বিষয়বস্তুতে চলুন

বোগোবে জাভা লেরোটসে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেরোটস প্রস্তুত করা হচ্ছে

বোগোব জও লেরোটসে বা বোগোবে জাভা লেরোটসে বতসোয়ানার একটি জনপ্রিয় পোরিজ এবং এটি দেশটির অন্যতম জাতীয় খাবার। এটি লেরোটসে নামক একটি তরমুজ জাতীয় ফল থেকে তৈরি হয়। এটি সূক্ষ্ম গন্ধযুক্ত ও হালকা মিষ্টি। কাঁচা অবস্থায় এর স্বাদ নিরপেক্ষ হলেও রান্নার পর এটি খাবারে একটি স্বতন্ত্র স্বাদ যোগ করে।

এই খাবারটি সাধারণত ঐতিহ্যবাহী কাঠের ফেটা (লেহেতো) দিয়ে নাড়া হয়। পুরোপুরি রান্নার পর এটি পোরিজের মতো ঘন হয়ে যায়। এটি প্রায়ই বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয়।[]

এই খাবারের প্রধান উপাদান হলো লেরোটসে তরমুজ। এটি বতসোয়ানার একটি কম মিষ্টি স্বাদের তরমুজ এবং এটি কাঁচা অবস্থায় শসার মতো স্বাদযুক্ত।[]

লারোটসে তরমুজ টুকরো করে কেটে সেদ্ধ করা হয়। এতে জোয়ার ও টক দুধ মেশানো হয়। ফলে এটি খাবারটির স্বাদ ও পুষ্টিগুণ বৃদ্ধি করে।[][]

উপাদানসমূহ

[সম্পাদনা]
  • এক লেরোটসের (তরমুজ) অর্ধেক
  •  কেজি বোপি জোয়া মাবেলে (জোয়ার)
  • ১ কাপ মাদিলা (টক দুধ)
  • মেয়োনিজ (মাদিলার পরিবর্তে , ঐচ্ছিক)
  • পানি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Bogobe Jwa Lerotse"Spar Botswana (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০১৭। ১৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০
  2. "Bogobe jwa lerotse: Traditional Porridge From Botswana"Taste Atlas। ১ সেপ্টেম্বর ২০১৯। ২১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০
  3. Benjamin, Robert (১৩ মার্চ ২০১৯)। "African safaris: Dishes to sample"Mail Travel। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহির্সংযোগ

[সম্পাদনা]