বিষয়বস্তুতে চলুন

বৈভব সূর্যবংশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৈভব সূর্যবংশী
ব্যক্তিগত তথ্য
জন্ম (2011-03-27) ২৭ মার্চ ২০১১ (বয়স ১৫)
তাজপুর, সমষ্টিপুর, বিহার, ভারত
ব্যাটিংয়ের ধরনবাঁ-হাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাব্যাটার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০২৩/২৪–বর্তমানবিহার
২০২৫–বর্তমানরাজস্থান রয়্যালস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম-শ্রেণি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ৫ ৬ ৪
রানের সংখ্যা ১০০ ১৩২ ১৬৪
ব্যাটিং গড় ১০.০০ ২২.০০ ৪১.০০
১০০/৫০ ০/০ ০/১ ১/০
সর্বোচ্চ রান ৪১ ৭১ ১০১
বল করেছে ৩৬ ১৮ ০
উইকেট ১ ০ ০
বোলিং গড় ৩০.০০ – –
ইনিংসে ৫ উইকেট ০ ০ ০
ম্যাচে ১০ উইকেট ০ – –
সেরা বোলিং ১/২১ – –
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ০/– ০/–
উৎস: ESPNcricinfo, ২৯ এপ্রিল ২০২৫

বৈভব সূর্যবংশী (জন্ম: ২৭ মার্চ, ২০১১) একজন ভারতীয় ক্রিকেটার, যিনি বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে ও রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। একই বছরে ১৩ বছর বয়সে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী লিস্ট এ খেলোয়াড় হন। ২০২৫ সালের এপ্রিল মাসে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক করে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। ২০২৬ আইপিএলে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক (৭৭৬) ছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বৈভব সূর্যবংশী ২০১১ সালের ২৭ মার্চ বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ৯ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন এবং প্রাথমিক পর্যায়ে তাঁর বাবা তাঁকে প্রশিক্ষণ দেন।[১][২]

ঘরোয়া কর্মজীবন

[সম্পাদনা]

১২ বছর বয়সে তিনি বিনু মাংকড় ট্রফিতে বিহার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন।[৩]

জানুয়ারি ২০২৪-এ, মুম্বইয়ের বিপক্ষে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির অভিষেক ঘটে তাঁর। সেই সময়ে তাঁর বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন।[৪][৫] তিনি বিহারের দ্বিতীয় সর্বকনিষ্ঠ এবং ভারতের চতুর্থ সর্বকনিষ্ঠ রঞ্জি খেলোয়াড়।[৬]

আধুনিক যুগে তিনি ভারতের সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার, যিনি যুবরাজ সিং-এর (১৫ বছর ৫৭ দিন) রেকর্ড ভেঙেছেন। তবে সর্বকালের রেকর্ডটি রয়েছে আলিমুদ্দিনের, যিনি ১৯৪২-৪৩ সালে মাত্র ১২ বছর ৭৩ দিন বয়সে রাজপুতানার হয়ে খেলেছিলেন।[২]

নভেম্বর ২০২৪-এ, তিনি ১৩ বছর ২৪১ দিন বয়সে টি২০-তে অভিষেক করেন, যেখানে বিহার খেলেছিল রাজস্থানের বিরুদ্ধে। এই ম্যাচেই তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি২০ ক্রিকেটে অভিষেক করেন।[৭][৮]

ডিসেম্বর ২০২৪-এ, তিনি বিজয় হাজারে ট্রফি-তে মধ্যপ্রদেশের বিপক্ষে খেলে ভারতের সর্বকনিষ্ঠ লিস্ট এ ক্রিকেটার হন। তখন তাঁর বয়স ছিল ১৩ বছর ২৬৯ দিন।[৯][১০]

যুব আন্তর্জাতিক কর্মজীবন

[সম্পাদনা]

২০২৩ সালে, তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ "বি" দলের হয়ে একটি চতুর্দেশীয় সিরিজে অংশ নেন এবং সেখানে ছয় ইনিংসে ১৭৭ রান করেন, যার মধ্যে দুটি অর্ধশতক ছিল।[১]

২০২৪ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেন। সেই ম্যাচে তিনি মাত্র ৫৮ বলে শতরান করেন, যা ভারতীয় যুব দলের ইতিহাসে দ্রুততম। পরে তিনি ১০৪ রানে রান আউট হন।[১১][১২][১৩] এটি অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক ছিল।[১৪]

এশিয়া কাপে তিনি ইউএই-এর বিপক্ষে ৪৬ বলে ৭৬ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ৩৬ বলে ৬৭ রান করেন।[১৫][১৬]

আইপিএল কর্মজীবন

[সম্পাদনা]

২০২৪ সালের নভেম্বর মাসে, মাত্র ১৩ বছর বয়সে, রাজস্থান রয়্যালস তাকে ₹ ১.১ কোটি (ইউএস$ ১,৩৪,৪৫৬.৩) টাকায় দলে ভেড়ায়। এর ফলে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে কোনো দলের সঙ্গে চুক্তি করেন।[১৭]

২০২৫ সালের ১৯ এপ্রিল, তিনি ১৪ বছর ২৩ দিন বয়সে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে অভিষেক করেন। এই ম্যাচের মধ্য দিয়ে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে কমবয়সী অভিষেককারী খেলোয়াড়ে পরিণত হন।[১৮] একই সঙ্গে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেললেন, যিনি টুর্নামেন্টের সূচনা বছর ২০০৮ সালের পরে জন্মগ্রহণ করেছেন।[১৯]

নিজের অভিষেক ম্যাচে তিনি ২০ বলে ৩৪ রান করেন এবং বলের প্রথম ডেলিভারিতেই ছক্কা হাঁকান, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।[২০]

বয়স বিতর্ক

[সম্পাদনা]

সূর্যবংশীর সরকারি জন্মতারিখের সত্যতা নিয়ে সন্দেহ উত্থাপিত হয়েছে।[২১] ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব বলেছিলেন যে, তাঁর ১৪তম জন্মদিন ছিল ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর। এই বক্তব্য অনুযায়ী, তাঁর প্রকৃত বয়স সরকারি নথিতে উল্লিখিত জন্মতারিখ (২৭ মার্চ ২০১১)-এর তুলনায় প্রায় দেড় বছর বেশি হতে পারে।[২২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Vaibhav Suryavanshi, a 12-year-old Bihar cricketer, makes his first-class debut in the Ranji Trophy"। Economic Times। ৬ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  2. 1 2 Kumar, Amit (২৯ জানুয়ারি ২০২৪)। "Vaibhav Suryavanshi - The 12-Year-Old Who Broke Sachin Tendulkar And Yuvraj Singh's Record"। Times of India। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  3. ↑ Hussain, Syad (৬ জানুয়ারি ২০২৪)। "A 12-year-old makes his first-class debut as two Bihar squads are named for Ranji game in crumbling stadium"। ESPN Cricinfo।
  4. ↑ Waris, Sarah (৫ জানুয়ারি ২০২৪)। "Cricketer with age listed as 12 years old makes Ranji Trophy debut"। Wisden.com। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫।
  5. ↑ "13-year-old Vaibhav Suryavanshi slams fastest century for India in U-19 Tests, second quickest overall"। Cric Tracker। ১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  6. ↑ Sharma, Dev (১ অক্টোবর ২০২৪)। "13-year-old Vaibhav Suryavanshi sets a record for the fastest century by an Indian in Under-19 Tests"। SportsKeeda। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  7. ↑ "Youngest players in T20s"। ESPNcricinfo।
  8. ↑ "RESULT-Group A,Saurashtra,November 23,2024,Syed Mushtaq Ali Trophy"। ESPNcricinfo।
  9. ↑ "Vaibhav Suryavanshi, Rajasthan Royals' 13-year-old crorepati, creates new record in List-A cricket"। Hindustan Times। ২২ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৪।
  10. ↑ "Vaibhav Suryavanshi sets all-time record in Vijay Hazare Trophy"। The Times of India। ৯ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৫।
  11. ↑ Kathvale, Sumeet (১ অক্টোবর ২০২৪)। "13-year-old Vaibhav Suryavanshi smashes fastest hundred for India U19 in Youth Test vs Australia"। India TV news। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  12. ↑ "IND vs AUS: 13-year-old Vaibhav Suryavanshi hits 58-ball hundred in youth Test"। India Today। ১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  13. ↑ "Highlights: 13-year-old India opener Vaibhav Suryavanshi smashes 58-ball 100 vs Australia U19"। Wisden.com। ১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫।
  14. ↑ "13-year-old Vaibhav Suryavanshi scores fastest hundred in U19 Tests, second quickest overall"। Indian Express। ১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
  15. ↑ "Vaibhav Suryavanshi hits 46-ball 76 vs UAE in ACC Under-19 Asia Cup; India beats UAE by 10 wickets"। Sportstar। ৪ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৪।
  16. ↑ "Vaibhav Suryavanshi stars as India beat Sri Lanka to make U19 Asia Cup final"। The Times of India। ৬ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৪।
  17. ↑ "Anderson, 42, fails to earn IPL deal but 13-year-old signed"। BBC Sport। ২৫ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৪।
  18. ↑ Shetty, Varun (১৯ এপ্রিল ২০২৫)। "IPL's youngest debutants: Vaibhav Suryavanshi makes history"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৫।
  19. ↑ "RR vs LSG: Vaibhav Suryavanshi, 14, becomes youngest player to make IPL debut"। India Today (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৫।
  20. ↑ "14-year old Vaibhav Suryavanshi kicks off IPL career with first-ball six"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৫।
  21. ↑ "Explained: Why there is confusion around the age of Vaibhav Suryavanshi, India U19's 13-year-old opener"। Wisden। ৩ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫।
  22. ↑ "Who is Vaibhav Suryavanshi? 13-year-old Indian prodigy who smoked Australia U19 attack for 58-ball century in youth Test"। Hindustan Times। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৪।