বেরীবাইদ ইউনিয়ন
অবয়ব
| বেরীবাইদ | |
|---|---|
| ইউনিয়ন | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | টাঙ্গাইল জেলা |
| উপজেলা | মধুপুর উপজেলা |
| আসন | ৩নং বেরীবাইদ ইউনিয়ন |
| সরকার | |
| • ইউপি চেয়ারম্যান | মোঃ জুলহাস উদ্দিন |
| আয়তন | |
| • মোট | ৬.০৭ বর্গকিমি (২.৩৪ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১৯,৬০০ |
| • জনঘনত্ব | ৩,২০০/বর্গকিমি (৮,৪০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বেরীবাইদ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার একটি ইউনিয়ন। মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে এটি একটি। ১৪টি গ্রাম নিয়ে বেরীবাইদ ইউনিয়ন গঠিত। ২০১৬ সালে অরণখোলা ইউনিয়নকে পৃথক করে অরণখোলা এবং বেরীবাইদ নামে নতুন দুটি ইউনিয়ন গঠন করা হয়।[১]
১৫০০ একর আয়তনের ইউনিয়নের ১৪টি গ্রাম হলো,[২]
- গোবুদিয়া,
- পলটপাড়া
- চুনিয়া
- খানপাড়া
- দিগলবাইদ
- জলছত্র
- ফৈটামারী
- মাগন্তিনগর
- জাঙ্গালিয়া
- কোমল বাইদ
- বেরীবাইদ
- গেৎচুয়া
- রাজবাড়ী
- দানকবান্দা
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯৬০০ জন।[৩] বেরীবাইদ ইউনিয়ন ২টি মৌজায় বিভক্ত। ইউনিয়নে ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয় এবং ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মধুপুরে মধুর আশ্বাস"। মানবজমিন। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮।
- 1 2 "এক নজরে বেরীবাইদ"। beribaidup.tangail.gov.bd। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বেরীবাইদ ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা"। beribaidup.tangail.gov.bd। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |