বিষয়বস্তুতে চলুন

বেব (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেব
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: Babe
পরিচালকক্রিস নুন্যান
প্রযোজক
চিত্রনাট্যকার
উৎসডিক কিং-স্মিথ কর্তৃক 
দ্য শিপ-পিগ
শ্রেষ্ঠাংশে
সুরকারনাইজেল ওয়েস্টলেক
চিত্রগ্রাহকঅ্যান্ড্রু লেসনি
সম্পাদক
  • মার্কাস ডার্সি
  • জে ফ্রিডকিন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ৪ আগস্ট ১৯৯৫ (1995-08-04) (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ১৪ ডিসেম্বর ১৯৯৫ (1995-12-14) (অস্ট্রেলিয়া)
  • ১৫ ডিসেম্বর ১৯৯৫ (1995-12-15) (যুক্তরাজ্য)
স্থিতিকাল৯২ মিনিট[১]
দেশ
  • অস্ট্রেলিয়া
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩০ মিলিয়ন[২]
আয়$২৫৪.১ মিলিয়ন[৩]

বেব ইংরেজি: Babe হল ক্রিস নুন্যান পরিচালিত ১৯৯৫ সালের হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র। ডিক কিং-স্মিথের ১৯৮৩ সালের উপন্যাস দ্য শিপ-পিগ অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নুন্যান ও জর্জ মিলার। চলচ্চিত্রটির গল্প বর্ণনা করে রস্কো লি ব্রাউন এবং মূল প্রাণি চরিত্রে আসল প্রাণি ও অ্যানিমেট্রনিক পাপেট উভয়ই ব্যবহার করা হয়।

চলচ্চিত্রটি ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রবার্টসনে চিত্রায়িত হয় এবং ১৯৯৫ সালের ৪ঠা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এটি সমাদৃত ও ব্যবসাসফল হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ ৭টি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।

চলচ্চিত্রটির অনুবর্তী পর্ব বেব: পিগ ইন দ্য সিটি ১৯৯৮ সালে মুক্তি পায়। তবে এই চলচ্চিত্রটি মূল চলচ্চিত্রটির মত সমাদৃত ও ব্যবসাসফল হয়নি।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • জেমস ক্রমওয়েল - আর্থার হোগেট
  • মাগদা সুবান্‌স্কি - ইসমি হোগেট
  • জো বার্টন - হোগেট দম্পতির কন্যা
  • পল গোডার্ড - হোগেট দম্পতির জামাতা
  • ওয়েড হেওয়ার্ড - হোগেট দম্পতির নাতী
  • ব্রিটানি বায়ার্নস - হোগেট দম্পতরি নাতনী
  • ম্যারি একরস - ভাল্ডা
  • জ্যানেট ফয়, পামেলা হকিন্স ও ক্যারেন গফ - স্থানীয় নারী
  • জন ডয়েল ও মাইক হ্যারিস - টিভি ধারাভাষ্যকার
  • জন আরউইন - টিভি ধারাভাষ্যকারের কণ্ঠ
  • ডরিস গ্রাউ - স্থানীয় নারী কণ্ঠ
  • মার্শাল ন্যাপিয়ার - বিচারকের চেয়ারম্যান
কণ্ঠ
  • ক্রিস্টিন ক্যাভানা - বেব
  • ড্যানি মান - ফার্ডিনান্ড
  • মিরিয়াম মার্গলিজ - ফ্লাই
  • হ্যুগো ওয়েভিং - রেক্স
  • মিরিয়াম ফ্লিন - মা
  • রুসি টেইলর - ডাচেস
  • মাইকেল এডওয়ার্ড-স্টিভেন্স - ঘোড়া
  • চার্লস বার্টলেট - গরু
  • ইভলিন ক্রেপ - ভেড়া
  • পল লিভিংস্টন - মোরগ
  • রস্কো লি ব্রাউনি - বর্ণনাকারী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Babe (U)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১৫ আগস্ট ১৯৯৫। ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  2. ↑ টমসন, সিমন (১৮ ডিসেম্বর ২০২০)। "James Cromwell Talks 'Babe' At 25 And How He Almost Turned It Down"। ফোর্বস। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  3. ↑ "Babe (1995)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]