বিষয়বস্তুতে চলুন

বেবি ওয়াকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেবি ওয়াকারে একটি শিশু, ১৯০৫
বেবি ওয়াকারে বসে ৬ মাস বয়সী একটি শিশু

বেবি ওয়াকার হলো চাকা লাগানো একটি বৃত্তাকার সরঞ্জাম যার সাহায্যে যে সব শিশুরা সবে একা হাঁটতে পারে না তারা এটি ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আধুনিক বেবি ওয়াকারগুলি সাধারণত সবেমাত্র হাঁটতে শেখা ১ থেকে ৩ বছর বয়সী ছোট বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। বেবি ওয়াকার কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। এই অংশগুলোর মধ্যে রয়েছে নীচে চাকাযুক্ত বৃত্তাকার কাঠামো, মজবুত ফ্রেম, আরামদায়ক আসন এবং খেলনার ট্রে। বেবি ওয়াকারে নরম কাপড়ের তৈরি ঝোলানো আসন থাকে, যেখানে শিশু আরাম করে বসতে পারে। আসনে শিশুর পা দুটি রাখার জন্য দুটি ছিদ্র থাকে, যাতে সে পা ব্যবহার করে ওয়াকারকে সামনে বা পেছনে ঠেলতে পারে। এই সরঞ্জাম শিশুর চলাফেরায় সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ২০০০ শিশু বেবি ওয়াকারের জন্য গুরুতর আঘাত পায় বলে জানা যায়। আঘাতের ফলে শিশুদের জরুরি পরিসেবা দিতে হয়। তাই শিশু বিশেষজ্ঞরা বেবি ওয়াকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানান।

বিকাশগত বিলম্বিত শিশু

[সম্পাদনা]

অনেক বাবা-মা বিশ্বাস করেন যে বেবি ওয়াকার শিশুকে দ্রুত হাঁটতে শেখায়। যদিও সাধারণ শিশুর জন্য এগুলি আসলে দুই থেকে তিন সপ্তাহ হাঁটা বিলম্বিত করতে পারে।[] একটি শিশু দিনে কত ঘন্টা বেবি ওয়াকার ব্যবহার করে সেটি বেশ গুরুত্বপূর্ণ। দেখা গিয়েছে, যে যেসব শিশুরা প্রতিদিন এক ঘন্টা করে বেবি ওয়াকার ব্যবহার করে তারা অন্য সাধারণ শিশুদের তুলনায় তিন দিন পরে হাঁটতে এবং চার দিন পরে দাঁড়াতে শেখে।[]

নিরাপত্তা সংক্রান্ত সমস্যা

[সম্পাদনা]
স্যাভয়ের মারিয়া অ্যাপোলোনিয়ার প্রতিকৃতি (১৫৯৪–১৬৫৬)
ফরাসি চিত্রকর্মে বেবি ওয়াকার

বেবি ওয়াকার ব্যবহারের জন্য অনেক সময় নানা ধরনের আঘাতের ঘটনা ঘটেছে। ভেজা মেঝেতে হোঁচট খাওয়া, উল্টে পড়া বা পিছলে যাওয়ার ফলে অনেক প্রতিরোধযোগ্য আঘাতের ঘটনার কথা জানা যায়।[][][] বেবি ওয়াকারে চলাফেরা করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঘটনা প্রায়শই ঘটে। এমন আঘাত সাধারণভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার চেয়েও খারাপ।[] শিশুরা বেবি ওয়াকারের সাহায্যে হাঁটার সময় এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে সাধারণভাবে শিশু পৌঁছাতে পারে না, যেমন পুল, বাথটাব এবং রান্নাঘরের ভিতর পর্যন্ত। রান্নাঘরের আগুনে ফুটন্ত খাবারে আচমকা হাত দিয়ে দিলে শিশুদের পুড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।[] বেবি ওয়াকার-সম্পর্কিত আঘাতের মোট সংখ্যা সঠিক ভাবে নিরূপণ করা হয় না। সম্ভবত এর অবমূল্যায়ন করা হয় কারণ এই ডিভাইসগুলির জন্য একাডেমিক বা সংবাদ প্রতিবেদনে ৪০টিরও বেশি ভিন্ন শব্দ ব্যবহার করা হয়ে থাকে।[] বিভিন্ন ধরনের ওয়াকারের ফলে ওয়াকার-সম্পর্কিত আঘাতের সংখ্যার তালিকা নিরূপণ করা জটিল করে তোলে।

মার্কিন কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন, মার্কিন শিশুরোগবিদ্যা আকাদেমি, কিডস ইন ডেঞ্জার এবং আরও অন্যান্য সংস্থা বেবি ওয়াকার ব্যবহার থেকে অভিভাবকদের নিরুৎসাহিত করার জন্য সতর্কতা জারি করেছে। অভিভাবকদের সমনে বেবি ওয়াকারের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সরাসরি তুলে ধরলে বেবি ওয়াকারের ব্যবহার কম করা যেতে পারে।[][]

২০০৪ সালের ৭ এপ্রিল কানাডায় বেবি ওয়াকারের বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।[১০][১১][১২] কানাডা হলো বিশ্বের প্রথম দেশ যেখানে বেবি ওয়াকারের বিক্রি, আমদানি এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পুরানো ব্যবহৃত বেবি ওয়াকারের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি ব্যক্তিগত বা ফ্লি মার্কেটে বিক্রি হওয়া বেবি ওয়াকারের ক্ষেত্রেও এটি অন্তর্ভুক্ত।[১০] কানাডিয়ান কনজিউমারস প্রোডাক্ট সেফটি ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ২০০৮ (সিপিএসআইএ) এই ধরনের বিক্রি করার অনুমতির ক্ষেত্রে আইনের কিছু পরিবর্তন করেছে।[১৩] আইনভঙ্গকারী বেবি ওয়াকারের মালিকদের ১০০,০০০ কানাডীয় ডলার পর্যন্ত জরিমানা বা ছয় মাস পর্যন্ত জেল হতে পারে।[১৪][]

বেবি ওয়াকারের বিপদ সম্পর্কে সতর্কতা ও প্রচার এবং নির্মাতাদের বেবি ওয়াকারে সুরক্ষার উন্নতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু-হাঁটার সাথে সম্পর্কিত বার্ষিক আঘাতের সংখ্যা কমেছে। একটি পরিসংখ্যান থেকে জানা যায় ১৯৯০ সালে আঘাতের সংখ্যা ছিল প্রায় ২১,০০০, সেটি ২০০৩ সালে এর সংখ্যা কমে হয় প্রায় ৩,২০০-এ দাঁড়ায়। সংখ্যা হ্রাসের অন্যতম কারণ হলো এই ধরনের সরঞ্জাম থেকে বিপদ সম্পর্কে প্রচার এবং নির্মাতাদের স্বেচ্ছাসেবী সুরক্ষার উন্নতি।[] ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে এই ধরনের আঘাতের কারণে আটটি শিশু মারা যাওয়ার খবর পাওয়া যায়।[] মার্কিন কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন স্ট্যান্ডার্ড (২০১০ সালে গৃহীত) বাধ্যতামূলকভাবে কার্যকর হওয়ার পর বার্ষিক আঘাতের সংখ্যা আরও ২৩% কমেছে। ব্যবস্থা গ্রহণের মধ্যে রয়েছে বেবি ওয়াকারের সময়ে সময়ে পরীক্ষা এবং সিঁড়ি থেকে পড়ে যাওয়া প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্রেকের ব্যবস্থা করা।[]

বিকল্প

[সম্পাদনা]
চারটি চাকা এবং উপরে একটি হাতল সহ একটি খেলনা। একটি ছোট বাচ্চা এই খেলনার পিছনে দাঁড়িয়ে হাঁটার সময় এটিকে ঠেলতে পারে।

ঐতিহ্যবাহী বেবি ওয়াকারের বিকল্প হিসেবে অভিভাবকেরা সহায়তা করতে পারেন এমন বেবি ওয়াকার তৈরি করা হয়েছে। এই ধরণের বেবি ওয়াকার ঐতিহ্যবাহী বেবি ওয়াকার থেকে অনেকটাই আলাদা কারণ এগুলিতে কোনও চাকা থাকে না এবং ব্যবহারের সময় পিতামাতার পূর্ণ সহায়তার প্রয়োজন হয়। আধুনিক পিতামাতার সহায়তাপ্রাপ্ত বেবি ওয়াকারটি দেখতে লিডিং স্ট্রিংয়ের মতো, যেখানে শিশুটি হাঁটতে শেখার সময় স্ট্র্যাপের সাহায্যে সোজা হয়ে ঝুলে থাকে। শিশুর একার ব্যবহারের বেবি ওয়াকারগুলির তুলনায় অভিভাবকদের সাহায্যে হাঁটতে শেখা বেবি ওয়াকারগুলি অনেকটাই নিরাপদ পদ্ধতি প্রদান করে। এর কারণ হলো এখানে অভিভাবকেরা সরাসরি উপস্থিত থাকেন।[১৫]

ইতিহাস

[সম্পাদনা]
বেবি ওয়াকারে যীশু, দ্য আওয়ার্স অফ ক্যাথেরিন অফ ক্লিভস, আনুমানিক ১৪৪০

১৫ শতকের গোড়ার দিকে ইউরোপে বেবি ওয়াকারের প্রচলন ছিল বলে জানা যায়। সেই সময়ের দ্য আওয়ার্স অফ ক্যাথেরিন অফ ক্লিভস নামে একটি ডাচ পাণ্ডুলিপিতে কাঠের বেবি ওয়াকারে শিশু যীশুকে চিত্রিত করা হয়েছে।[১৬]

চাকাযুক্ত বেবি ওয়াকারের ক্ষেত্রে গো-কার্ট নামটির বেশি প্রচলন ছিল।[১৭] অন্যান্য বিকল্প নামগুলিও ব্যবহার করা হতো। বেবি-রানার ছিল একটি প্যাডযুক্ত গোলাকার কাঠের আংটি। এটি শিশুর কোমরের উচ্চতায় স্থাপন করা হতো। কাঠের আংটির সঙ্গে একটি খুঁটির যোগ থাকত সেটি আবার মেঝে এবং ছাদে লাগানো হতো। শিশুটিকে রিংয়ের ভিতরে রাখা হতো এবং খুঁটির চারপাশে একটি বৃত্তে চলাচল করতে সক্ষম হতো। এই ব্যবস্থা শিশুটিকে গরম চুলার মতো বিপজ্জনক স্থানে পৌঁছাতে বাধা দিত।[১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Burrows P, Griffiths P (নভেম্বর ২০০২)। "Do baby walkers delay onset of walking in young children?"। Br J Community Nurs (11): ৫৮১–৬। ডিওআই:10.12968/bjcn.2002.7.11.10889পিএমআইডি 12447120এস২সিআইডি 29257150
  2. Garrett, M; McElroy, A M; Staines, A (২২ জুন ২০০২)। "Locomotor milestones and babywalkers: cross sectional study"BMJ: British Medical Journal৩২৪ (7352): ১৪৯৪। ডিওআই:10.1136/bmj.324.7352.1494আইএসএসএন 0959-8138পিএমসি 116446পিএমআইডি 12077035
  3. "Parachute – Preventing Injuries. Saving Lives."www.parachutecanada.org। ২২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮
  4. safety, Health (২৫ ফেব্রুয়ারি ২০২০)। "ARCHIVED – Baby Walker bad or good"www.best-for-babies.com
  5. 1 2 Canada, Health (২৮ সেপ্টেম্বর ২০০৪)। "ARCHIVED - Injury Data Analysis Leads to Baby Walker Ban - Canada.ca"www.canada.ca। ২৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  6. 1 2 Gielen, Andrea C.; McDonald, Eileen M.; Shields, Wendy (১ জানুয়ারি ২০১৫)। "Unintentional Home Injuries Across the Life Span: Problems and Solutions"Annual Review of Public Health৩৬ (1): ২৩১–২৫৩। ডিওআই:10.1146/annurev-publhealth-031914-122722পিএমআইডি 25581150
  7. 1 2 3 4 As Injuries Continue, Doctors Renew Call For Ban On Infant Walkers
  8. "SafetyLit Thesaurus Project"
  9. Young, Ben; Wynn, Persephone M.; He, Zhimin; Kendrick, Denise (১ নভেম্বর ২০১৩)। "Preventing childhood falls within the home: overview of systematic reviews and a systematic review of primary studies"। Accident Analysis and Prevention৬০: ১৫৮–১৭১। ডিওআই:10.1016/j.aap.2013.08.001আইএসএসএন 1879-2057পিএমআইডি 24080473
  10. 1 2 "Baby Walker Information from Health Sciences Centre in Winnipeg, Canada"। ২১ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  11. "Injury Data Analysis Leads to Baby Walker Ban"। ২৮ সেপ্টেম্বর ২০০৪।
  12. "Baby walkers outlawed in Canada"। ৮ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৫
  13. "CPSIA Changes"CPSC]]। ২০০৮। ২৭ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  14. Greene, Alan (২২ ফেব্রুয়ারি ২০১০)। "The Dangers of Baby Walkers"The New York Times /
  15. "The Juppy Baby Walker"Yahoo! News। ২০১০।
  16. Lamar, Cyriaque (২৩ অক্টোবর ২০১২)। "Behold, the divine baby walker of Jesus Christ"io9। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১২
  17. 1 2 Snodgrass, Mary Ellen (২৯ ডিসেম্বর ২০০৪)। Encyclopedia of Kitchen History (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ২০১। আইএসবিএন ৯৭৮১১৩৫৪৫৫৭২৯