বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | BEN |
| প্রতিষ্ঠিত | ১৯৬২ |
| স্বীকৃত | ১৯৬২ |
| মহাদেশীয় সংস্থা | এএনওসিএ |
| সদর দপ্তর | কতনু, বেনিন |
| সভাপতি | জুলিয়াঁ ভি. মিনাভোয়া |
| মহাসচিব | ফের্নান্দো হেসু |
বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ফরাসি: Comité National Olympique et Sportif Béninois; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড বিইএন দ্বারা পরিচিত) হলো বেনিনের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর বেনিনের কতনুতে অবস্থিত।
বর্তমানে বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জুলিয়াঁ ভি. মিনাভোয়া, যিনি ২০১৩ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ফের্নান্দো হেসু।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬২ সালে বেনিনের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। জাস্টিন দুরান্দ এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৬২ হতে ১৯৮২ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় ১০ বছর পর বেনিন ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Benin [অলিম্পিডিয়া – বেনিন]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Benin [বেনিন]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- এএনওসিতে বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে বেনিন জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
টেমপ্লেট:অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি অব আফ্রিকা