বেদাউই টেক্কে অফ বায়লারবেই
| ইসলাম |
|---|
| বিষয়ক ধারাবাহিক নিবন্ধের অংশ |
বেলারবেয়ির বাদাবি টেক্কে, তুরস্কের ইস্তাম্বুল এর উস্কুদার এর বেলারবেয়ি পাড়ায় অবস্থিত একটি টেক্কে। এটি তার আশেপাশে একটি স্যুপ রান্নাঘর হিসেবে পরিচিত এবং এখনও এটি জনসাধারণকে গরম খাবার পরিবেশন করে।[১] এর দরগাহে নকশবন্দী তরিকার নিয়মিত জিকির অনুষ্ঠিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]হাজী সাইয়্যিদ হুসেইন হিফজি বেদেবী (তিনি শেখ আহমদ আল-বাদাভী এর বংশধর ছিলেন) তার পথপ্রদর্শক শেখ মোস্তফা কারাদাগের দ্বারা তার নিজ শহর বিলেচিক থেকে ইস্তাম্বুলে প্রেরিত হন এবং ১৮৫৪ হতে ১৮৫৫ সালের মধ্যে জনহিতৈষী আলী বে-কে একটি তিনতলা ভবন নির্মাণে পথ দেখান। ১৯২৪ সালের প্রজাতন্ত্র যুগের শুরু থেকে ১৯৯০ এর দশক পর্যন্ত এই টেক্কে বহু অবহেলা সহ্য করে। হুসেইন হিফজি ফাউন্ডেশনের নেতৃত্বে একটি কুল্লিয়েতে রূপান্তরিত হয় এবং এটি "বেদেবী দরগাহী" নামে পরিচিত। পরবর্তীতে, ফাউন্ডেশনটি ইস্তাম্বুল শিক্ষা ফাউন্ডেশন (İSTEV) এর অধীনে ন্যস্ত করা হয় এবং তারা এর মূল পরিকল্পনা অনুসারে পুরানো ভবনটি সংস্কারের দায়িত্ব নেয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hazret-i Şeyh Mustafa Karadağ"। ২৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "İSTEV Vakfın Amacı ve Tarihçesi"। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
| ইসলামী সংগঠন সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |