বেদনাভীতি
বেদনাভীতি বা ব্যথাভীতি বলতে ব্যথা বেদনা বিষয়ে অমূলক ভীতিকে বোঝায়। এটি ব্যথার ব্যাপারে সাধারণ ব্যক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী একটি অস্বাভাবিক ও দীর্ঘমেয়াদি ভীতিকে নির্দেশ করে।[১][২] এই ভীতিটিকে আচরণগত চিকিৎসা ও উদ্বেগরোধক ঔষধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]ইংরেজি
[সম্পাদনা]বেদনাভীতি বা ব্যথাভীতি-র ইংরেজি পরিভাষাটি হল অ্যালগোফোবিয়া (Algophobia)। এই ইংরেজি শব্দটি গ্রিক ভাষার দুইটি শব্দ "আলগোস" (ἄλγος, álgos, "বেদনা") এবং "ফোবোস" (φόβος, phobos, "ভয়") যুক্ত করে তৈরি হয়েছে।
বিষয়সার
[সম্পাদনা]আচরণগত মনোবিজ্ঞানী সাবিনো মেত্তা-র মতে অমূলক ভীতির প্রতিক্রিয়া এক ধরনের শিখনকৃত আচরণ। যেমন কোনও বয়স্ক ব্যক্তি তার বন্ধুদের বিভিন্ন অসুখ ও ব্যথার কথা শুনে ঐসব সমস্যা প্রত্যাশা করতে শুরু করে এবং কিছু ঘটার আগেই এগুলির ফলাফল মানসিকভাবে অনুভব করতে পারে।[২] এ ধরনের সমস্যাগ্রস্ত লোকদের অতি-বেদনাসংবেদনশীলতাতে (hyperalgesia) ভোগার সম্ভাবনা বেশি।
ব্যথার ভীতির প্রশ্নমালা নামের একটি মানসিক স্বাস্থ্য নির্ণয়কারী উপকরণ[৩] ব্যবহার করে বেদনাভীতি পরীক্ষা করা হয়েছে। এটির অভ্যন্তরীণ সঙ্গতি ও পরীক্ষা-পুনঃপরীক্ষা নির্ভরযোগ্যতা ভালো প্রমাণিত হয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Casselman, William (১৯৯৮)। A Dictionary of Medical Derivations: The Real Meaning of Medical Words। The Parthenon Publishing Group। পৃ. ২০। আইএসবিএন ১-৮৫০৭০-৭৭১-৫।
- 1 2 Barker, R. L. (1992). Fear and Phobias. Mental Health and the Elderly: A Social Work Perspective, 271.
- ↑ "Mental Health Screening: MedlinePlus Lab Test Information"। medlineplus.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- ↑ McNiel, D. & Rainwater, A (1998). Journal of Behavioral Medicine. Volume 21, Number 4.