বিষয়বস্তুতে চলুন

বেঙ্গল মিউজিক কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেঙ্গল মিউজিক কলেজ, কলকাতা।

বেঙ্গল মিউজিক কলেজ (বিএমসি) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত একটি সংগীত প্রশিক্ষণ মহাবিদ্যালয়। ১৯৪০ সালে ননীগোপাল বন্দ্যোপাধ্যায় এই মহাবিদ্যালয়টি স্থাপন করেন। ১৯৫৬ সালে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে।[] এখানে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উপর ইন্টারমিডিয়েট, স্নাতক (সাম্মানিক ও সাধারণ) ও স্নাতকোত্তর পাঠক্রম চালু রয়েছে।[] কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর ১৯৬২ সালের ২৯ জুলাই স্থাপন করেন হুমায়ুন কবির[]

২০০৩ সালে এই মহাবিদ্যালয়ে মাস্টার অফ মিউজিক পাঠক্রম চালু হয়েছে এবং ২০০৯ সালে চালু হয়েছে একটি পিএইচ.ডি. কর্মসূচি। দুটিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "GET THE LOWDOWN ON THE INSTITUTE OF THE WEEK Moving melodies"The Telegraph। ১৮ অক্টোবর ২০০৭।
  2. Preface[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Official website
  3. "Kolkatar Dinponji ( Calendar of Kolkata in Bengali)" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৬
  4. Bengal Music College. (Affiliated to University of Calcutta). Ph.D. in Music ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুন ২০১১ তারিখে University of Calcutta website.

বহিঃসংযোগ

[সম্পাদনা]