বৃ-চাপিলা শাহী জামে মসজিদ
| বৃ-চাপিলা শাহী জামে মসজিদ | |
|---|---|
গায়েবি মসজিদ | |
মসজিদের সামনের অংশ (২০২১) | |
| অবস্থান | গুরুদাসপুর, নাটোর |
| প্রতিষ্ঠিত | ১৬ শতক |
| শাখা/ঐতিহ্য | হানাফি |
| প্রশাসন | মসজিদ কমিটি |
| পরিচালনা | ইমাম: হাফেজ মোঃ কুদরত আলী খতিব: মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ |
| স্থাপত্য তথ্য | |
| ধরন | মুঘল স্থাপত্য |
| ধারণক্ষমতা | ৩০০ জনের অধিক |
| গম্বুজ | ৩ টি |
| ভবনের উপকরণ | চুন সুরকি |
বৃ-চাপিলা শাহী জামে মসজিদ (স্থানীয়ভাবে গায়েবি মসজিদ নামে পরিচিত), নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ।[১][২]
ইতিহাস ও লোককথা
[সম্পাদনা]এই মসজিদের নির্মাণকাল ও নির্মাতা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও ধারনা করা হয় মসজিদটি ১৬২৮-১৬৫৮ সালের মধ্যে নির্মিত। অর্থাৎ প্রায় ৩০০ থেকে ৪০০ বছর পূর্বে মসজিদটি নির্মিত হয়। । স্থানীয়রাও নিশ্চিতভাবে জানেন না কে, কবে এটি নির্মাণ করেছিলেন।
প্রচলিত আছে, মোগল শাসন আমলে বাদশা শাহজাহানের ছেলে সম্রাট শাহ সুজা যখন বাংলার গর্ভনর নিযুক্ত হন, সে সময় চাপিলা গ্রামে মোঘল সৈনিকদের ফাঁড়ি ছিল। হয়তো সে সময় নামাজের জন্য এই মসজিদ তৈরি করা হয়।
তবে কলেরা মহামারির কারণে অনেকের মৃত্যু হলে মোগল সৈন্যসহ এলাকার বাসিন্দারা অন্যত্র চলে যায়। মোগল আমলে জনশূন্য হয়ে পড়া এই এলাকা পরিনত হয় বড় বেতের জঙ্গলে এবং বাঘ ও সাপসহ বন্য প্রাণীদের আবাসস্থল। পরবর্তীতে ৬০ এর দশকে এই এলাকায় আবারও মানুষের বসবাস শুরু হলে, জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ৪০ ফুট দৈর্ঘ্য এবং ২০ ফুট প্রস্থের এই মসজিদটির সন্ধান পান এলাকাবাসী। এরপর থেকেই স্থানীয় মুসল্লিরা সেখানে নিয়মিত নামাজ আদায় শুরু করেন। এই অলৌকিক আবিষ্কারের কারণেই মসজিদটি “গায়েবি মসজিদ” নামে পরিচিতি পায়।[৩][৪][৫]



স্থাপত্য বৈশিষ্ট্য ও বর্তমান অবস্থা
[সম্পাদনা]মসজিদটির মূল অংশে রয়েছে সোনালী রঙের তিনটি গম্বুজ, যা প্রাচীন মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন। বর্তমানে মুসল্লিদের সুবিধার্থে মসজিদটি সংস্কার করে সামনে সম্প্রসারণ করা হয়েছে। মসজিদের পূর্ব পাশে অবস্থিত “বৃ-চাপিলা শাহী ঈদগাহ মাঠ”, যেখানে প্রতিবছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদের পশ্চিম পাশে রয়েছে “বৃ-চাপিলা শাহী গোরস্থান”। উত্তর পাশে রয়েছে মহিলাদের নামাজের স্থান, আর দক্ষিণ পাশে রয়েছে একটি বৃহৎ অযুখানা; এবং তার সামনের দিকে রয়েছে একটি বিশাল খেলার মাঠ, যেখানে স্থানীয় তরুণরা প্রতিদিন বিকেলে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করে।[৬]
ধর্মীয় ও সামাজিক গুরুত্ব
[সম্পাদনা]বৃ-চাপিলা শাহী জামে মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; এটি স্থানীয়দের ঐতিহ্য, ইতিহাস ও সামাজিক মিলনস্থলের প্রতীক। [৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]স্থানীয়দের সরাসরি সাক্ষাৎকার - ২০২২
- ↑ "রমজান স্পেশাল / জঙ্গল পরিষ্কারে বের হয ৪০০ বছরের পুরনো মসজিদ"। সময় টিভি। ২৫ মার্চ ২০২৪।
- ↑ "নাটোরের চাপিলা শাহি মসজিদ"। প্রতিদিনের বাংলাদেশ। ৩১ মে ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুঘল স্থাপত্যশৈলী নাটোরের শাহী মসজিদ"। সাময়িকী। ৪ মে ২০২২।
- ↑ "মুঘল স্থাপত্যশৈলী চাপিলা শাহী মাসজিদ"। দৈনিক সংগ্রাম। ১ অক্টোবর ২০২৫।
- ↑ "নাটোরের গায়েবি মসজিদ/শাহী মসজিদ"। ভোরের বাংলা নিউজ। ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "কালের সাক্ষী চাপিলা শাহি মসজিদ"। বার্তা ২৪। ৩০ জুলাই ২০২৪।
- ↑ "চাপিলা গায়েবি মসজিদ | Chapila Gayebi Moshjid | Natore | 23 April 2022 | Channel 24"। ইউটিউব। ২৩ এপ্রিল ২০২২।
- ↑ "নাটোরের গুরুদাসপুরের গায়েবি মসজিদ | Chapila Gayebi Moshjid | Rtv Exclusive News"। ইউটিউব। ২৯ এপ্রিল ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)