বিষয়বস্তুতে চলুন

বৃহৎ ভল্লুক (তারামণ্ডল)

স্থানাঙ্ক: আকাশের মানচিত্র ১০ঘ ৪০মি ১২সে, +৫৫° ২২′ ৪৮″
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Ursa Major
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপUMa
জেনিটিভUrsae Majoris
উচ্চারণ/ˌɜːrsə ˈmeɪdʒər/ (শুনুনⓘ) UR-sə MAY-jər,
genitive /ˌɜːrsiː məˈdʒɔːrɪs/ UR-see mə-JOR-iss
প্রতীকবাদthe Great Bear
বিষুবাংশ ১০.৬৭ঘ ঘণ্টা
বিষুবলম্ব+৫৫.৩৮°°
চতুর্থাংশNQ2
আয়তন1280 বর্গডিগ্রি (3rd)
প্রধান তারা7, 20
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
93
বহির্গ্রহবিশিষ্ট তারা21
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
7
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা8
উজ্জ্বলতম তারাAlioth (ε UMa) (1.76m)
মেসিয়ার বস্তু7
উল্কাবৃষ্টিAlpha Ursae Majorids
Kappa Ursae Majorids
October Ursae Majorids
সীমান্তবর্তী তারামণ্ডলDraco
Camelopardalis
Lynx
Leo Minor
Leo
Coma Berenices
Canes Venatici
Boötes
+90° ও −30° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
April মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।
The Big Dipper or Plough

বৃহৎ ভল্লুক বা চিত্রশিখণ্ডী (ইংরেজিতে আর্সা মেজর বা গ্রেট বেয়ার) উত্তর আকাশের একটি তারামণ্ডল। এটি সবচেয়ে সহজে দৃশ্যমান তারামণ্ডলগুলির একটি। প্রাগৈতিহাসিক যুগের পৌরাণিক কাহিনীগুলিতেও এর উল্লেখ পাওয়া যায়। এর নিকটবর্তী একটি তারামণ্ডলের নাম ক্ষুদ্র ভল্লুক।[১] প্রাচীনকালে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে গ্রিক জ্যোতির্বিদ টলেমি গ্রিক, মিশরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় জ্যোতির্বিদদের পূর্ববর্তী গবেষণাকর্মে উপর ভিত্তি করে ৪৮টি তারামণ্ডলের যে তালিকা তৈরি করেছিলেন, তার মধ্যে বৃহৎ ভল্লুক স্থান পেয়েছিল।[২] আজ এটি ৮৮টি আধুনিক তারামণ্ডলের মধ্যে তৃতীয় বৃহত্তম।

বৃহৎ ভল্লুক মূলত এর প্রধান সাতটি তারা নিয়ে গঠিত তারাবিন্যাসের কারণেই বেশি পরিচিত। এই তারাবিন্যাসটিকে সপ্তর্ষিমণ্ডল (আধুনিক অর্থে তারামণ্ডল নয়) নামে ডাকা হয়। সপ্তর্ষিমণ্ডলের আকৃতিটি কাছাকাছি অবস্থিত লঘুসপ্তর্ষি নামক আরেকটি তারাবিন্যাসের আকৃতির অনুরূপ, তবে লঘুসপ্তর্ষি ক্ষুদ্র ভল্লুক তারামণ্ডলের অংশ। সপ্তর্ষিমণ্ডলের পুলহ ও ক্রতু (আধুনিক নাম আলফা আর্সা মেজরিস এবং বিটা আর্সা মেজরিস) তারা দুইটিকে লঘুসপ্তর্ষিতে অবস্থিত পৃথিবীর বর্তমান উত্তর মেরুতারা তথা ধ্রুবতারার অবস্থান নির্ণায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বৃহৎ ভল্লুক তারামণ্ডলটি যে তারাবিন্যাসগুলি ধারণ করেছে, বা যে তারাবিন্যাসগুলির মধ্যে পড়েছে, সেগুলির জন্য এটি বিশ্বের বহুসংখ্যক সংস্কৃতিতে খুবই তাৎপর্যপূর্ণ। প্রায়শই এটিকে উত্তর দিকের প্রতীক হিসেবে গণ্য করা হয়। মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার পতাকায় এই তারামণ্ডলের চিত্রণ এই ধরনের প্রতীকবাদের একটি আধুনিক উদাহরণ।

বৃহৎ ভল্লুক সারা বছর ধরে উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান থাকে এবং মধ্য-উত্তর অক্ষাংশের উপরে মেরুপরিবৃত্তীয় অবস্থানে দেখা যায়। দক্ষিণের নাতিশীতোষ্ণ অক্ষাংশ থেকে প্রধান তারাবিন্যাসটি (অর্থাৎ সপ্তর্ষিমণ্ডল) দৃশ্যমান থাকে না, তবে সেখানেও তারামণ্ডলটির দক্ষিণ অংশগুলি দেখা যায়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Chandra: Constellation Ursa Major"। chandra.harvard.edu। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
  2. ↑ "Constellation | COSMOS"। astronomy.swin.edu.au। ৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Stars of Ursa Major