বিষয়বস্তুতে চলুন

বীর বালা রাস্তোগি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বীর বালা রাস্তোগি ভারতের জীববিজ্ঞানের ওপর পাঠ্যপুস্তকের লেখক। তিনি সম্মান সহ (ডিসটিঙ্কশন নিয়ে) প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন এবং এই কৃতিত্বের জন্য তাঁকে স্বর্ণপদক প্রদান করা হয়। তিনি মীরাট বিশ্ববিদ্যালয় থেকে বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ডঃ এম এল ভাটিয়ার তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এম এল ভাটিয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, তিনি বহিরাগত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বীর বালা রাস্তোগি প্রাণিবিদ্যা একাডেমির ফেলো। তিনি নতুন দিল্লির এনসিইআরটি-র পাঠ্যপুস্তক মূল্যায়ন কমিটির সদস্যও ছিলেন। তিনি ১৯৬১ - ১৯৬৭ সাল পর্যন্ত মিরাটে অবস্থিত মিরাট কলেজ-এর প্রাণিবিদ্যা বিভাগে একজন শিক্ষাগত সদস্য ছিলেন, তিনি স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পড়াতেন।

তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে বই লিখছেন। তিনি কাউন্সিল ফর দ্য ইণ্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই), সেন্ট্রাল বোর্ড অফ সেকেণ্ডারি এডুকেশন (সিবিএসই) এবং বেশ কয়েকটি রাজ্য বোর্ড কর্তৃক পরিচালিত পাবলিক পরীক্ষার জন্য জীববিজ্ঞানের ওপর অনেক বই লিখেছেন। তাঁর সাইটোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, বায়োস্ট্যাটিস্টিকস, বিবর্তনীয় জীববিজ্ঞান, উন্নয়নমূলক জীববিজ্ঞান, প্রাণী বাস্তুবিদ্যা, পরিবেশগত জীববিজ্ঞান (বাস্তুবিদ্যা) ইত্যাদি বইগুলি সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুবই জনপ্রিয়।[][]

তিনি দিল্লির ফেডারেশন অফ এডুকেশনাল পাবলিশার্স ইন ইণ্ডিয়া কর্তৃক প্রদত্ত বিশিষ্ট লেখক পুরস্কার ২০১২-এর প্রাপক।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "IAS Zoology Books,Civil Service Exam Book for Zoology,Zoology Books for IAS Exam"। Civilserviceindia.com। ৯ আগস্ট ২০০০। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৪
  2. "KNRN Publishers : Biology- Genetics By : Dr. Veer Bala Rastogi"। Knrnpublications.com। ১৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৪