বীণা দেবী (রাজনীতিবিদ)
বীণা দেবী | |
|---|---|
২০২৪ সালে বীণা দেবীর প্রতিকৃতি | |
| সংসদ সদস্য, লোকসভা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৩ মে ২০১৯ | |
| প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
| পূর্বসূরী | রাম কিশোর সিং |
| নির্বাচনী এলাকা | বৈশালী |
| বিহার বিধানসভার সদস্য | |
| কাজের মেয়াদ নভেম্বর ২০১০ – নভেম্বর ২০১৫ | |
| পূর্বসূরী | মহেশ্বর যাদব |
| উত্তরসূরী | মহেশ্বর যাদব |
| নির্বাচনী এলাকা | গাইঘাট |
| ভাইস চেয়ারপারসন, ভারতের জেলা পরিষদ | |
| কাজের মেয়াদ ২০০৬ – ২০১০ | |
| জেলা | মজঃফরপুর |
| চেয়ারম্যান, ভারতের জেলা পরিষদ | |
| কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
| জেলা | মজঃফরপুর |
| লোক জনশক্তি পার্টির তৃতীয় সংসদীয় চেয়ারপারসন | |
| কাজের মেয়াদ ২ সেপ্টেম্বর ২০২১ – ৫ অক্টোবর ২০২১ | |
| পূর্বসূরী | চিরাগ পাসওয়ান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২২ এপ্রিল ১৯৬৭ মজঃফরপুর |
| রাজনৈতিক দল | লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) |
| অন্যান্য রাজনৈতিক দল | রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি ভারতীয় জনতা পার্টি |
| দাম্পত্য সঙ্গী | দীনেশ প্রসাদ সিং (বি. ১৯৮৪) |
| সন্তান | শুভম সিং |
| বাসস্থান | মজঃফরপুর, বিহার, ভারত |
| পেশা | রাজনীতিবিদ |
বীণা দেবী (জন্ম: ২২ এপ্রিল ১৯৬৭) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বৈশালী (লোকসভা নির্বাচনী এলাকা) থেকে বর্তমান সংসদ সদস্য (এমপি) হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি গাইঘাট নির্বাচনী এলাকা থেকে বিহার বিধানসভার প্রাক্তন সদস্য। ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে, তিনি লোক জনশক্তি পার্টির হয়ে বৈশালী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রঘুবংশ প্রসাদ সিংকে পরাজিত করেছিলেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০১৯ সালের সাধারণ নির্বাচনে তিনি ৫,৬৮,২১৫ ভোট পেয়ে রাষ্ট্রীয় জনতা দলের রঘুবংশ প্রসাদ সিংকে ২,৩৪,৫৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[২] ২০২১ সালের ২রা সেপ্টেম্বর, তিনি চিরাগ কুমার পাসোয়ানের স্থলাভিষিক্ত হয়ে লোক জনশক্তি পার্টির সংসদীয় চেয়ারপারসন হন।[৩][৪]
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বীণা দেবী ৫,৬৬,২২৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি রাষ্ট্রীয় জনতা দলের বিজয় কুমার শুক্লাকে ৯০,০২৬ ভোটে পরাজিত করেন।[৫][৬]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]বীণা দেবী ১৯৬৭ সালের ২২শে এপ্রিল বিহারের দারভাঙ্গায় উপেন্দ্র প্রসাদ সিং এবং সবুজকলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন পাস।[৭] তিনি ১৯৮৪ সালের ২৭শে এপ্রিল মজঃফরপুরের এমএলসি দীনেশ প্রসাদ সিংকে বিয়ে করেন।[৭][৮][৯] তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে।[৭] তিনি দাউদপুর গ্রামে থাকেন।[১০] তাঁর মেয়ে কোমল সিং এখন বিহারের গাইঘাটের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালে, নিউজ১৮ ইণ্ডিয়া, টাইমস নাউ এবং দ্য ডেইলি জাগরণ সহ বেশ কয়েকটি ব্যবসায়িক সংবাদমাধ্যমে তাঁর কনিষ্ঠ সন্তান শুভম সিংকে বিহারের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের মধ্যে একজন তরুণ ইথানল উদ্যোক্তা হিসেবে তুলে ধরা হয়েছিল।[১১][১২][১৩]
২০১০ সালে গাইঘাটে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৬,৩৮৬ ভোট পেয়ে জয়লাভ করে বীণা দেবী বিধায়ক হন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় জনতা দলের মহেশ্বর প্রসাদ যাদবকে ১৫,৯৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।[১৪] তিনি মজঃফরপুরের প্রাক্তন চেয়ারপারসন ছিলেন।[১৫][১৬] তিনি ২০০১ সালে মজঃফরপুর জেলার চেয়ারপারসন এবং ২০০৬ সালে ডেপুটি চেয়ারপারসন হন।
আরও দেখুন
[সম্পাদনা]- ভারতে বর্ণ রাজনীতি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kumar, Abhay (২৪ মার্চ ২০১৯)। "For Bihar NDA, blood is thicker than sweat"। Deccan Herald। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯।
- ↑ "IndiaVotes PC: Vaishali 2019"। IndiaVotes। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ Chandra, Vyas (২ সেপ্টেম্বর ২০২১)। "Bihar Politics: बिहार में चिराग को नया झटका, वैशाली की सांसद वीणा देवी बनीं LJP पारस गुट संसदीय बोर्ड की अध्यक्ष"। Dainik Jagran। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ Kamal, Neel (২ সেপ্টেম্বর ২০২১)। "पशुपति पारस ने भतीजे को दिया एक और झटका, LJP के एक और अहम पद से चिराग पासवान की छुट्टी"। News18 Hindi (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Parliamentary Constituency 16 - Vaishali (Bihar)"। ECI।
- ↑ "Vaishali Constituency Lok Sabha Election Results 2024"। Bru Times News (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 3 "Members : Lok Sabha"। loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Jamal, Khwaja (২১ অক্টোবর ২০১০)। "Hiccup for BJP ahead of election - Party nominee brother caught bribing voters"। The Telegraph। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯।
- ↑ "Newly born grandson of JD(U) MLC and BJP MLA kidnapped in Bihar"। Daily News and Analysis। ২২ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯।
- ↑ "VEENA DEVI (Bharatiya Janata Party(BJP)):Constituency- Gaighat(MUZAFFARPUR) - Affidavit Information of Candidate"। myneta.info। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Top 10 Richest People in Bihar 2025: बिहार के 10 सबसे अमीर लोग कौन है? कितनी है नेट वर्थ, कहां से होती है कमाई?"। News18 हिंदी (হিন্দি ভাষায়)। Network18। আগস্ট ২০২৫। ২৯ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Top 10 Richest People In Bihar In 2025: Net Worth, Work & Legacy"। Times Now (ইংরেজি ভাষায়)। Times Now Digital। ১৯ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Top 10 Richest Person In Bihar And Their Net Worth: Anil Agarwal, R K Sinha, Subrata Roy And Others"। The Daily Jagran (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Vidhan Sabha / 2010 / Bihar [2000 Onwards] / Gaighat"। IndiaVotes। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016"। infoelections.com। ১৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ "Member of Parliament - Devi Smt. Veena"। ১১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩।