বিসি আলিমি ফাউন্ডেশন
বিসি আলিমি ফাউন্ডেশন (সংক্ষেপে বিএফ) হল একটি অলাভজনক সংস্থা যা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারী নথিতে সংস্থার সদর দপ্তরের অবস্থান ছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। কিন্তু সমকামী বিবাহ নিষিদ্ধকরণ আইন ২০১৩ (এসএসএমপিএ) -এর ফলে বর্তমানে সংস্থাটি নাইজেরিয়া থেকে পরিচালিত হচ্ছে। এই ফাউন্ডেশন নাইজেরিয়ায় এমন এক সমাজ তৈরী করতে তৎপর যেখানে যৌন অভিমুখিতা বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকল মানুষের সাথে সমান আচরণ করা হবে। [১][২][৩]
বিসি আলিমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হলেন স্বয়ং বিসি আলিমি, যার নামে এই সংস্থা নামাঙ্কিত। [৪] সময়ের সাথে সাথে বিসি আলিমি ফাউন্ডেশন নাইজেরিয়ার এলজিবিটিকিউ সম্প্রদায়ের উদ্দেশ্যে নিবেদিত একটি অন্যতম সংস্থা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। বিসি আলিমি ফাউন্ডেশন নাইজেরিয়ার সমকামী পুরুষ ও মহিলাদের এবং উভকামী সম্প্রদায়ের মানুষদের জন্য বিভিন্ন রকমের কর্মসূচী ও অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগনের মধ্যে সমকামিতা, বহুকামিতা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতনতা প্রচারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৯ সালে, বিসি আলিমি ফাউন্ডেশন, এলটন জন এইডস ফাউন্ডেশনের সাথে একযোগে, নাইজেরিয়ায় সমকামী পুরুষদের জন্য একটি গৌরব পদযাত্রার আয়োজন করে। গৌরব পদযাত্রা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার নাম রাখা হয় নাইট অফ ডাইভারসিটি ২০১৯। এই বিশেষ অনুষ্ঠানটি ২০১৯ সালের ২৯ অক্টোবর মঙ্গলবার লাগোসে অনুষ্ঠিত হয়েছিল।[৫] ২০১৮ সালে হুইটসান টুর্নামেন্টের প্রচারণা থেকে প্রাপ্ত অর্থ বিসি আলিমি ফাউন্ডেশনকে বরাদ্দ করা হয়েছিল। হুইটসান টুর্নামেন্ট আউটরিচ ক্যাম্পেইন বিদেশে কোনও এলজিবিটি সংগঠন, আন্দোলন বা উদ্যোগকে সমর্থন করে। তাদের এই উদ্যোগের মাধ্যমে বহু এলজিবিটিকিউ গোষ্ঠী এবং অলাভজনক সংস্থা উপকৃত হয়েছে।[৬][৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bisi Alimi Foundation - Grantees - Welcome To SRT"। www.sigrid-rausing-trust.org। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "About Us | Bisi Alimi Foundation" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Group demands release of men charged with alleged homosexuality | Premium Times Nigeria" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Bisi Alimi"। The Resource Alliance (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Bisi Alimi Organises First-ever LGBT Event In Lagos"। The Guardian Nigeria News - Nigeria and World News (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Bisi Alimi Foundation"। www.smashing.pink। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "VIDEO: Nigerian LGBT advocate Bisi Alimi shows personal side of being LGBT in Nigeria"। GLAAD (ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০১৫। ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Join LGBT Nigerian leaders in a Twitter chat about #LGBngPolls"। GLAAD (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৫। ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১।