বিষয়বস্তুতে চলুন

বিশ্ব পরিবেশ দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্ব পরিবেশ দিবস
আনুষ্ঠানিক নামজাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস
অন্য নামইকো দিবস, পরিবেশ দিবস
পালনকারীবিশ্বব্যাপী
তাৎপর্যদিবসটি বিশ্বের বা একটি নির্দিষ্ট দেশের সম্মুখীন পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে পালন করা হয়।
শুরুজুন ৫, ১৯৭৪
তারিখজুন ৫
সংঘটনবার্ষিক
সম্পর্কিতপরিবেশ, দূষণ

বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে।[][] দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০২৩ সালে প্লাস্টিক-দূষণ বন্ধের আহ্বানে ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হয়।[] উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।

এই দিবসটি ধরিত্রী দিবসের অনুগামী।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৪ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।[]

আয়োজক শহর

[সম্পাদনা]

বিশ্ব পরিবেশ দিবস নিম্নলিখিত শহরগুলিতে উৎযাপন করা হয়েছে (এবং হবে):[]

বছর প্রতিপাদ্য বিষয় আয়োজক শহর
১৯৭৪Only one Earth during Expo '৭৪স্পোকেন, মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৭৫Human Settlementsঢাকা, বাংলাদেশ
১৯৭৬Water: Vital Resource for Lifeঅন্টারিও, কানাডা
১৯৭৭Ozone Layer Environmental Concern; Lands Loss and Soil Degradationসিলেট, বাংলাদেশ
১৯৭৮Development Without Destructionসিলেট, বাংলাদেশ
১৯৭৯Only One Future for Our Children – Development Without Destructionসিলেট, বাংলাদেশ
১৯৮০A New Challenge for the New Decade: Development Without Destructionসিলেট, বাংলাদেশ
১৯৮১Ground Water; Toxic Chemicals in Human Food Chainsসিলেট, বাংলাদেশ
১৯৮২Ten Years After Stockholm (Renewal of Environmental Concerns)ঢাকা, বাংলাদেশ
১৯৮৩Managing and Disposing Hazardous Waste: Acid Rain and Energyসিলেট, বাংলাদেশ
১৯৮৪Desertificationরাজশাহী, বাংলাদেশ
১৯৮৫Youth: Population and the Environmentইসলামাবাদ, পাকিস্তান
১৯৮৬A Tree for Peaceঅন্টারিও, কানাডা
১৯৮৭Environment and Shelter: More Than A Roofনাইরোবি, কেনিয়া
১৯৮৮When People Put the Environment First, Development Will Lastব্যাংকক, থাইল্যান্ড
১৯৮৯Global Warming; Global Warningব্রাসেলস, বেলজিয়াম
১৯৯০Children and the Environmentমেক্সিকো সিটি, মেক্সিকো
১৯৯১Climate Change. Need for Global Partnershipস্টকহোম, সুইডেন
১৯৯২Only One Earth, Care and Shareরিউ দি জানেইরু, ব্রাজিল
১৯৯৩Poverty and the Environment – Breaking the Vicious Circleবেইজিং, গণপ্রজাতন্ত্রী চীন
১৯৯৪One Earth One Familyলন্ডন, যুক্তরাজ্য
১৯৯৫We the Peoples: United for the Global Environmentপ্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
১৯৯৬Our Earth, Our Habitat, Our Homeইস্তাম্বুল, তুরস্ক
১৯৯৭For Life on Earthসিউল, দক্ষিণ কোরিয়া
১৯৯৮For Life on Earth – Save Our Seasমস্কো, রুশ ফেডারেশন
১৯৯৯Our Earth – Our Future – Just Save It!টোকিও, জাপান
২০০০The Environment Millennium – Time to Actঅ্যাডিলেড, অস্ট্রেলিয়া
২০০১Connect with the World Wide Web of Lifeতুরিন, ইতালি এবং হাভানা, কিউবা
২০০২Give Earth a Chanceশেনচেন, গণপ্রজাতন্ত্রী চীন
২০০৩Water – Two Billion People are Dying for It!বৈরুত, লেবানন
২০০৪Wanted! Seas and Oceans – Dead or Alive?বার্সেলোনা, স্পেন
২০০৫Green Cities – Plan for the Planet!সান ফ্রান্সিস্কো, মার্কিন যুক্তরাষ্ট্র
২০০৬Deserts and Desertification – Don't Desert Drylands!আলজিয়ার্স, আলজেরিয়া
২০০৭Melting Ice – a Hot Topic?লন্ডন, যুক্তরাজ্য
২০০৮Kick The Habit – Towards A Low Carbon Economyওয়েলিংটন, নিউজিল্যান্ড
২০০৯Your Planet Needs You – Unite to Combat Climate Changeমেক্সিকো সিটি, মেক্সিকো
২০১০Many Species. One Planet. One Futureরংপুর, বাংলাদেশ
২০১১Forests: Nature at your Serviceদিল্লি, ভারত
২০১২Green Economy: Does it include you?ব্রাসিলিয়া, ব্রাজিল
২০১৩Think.Eat.Save. Reduce Your Foodprintউলান বাটর, মঙ্গোলিয়া
২০১৪Raise your voice, not the sea levelব্রিজটাউন, বার্বাডোস
২০১৫Seven Billion Dreams. One Planet. Consume with Care.রোম, ইতালি
২০১৬বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশলুয়ান্ডা, অ্যাঙ্গোলা
২০১৭Connecting People to Nature – in the city and on the land, from the poles to the equatorঅটোয়া, কানাডা
২০১৮প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন[]নতুন দিল্লি, ভারত
২০১৯Beat Air Pollution[]চীন
২০২০ প্রকৃতির জন্য সময়[][] কলম্বিয়া
২০২১ Ecosystem restoration[১০] পাকিস্তান
২০২২ শুধু একটাই পৃথিবী সুইডেন
২০২৩ প্লাস্টিক দূষণের সমাধান আইভরি কোস্ট
২০২৪ ভূমি পুনরুদ্ধার, মরুকরণ রোধ এবং খরা সহিষ্ণুতা সৌদি আরব
২০২৫ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় দক্ষিণ কোরিয়া

২০২৬ সলের প্রতিপাদ্য বিষয়

[সম্পাদনা]

২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আনুষ্ঠানিক প্রতিপাদ্য বিষয় হলো "প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।"এই বছরের প্রচারাভিযানের মূল লক্ষ্য হলো জরুরি জলবায়ু পদক্ষেপ গ্রহণ করা এবং বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য প্রকৃতি-ভিত্তিক সমাধানকে কাজে লাগানো। ২০২৬ সালের উদযাপনের বৈশ্বিক আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে আজারবাইজান প্রজাতন্ত্র।[১১]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১২
  2. United Nations General Assembly Resolution 2994 session -1 United Nations Conference on the Human Environment page 1 on 15 December 1972
  3. "World Environment Day"World Environment Day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "ছুটির দিনে" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "World Environment Day: driving five decades of environmental action" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুন ২০১৯ তারিখে, worldenvironmentday.global, no date; has most theme, some host country and a few host city identifications. Retrieved 2019-08-17.
  6. Nelliyat, Prakash (২১ জুন ২০১৮)। "Beating plastic pollution"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০
  7. "World Environment Day: Beat air pollution"World Meteorological Organization (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০১৯। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. "World Environment Day 2020: Theme, History, Quotes, Celebration"S A NEWS (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০২০। ৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০
  10. "World Environment Day 2021: Press Release"UNEP NEWS (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০২০। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১
  11. "2026/about /theme and host"। world environment day.global। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]