বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়
| বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
৭৮২২ | |
| স্থানাঙ্ক | ২৩°২৮′৪১″ উত্তর ৯০°০১′৩১″ পূর্ব / ২৩.৪৭৭৯৯৭০° উত্তর ৯০.০২৫১৭৬৯° পূর্ব |
| তথ্য | |
| প্রাক্তন নাম | বিশ্ব জাকের মঞ্জিল মেমোরিয়াল ইন্সটিটিউশন |
| বিদ্যালয়ের ধরন | সরকারি মাধ্যমিক বিদ্যালয় |
| প্রতিষ্ঠাকাল | ১৯৮৪ |
| বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
| বিদ্যালয় জেলা | ফরিদপুর জেলা |
| ইআইআইএন | ১০৮৯০৭ |
| লিঙ্গ | বালক |
| শিক্ষায়তন | ৩.৬১ একর (১৪,৬০০ বর্গমিটার) |
| ওয়েবসাইট | bzmghs |
বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় ফরিদপুর জেলার সদরপুরে অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।[১] এটি সদরপুর উপজেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[২]
ইতিহাস
[সম্পাদনা]সদরপুরে ১৯৮৪ সালে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে 'বিশ্ব জাকের মঞ্জিল মেমোরিয়াল ইন্সটিটিউশন' নামকরণ করা হয়। ১৯৮৪ সালেই ৩১ মে এটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১ সেপ্টেম্বর এটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমোদন পায়। হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয়করণ উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রথমবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে।[৩]
২০২৩ সালে বিদ্যালয়ে একটি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু হয়।[৪] ভবনটির নির্মাণ কাজ ২০২৪ শেষ হয়। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উপজেলা প্রতিনিধি (৯ ফেব্রুয়ারি ২০২৪)। "সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী"। জনবাণী। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ "সদরপুরে প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও"। একুশে সংবাদ। ১৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৬।
- ↑ "বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়"। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৬।
- ↑ "উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদরপুর" (পিডিএফ)। ৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৬।
- ↑ সিকদার সজল (৯ ফেব্রুয়ারি ২০২৪)। "বিদ্যালয়ের ৪০ বছরে নবীন-প্রবীণের মিলনমেলা"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৬।
