বিষয়বস্তুতে চলুন

বিবিসি আর্থ (টিভি চ্যানেল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিবিসি আর্থ
উদ্বোধন১ ফেব্রুয়ারি ২০১৫ (পোল্যান্ড)
মালিকানাবিবিসি
চিত্রের বিন্যাস৫৭৬ আই (এইচডিটিভি)
প্রধান কার্যালয়লন্ডন,যুক্তরাজ্য
ওয়েবসাইটwww.bbcearth.com

বিবিসি আর্থ (ইংরেজি:BBC Earth) হল যুক্তরাজ্যের সম্প্রচার নেটওয়ার্ক বিবিসি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল। এটি মূলত তথ্যচিত্র সম্প্রচার করে থাকে। এটি বিবিসি স্টুডিও দ্বারা পরিচালিত।[]

বিবিসি আর্থ পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম ও ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে সম্প্রচারিত হয়। অনেক দেশে এটি বিবিসি নলেজ চ্যানেলকে প্রতিস্থাপন করে। এটি সাবস্ক্রিপসন টেলিভিশন প্লাটফর্মেও সম্প্রচারিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

বিবিসি আর্থ ২০১৫ সালের ১ ফেব্রুয়ারী পোল্যান্ডে সম্প্রচার শুরু করে।[] এরপর বিভিন্ন দেশে বিভিন্ন সময় চ্যানেলটি সম্প্রচার শুরু করে। ২০১৭ সালের ১৩ এপ্রিল চ্যানেলটি লাতিন আমেরিকায় এটির সম্প্রচার বন্ধ করে দেয়।[] এটি ৬ মার্চ ২০১৭-এ ভারতীয় উপমহাদেশে সনি বিবিসি আর্থ নামের আঞ্চলিক পরিষেবা চালু করে।[] ২৪ জানুয়ারি ২০১৭ সালে বিবিসি আর্থ কানাডার সম্প্রচার প্রতিষ্ঠান ব্লু এন্ট মিডিয়ার সাথে যৌথ উদ্যোগে "বিবিসি আর্থ কানাডা" নামের একটি কানাডিয়ান সংস্করণ চালু করে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "BBCWW to scrap global iPlayer"C21media (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৩
  2. "BBC BRIT and BBC EARTH to make their global channel debut in Poland"www.bbc.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৩
  3. Expat। "BBC Worldwide closing Latin American pay-TV channels – Astra 2" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৩
  4. "BBC Worldwide and Multi Screen Media Form Joint Venture to Launch 'Sony BBC Earth' in India"www.bbc.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৩
  5. "BBC Earth channel to debut in Canada"thestar.com (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]