বিবাহ (হিন্দি চলচ্চিত্র)
| বিবাহ | |
|---|---|
![]() বিবাহ চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | সুরাজ আর বারজাতিয়া |
| প্রযোজক | অজিত কুমার বারজাতিয়া কমল কুমার বারজাতিয়া রাজকুমার বারজাতিয়া |
| রচয়িতা | সুরাজ আর বারজাতিয়া |
| চিত্রনাট্যকার | সুরাজ আর বারজাতিয়া আশ করণ অটল (সংলাপ) |
| কাহিনিকার | সুরাজ আর বারজাতিয়া স্টোরি ইনপুট এবং চীফ এ্যাসিসট্যান্ট ডাইরেক্টর = রাঘবেন্দ্র সিং |
| শ্রেষ্ঠাংশে | অমৃতা রাও শহীদ কাপুর |
| সুরকার | রবীন্দ্র জৈন |
| চিত্রগ্রাহক | হরিষ জোশী |
| পরিবেশক | রাজশ্রী প্রোডাকশন্স |
| মুক্তি | ১০ নভেম্বর ২০০৬ |
| স্থিতিকাল | ১৬০ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | হিন্দি |
| নির্মাণব্যয় | ₹ ৮০ মিলিয়ন (ইউএস$ ৯,৭৭,৮৬৪)[১] |
| আয় | ₹৫৩৯ মিলিয়ন (ইউএস$ ৬.৫৯ মিলিয়ন)[২] |
বিবাহ (হিন্দি: विवाह) ২০০৬ সালে সুরজ বারজাতিয়া (ইংরেজি: Sooraj R. Barjatya) লিখিত ও পরিচালিত ভারতীয় রোম্যান্টিক সিনেমা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, অমৃতা রাও ও শহীদ কাপুর, এবং চলচ্চিত্রটি রাজ্যেশ্বরী প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়। এটি জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত ২০০৫ সালের চলচ্চিত্র শুভদৃষ্টি-এর একটি রিমেক।
গল্প
[সম্পাদনা]দুটো বাল্যবন্ধু পরিবার ও তাদের আত্মীয়ের মধ্যে আশীর্বাদ থেকে বিবাহ এবং বিবাহ পরবর্তী কাহিনী নিয়ে সিনেমার গল্প। এটি অমৃতা রাওয়ের বিপরীতে শহীদ কাপুরের তৃতীয় সিনেমা।
ফলাফল
[সম্পাদনা]২০০৬ সালের ১০ নভেম্বর চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হয় এবং ঐ বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে মর্যাদা পায়। সারা বিশ্বে চলচ্চিত্রটি প্রায় ৬৫০ মিলিয়ন অর্থ আয় করে। ভারতের ইতিহাসে এই চলচ্চিত্রটি বিবাহের সংজ্ঞাই বদলে দেয়। সিনেমার অপ্রত্যাশিত সাফল্য, একদিক থেকে শহীদ কাপুর ও অমৃতা রাওয়ের জন্যেও ব্যবসা সফল হয়।
বিবাহ হচ্ছে প্রথম ভারতীয় হিন্দি সিনেমা, যা একযোগে হলগুলোতে এবং ইন্টারনেটে ছাড়া হয় (কোম্পানির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের মাধ্যমে)। এছাড়া চলচ্চিত্রটি “পরিণাম” নামে তেলুগু ভাষায় ডাবিং করা হয়, এবং যার পরিচালক ছিলেন “অজিত ঘটক”।
পুরস্কার
[সম্পাদনা]এই সিনেমার কারণেই ভারতের স্কিন এ্যাওয়ার্ডে শহীদ কাপুর সেরা অভিনেতা এবং অমৃতা রাও সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vivah"। Box Office India। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৪।
- ↑ "Top Lifetime Grossers Worldwide (IND Rs)"। Box Office India। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অফিশিয়াল সাইট (রাজশ্রী প্রোডাকশন্সের)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিবাহ (ইংরেজি)
- অলমুভিতে বিবাহ (ইংরেজি)
- বিবাহ রটেন টম্যাটোস-এ
- বলিউড হাঙ্গামাতে বিবাহ
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০০৬-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী চলচ্চিত্র
- দিল্লির পটভূমিতে চলচ্চিত্র
- উত্তরাখণ্ডে ধারণকৃত চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- রাজশ্রী প্রোডাকশন্সের চলচ্চিত্র
- দিল্লিতে ধারণকৃত চলচ্চিত্র
- সুরজ বড়জাত্যা পরিচালিত চলচ্চিত্র
- রবীন্দ্র জৈন সুরারোপিত চলচ্চিত্র
- ভারতীয় বিবাহ সম্পর্কিত চলচ্চিত্র
- বাংলা চলচ্চিত্রের হিন্দি পুনর্নির্মাণ
