বিপ্রদাস পালচৌধুরী
বিপ্রদাস পালচৌধুরী | |
|---|---|
| জন্ম | ১৮৫৭ |
| মৃত্যু | ২৫ অক্টোবর, ১৯১৪ |
| জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
| নাগরিকত্ব | |
| শিক্ষা | এফ.এ |
| মাতৃশিক্ষায়তন | প্রেসিডেন্সি কলেজ |
| পেশা | ব্যবসায়ী |
| পরিচিতির কারণ | বাস্তুকার |
| সন্তান | অমিয় পালচৌধুরী |
| পিতা-মাতা |
|
বিপ্রদাস পালচৌধুরী (১৮৫৭ — ২৫ অক্টোবর, ১৯১৪) একজন বাঙালি শিল্পপতি ও বাস্তুকার।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তার জন্ম হয়েছিল নদীয়ার মহেশগঞ্জে। পিতা মধুসূদন পালচৌধুরী ছিলেন অবিভক্ত নদিয়া জেলার সম্পত্তিশালী জমিদার।[১] বিপ্রদাস কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফ.এ পাশ করেন ১৮৭৩ সালে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে ইংল্যান্ডে যান।[২][৩]
কর্মোদ্যোগ
[সম্পাদনা]ইংল্যান্ড থেকে ফিরে তিনি প্রথমে একটি পিতলের কারখানা স্থাপন করেন। পরে বহু টাকা ব্যয়ে চর্ম পরিষ্কারের কারখানা নির্মাণ করেন। বাঙালির শিল্পে উন্নতি ও স্বদেশী দ্রব্য নির্মাণের চেষ্টা করতেন। ইংরেজদের একচেটিয়া চা ব্যাবসায় বাঙালিদের মধ্যে যিনি প্রথম প্রবেশ করেন তাদের মধ্যে বিপ্রদাস পালচৌধুরী অন্যতম। দার্জিলিং এর গয়াবাড়ি টি এস্টেটে ফ্যাক্টরি তৈরি করেন তিনি। আধুনিক মনস্ক ব্যক্তি ছিলেন। সমাজ সংস্কারের চেষ্টায় কন্যাদের প্রত্যেককে উচ্চশিক্ষিত করে ও অসবর্ণ বিবাহ দিয়ে সৎ সাহস ও দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষ্ণনগর - নবদ্বীপ ন্যারো গেজ লাইন প্রতিষ্ঠার জন্যে প্রচুর জমি দান করেছিলেন। তার পুত্রবধূ ইলা পালচৌধুরী ছিলেন নদীয়ার সাংসদ ও বিখ্যাত সমাজসেবী।[২]
স্মৃতি
[সম্পাদনা]তার স্মৃতিতে কৃষ্ণনগর শহরে বিপ্রদাস পালচৌধুরী ইনস্টিটিউট আছে যা জেলার একটি প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে পরিচিত। এটি নদীয়া জেলার প্রথম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে তার একটি আবক্ষ মূর্তি আছে।[৪]
মৃত্যু
[সম্পাদনা]বিপ্রদাস পালচৌধুরী ২৫ অক্টোবর, ১৯১৪ খ্রিষ্টাব্দে লন্ডনে মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Das, রমেশ দাস Ramesh। আমাদের ছোটো রেল Amader Chhoto Rail। Parul Prakashani Private Limited। আইএসবিএন ৯৭৮-৯৩-৮৬৭০৮-৩৯-৭।
- 1 2 প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃ. ৩৪৯।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Bhaṭṭācāryya, Kālīkr̥shṇa (১৯৮৭)। Śāntipura paricaẏa। Śāntipura Paurasabhā।
- ↑ About us। "Bipradas Palchowdhury Institute of Technology"। bpcit.ac.in। ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 4.03.2017।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)
- ১৮৫৭-এ জন্ম
- ১৯১৪-এ মৃত্যু
- নদিয়া জেলার ব্যক্তি
- বাঙালি শিল্পদ্যোগী
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় শিল্পপতি
- ১৯শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- ভারতীয় ভূ-স্বামী
- ১৯শ শতাব্দীর ভারতীয় প্রকৌশলী
- বেঙ্গল প্রেসিডেন্সির ব্যক্তি