বিষয়বস্তুতে চলুন

বিনুথা লাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনুথা লাল
জন্ম
অশ্বতী লাল

বেঙ্গালুরু, কর্নাটক, ভারত
অন্যান্য নামলক্ষনা, বিনুথা সিং
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৯৬, ২০০৮-১০, ২০১৪-বর্তমান

বিনুথা লাল (জন্মনাম অশ্বতী লাল ) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। বিনুথা মালায়ালাম সিনেমা জগতের একজন পরিচিত মুখ। [] ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি পারঙ্কিমালা ২০১৪ সালে পুনরায় নির্মিত হয় যেখানে বিনুথা অভিনয় করেছিলেন। বিনুথা এই চলচ্চিত্রে থাঙ্কা নামে একজন মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন যার জন্য তাকে বিশেষ মুন্ডু পোশাক পরিধান করতে হয়েছিল। [][]

অভিনয় জীবন

[সম্পাদনা]

১৯৯৬ সালে আপ্পাজি নামক কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে বিনুথা অভিনয় জগতে প্রবেশ করেন। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে তিনি নেঞ্জাথাই কিল্লাধে নামক তামিল চলচ্চিত্রে সুগন্থী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করেন। ২০০৮ সালে তিনি মাদুরাই পন্নু চেন্নাই পাইয়ান চলচ্চিত্রে একতি বিশেষ ভূমিকায় অভিনয় করেন। বিনুথার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র প্রকল্প হল প্রমুখন(২০০৯), থোত্তুপ্পার(২০১০), পরাঙ্কিমালা (২০১৪), অগগিরাভ্বা(২০১৪), উলসাহা কমিটি(২০১৪), ভাইয়া ভাইয়া(২০১৪), সারধি(২০১৫), লেন্স(২০১৬), চিলা নেরঙ্গালিল চিলার (২০১৮) ইত্যাদি।

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য তথ্যসূত্র
১৯৯৬ আপ্পাজি কন্নড় বিশেষ উপস্থিতি
২০০৮ নেঞ্জাথাই কিল্লাধে সুগন্থী তামিল
মাদুরাই পন্নু চেন্নাই পাইয়ান তামিল বিশেষ উপস্থিতি
২০০৯ প্রমুখন আরথী মালয়ালম
২০১০ থোত্তুপ্পার কানিমোঝি তামিল
২০১৪ পরাঙ্কিমালা থাঙ্কা মালয়ালম []
অগগিরাভ্বা তেলুগু []
উলসাহা কমিটি হরিতা নায়ার মালয়ালম [তথ্যসূত্র প্রয়োজন]
ভাইয়া ভাইয়া শান্তি মালয়ালম []
২০১৫ সারধি রাজনী মালয়ালম []
২০১৬ লেন্স এঞ্জেল মালয়ালম
২০১৭ তামিল
২০১৮ চিলা নেরঙ্গালিল চিলার মালয়ালম
২০২৪ থান্নে ভান্ডি প্রেমা শঙ্করণ তামিল []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vinutha Lal changes her name for luck"The Times of India। ৮ জুন ২০১৫।
  2. "Timesofindia.indiatimes.com is temporarily unavailable"The Times of India। ১৩ মে ২০১৩।
  3. malayalam full movie 2015 - Parankimala - Malayalam full movie 2015 new releases। ৭ এপ্রিল ২০১৫ YouTube এর মাধ্যমে।
  4. 1 2 "Vinutha Lal changes her name"The Times of India। ২৩ মার্চ ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৩
  5. "Aggiravva cast and crew - vinutha lal - ashish vidyarthi - bhanupriya - Telugu movie star cast"pluz cinema। ১০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৫
  6. "Bhaiya Bhaiya review. Bhaiya Bhaiya Malayalam movie review, story, rating"IndiaGlitz
  7. "Thanne Vandi Movie Ottha Kannula Lyrical Umapathy Ramaiah Manika Vidya Rakshitha Suresh" YouTube এর মাধ্যমে।