বিষয়বস্তুতে চলুন

বিধান রঞ্জন রায় পোদ্দার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিধান রঞ্জন রায় পোদ্দার
২০২৫ সালে বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
কাজের মেয়াদ
১১ আগস্ট ২০২৪  ১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীরুমানা আলী (প্রতিমন্ত্রী)
উত্তরসূরীআ ন ম এহসানুল হক মিলন (মন্ত্রী)
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
কাজের মেয়াদ
৮ আগস্ট ২০২৪  ১৭ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জন্মবিধান রঞ্জন রায় পোদ্দার
১৯৬৩
মধ্যনগর উপজেলা, সুনামগঞ্জ
নাগরিকত্ববাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
পেশাচিকিৎসক

বিধান রঞ্জন রায় পোদ্দার একজন বাংলাদেশী চিকিৎসক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৬৩ সালে সুনামগঞ্জে জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন।[] তিনি ১৯৭৯ সালে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এছাড়া তিনি ১৯৮৮ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি পূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেন।[]

তিনি মনোচিকিৎসার পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্তত্ত্ব (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।[]

তিনি ২০২৪ সালের ১১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।[]

সমালোচনা

[সম্পাদনা]

প্রাথমিক শিক্ষকদের বেতন বিষয়ে একটি মন্তব্যের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। তার বক্তব্য ছিল, "প্রাথমিক শিক্ষকদের বেতনে যদি জীবনযাপন না হয়, তাহলে তারা অন্য পেশা খুঁজে নিতে পারেন।" এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই এই মন্তব্যকে শিক্ষকদের প্রতি অবমাননাকর ও অমানবিক বলে আখ্যা দেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "উপদেষ্টাদের কার কী পরিচিতি"চ্যানেল আই। ৮ আগস্ট ২০২৪। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪
  2. "অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের সন্তান"। ১১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪
  3. 1 2 প্রতিনিধি, বিশেষ। "শপথ নিতে যাননি ডা. বিধান রঞ্জন"দৈনিক কালবেলা। ৮ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  4. "অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কে এই বিধান রঞ্জন রায়"যুগান্তর। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪
  5. "প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্বে ডা. বিধান রঞ্জন রায়"দৈনিক ইত্তেফাক। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৪
  6. "বেতনেনা পোষালে অন্য পেশায় চলে যান: প্রাথমিকের শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা"বাংলা ট্রিবিউন

বহিঃসংযোগ

[সম্পাদনা]