বিটামিথাসন
| রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
|---|---|
| বাণিজ্যিক নাম | Celestone, Eleuphrat, others |
| এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
| মেডলাইনপ্লাস | a682799 |
| লাইসেন্স উপাত্ত | |
| গর্ভাবস্থার শ্রেণি |
|
| প্রয়োগের স্থান | মুখ, ত্বক, পেশী |
| এটিসি কোড | |
| আইনি অবস্থা | |
| আইনি অবস্থা | |
| ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
| বিপাক | যকৃত CYP3A4 |
| বর্জন অর্ধ-জীবন | ৩৬-৫৪ ঘন্টা |
| রেচন | বৃক্ক (প্রস্রাবের মাধ্যমে) |
| শনাক্তকারী | |
| |
| সিএএস নম্বর | |
| পাবকেম সিআইডি | |
| আইইউপিএইচএআর/ বিপিএস | |
| ড্রাগব্যাংক | |
| কেমস্পাইডার | |
| ইউএনআইআই | |
| কেইজিজি | |
| সিএইচইবিআই | |
| সিএইচইএমবিএল | |
| কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
| ইসিএইচএ ইনফোকার্ড | 100.006.206 |
| রাসায়নিক ও ভৌত তথ্য | |
| সংকেত | C22H29FO5 |
| মোলার ভর | ৩৯২.৪৭ g·mol−১ |
| থ্রিডি মডেল (জেএসমোল) | |
| |
| |
বিটামিথাসন হলো একটি স্টেরয়েড শ্রেণীর ঔষধ। [৩] এটি অনেকগুলো রোগের জন্য ব্যবহৃত হয়। যার মধ্যে রয়েছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাসের মতো বাতজনিত রোগ, একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের রোগ, হাঁপানি এবং অ্যাঞ্জিওইডিমার মতো অ্যালার্জিক অবস্থা, শিশুর ফুসফুসের বিকাশ দ্রুত করার জন্য, ক্রোন'স ডিজিজ এবং লিউকেমিয়ায় ব্যবহৃত হয়। এটি মুখে খাওয়া যায়, পেশীতে ইনজেকশন দেওয়া যায় অথবা ক্রিম ও লোশন হিসেবে ত্বকে প্রয়োগ করা যায়।
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি, পেশী দুর্বলতা, বিষম অতিপ্রতিক্রিয়া এবং মনোরোগ । [৩] দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে অ্যাড্রিনাল অপ্রতুলতা দেখা দিতে পারে। [৩] দীর্ঘমেয়াদী ব্যবহারের পর হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেওয়া বিপজ্জনক হতে পারে। [৩] এই ক্রিমটি সাধারণত চুলের বৃদ্ধি এবং ত্বকের জ্বালাপোড়া বৃদ্ধি করে । [৪] বিটামেথাসোন গ্লুকোকোর্টিকয়েড শ্রেণীর ওষুধের অন্তর্গত। [৩] গঠনগতভাবে এটি ডেক্সামিথাসনের একটি স্টেরিওআইসোমার। দুটি যৌগ শুধুমাত্র ১৬ নম্বর অবস্থানে মিথাইল গ্রুপের স্থানিক বিন্যাসে ভিন্ন ( স্টেরয়েড নামকরণ দেখুন)। [৫]
বিটামিথাসন ১৯৫৮ সালে পেটেন্ট করা হয়েছিল এবং ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছিল। [৩] [৬] এই ক্রিম এবং মলম বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে। [৭] এটি একটি জেনেরিক ঔষধ হিসেবে পাওয়া যায়। [৩] ২০২২ সালে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ২৬৩তম সর্বাধিক নির্ধারিত ওষুধ ছিল, যেখানে ১০ লক্ষেরও বেশিবার এটি প্রেসক্রিপশন করা হয়েছিলো। [৮] [৯]
চিকিৎসায় ব্যবহার
[সম্পাদনা]বিটামিথাসোন হল একটি কর্টিকোস্টেরয়েড যা বড়ি, ইনজেকশন এবং ত্বকের জন্য মলম, ক্রিম, লোশন, জেল বা অ্যারোসল (স্প্রে) এবং মাথার ত্বকের জন্য ফোম হিসেবে পাওয়া যায়। [১০] ইনজেকশনের মাধ্যমে দেওয়া হলে, প্রায় দুই ঘন্টার মধ্যে প্রদাহ-বিরোধী প্রভাব শুরু হয় এবং সাত দিন ধরে চলে। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Betamethasone Use During Pregnancy"। Drugs.com। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ "Betamethasone 500 microgram Soluble Tablets - Summary of Product Characteristics (SmPC)"। (emc)। ৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- 1 2 3 4 5 6 7 8 "Betamethasone"। The American Society of Health-System Pharmacists। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "AHFS2015" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "Betamethasone topical"। The American Society of Health-System Pharmacists। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫।
- ↑ Antignac JP, Le Bizec B, Monteau F, Andre F (জানুয়ারি ২০০২)। "Differentiation of betamethasone and dexamethasone using liquid chromatography/positive electrospray tandem mass spectrometry and multivariate statistical analysis": ৬৯–৭৫। ডিওআই:10.1002/jms.260। পিএমআইডি 11813313।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Fischer J, Ganellin CR (২০০৬)। Analogue-based Drug Discovery। John Wiley & Sons। পৃ. ৪৮৫। আইএসবিএন ৯৭৮৩৫২৭৬০৭৪৯৫।
- ↑ World Health Organization (২০১৯)। World Health Organization model list of essential medicines: 21st list 2019। World Health Organization। WHO/MVP/EMP/IAU/2019.06. License: CC BY-NC-SA 3.0 IGO।
{{বই উদ্ধৃতি}}:|hdl-access=এর জন্য|hdl=প্রয়োজন (সাহায্য) - ↑ "The Top 300 of 2022"। ClinCalc। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Betamethasone Drug Usage Statistics, United States, 2013 - 2022"। ClinCalc। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Betamethasone Topical"। MedlinePlus। ১৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।