বিষয়বস্তুতে চলুন

বিজয় সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয় সিং
আন্দোলন চলাকালীন বিজয় সিং
জন্ম (1962-05-10) ১০ মে ১৯৬২ (বয়স ৬৩)
চৌসানা গ্রাম, ভারত
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামমাস্টার জী
পেশাআন্দোলনকারী
কর্মজীবন২৬ ফেব্রুয়ারি ১৯৯৬ থেকে
পরিচিতির কারণভারতে দীর্ঘতম ধরনা
উল্লেখযোগ্য কর্ম
জমিমাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন

বিজয় সিং (জন্ম: ১০ মে ১৯৬২) ভারতের উত্তর প্রদেশের মজঃফরনগর জেলার একজন দুর্নীতিবিরোধী আন্দোলনকারী। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি সরকারি জমির [] অবৈধ দখলদারির বিরুদ্ধে ধরনা আন্দোলন করে চলেছেন।[][] লিম্কা বুক অব রেকর্ডস সহ বিভিন্ন রেকর্ড বইয়ে এই ধরনের দীর্ঘতম প্রতিবাদ হিসেবে তার কর্মকাণ্ড লিপিবদ্ধ হয়েছে। ২০২৪ সালের ২৬শে ফেব্রুয়ারী তিনি আন্দোলনের ২৮ বছর পূর্ণ করেছেন এই আন্দোলনকে গুগল দীর্ঘতম প্রতিবাদ হিসেবে চিহ্নিত করেছে। এর আগে, বিশ্বের প্রথম দীর্ঘতম ধর্মঘট ছিল হোয়াইট হাউসের সামনে উইলিয়াম থমাসের।

দুর্নীতি বিরোধী আন্দোলন

[সম্পাদনা]
আন্দোলনের স্থান, ডিএম অফিস, মুজঃফরনগর (উত্তরপ্রদেশ, ভারত)

বিজয় সিং এক ক্ষুধার্ত শিশুকে রুটির জন্য কাঁদতে কাঁদতে তার মাকে প্রতিবেশীর কাছ থেকে আটা আনতে বলতে দেখে দূর্নীতি সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেন। তিনি তার গ্রামে জমির মালিকানা নিয়ে গবেষণা শুরু করেন এবং দেখতে পান যে চার হাজার বিঘা গ্রাম পরিষদের জমি অবৈধভাবে দখল হয়ে রয়েছে। বিজয় অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার জন্য শিক্ষক পদ থেকে পদত্যাগ করেন। [][][]

সিং প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং ১৯৯৫ সালে সরকার তদন্তটি বিভাগীয় কমিশনারের কাছে হস্তান্তর করে। তার নেতৃত্বে, কর্মকর্তাদের একটি দল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং অবৈধ দখলদারির অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। তবে, জড়িতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজয় ১৯৯৬ সালের ২৬শে ফেব্রুয়ারী মুজঃফরনগরের জেলা ম্যাজিস্ট্রেট অফিসের সামনে তার প্রতিবাদ শুরু করেন, দরিদ্রদের জন্য জমিটি মুক্ত করার দাবিতে যাতে তা জনসাধারণের উন্নয়নে ব্যবহার করা যায়। [][]

আন্দোলনের ফলাফল

[সম্পাদনা]

২০০৮ সালে তৎকালীন মুখ্য স্বরাষ্ট্রসচিব জেএন চেম্বার বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জেলাশাসক আর রমেশ কুমারের নেতৃত্বে প্রশাসনিক দল গ্রামটি পরিদর্শন করে ৩০০ বিঘা অবৈধভাবে দখলকৃত জমি মুক্ত করে। দখলদারদের বিরুদ্ধে ১৩৬টি মামলা দায়ের করা হয়। তদন্তে এখন পর্যন্ত ৩২০০ বিঘা জমি দখলের প্রমাণ পাওয়া গেছে। [][১০][১১][১২]

এছাড়াও, মুজঃফরনগর জেলায়, পুরকুয়াজি এলাকায় ১২৫০ বিঘা জমি এবং রামরাজ ও ভোপা এলাকায় ৫০০০০ বিঘা জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে ছয়জন রাজস্ব কর্মচারী কারাগারে রয়েছেন।[ তথ্যসূত্র প্রয়োজন ]

লখনউ পদযাত্রা

[সম্পাদনা]
লখনউয়ের মাঝপথে
বৈঠকের পর মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজয় সিং

৩০শে মার্চ ২০১২ তারিখে, বিজয় উত্তরপ্রদেশের রাজধানী মুজঃফরনগর থেকে লখনউ পর্যন্ত পদযাত্রা শুরু করেন। তিনি ১৯ দিনে ৬০০ কিলোমিটার হাঁটেন। তার উদ্দেশ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সাথে দেখা করা এবং সরকারি জমিতে অবৈধ দখল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "UP govt to constitute team to save public land from mafias"WebIndia123। ১৭ এপ্রিল ২০১৬। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  2. "19 years of protest: The longest one-man dharna"Indian Express। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  3. "A one-man army has been taking on the land mafia of Uttar Pradesh"The Week। ১৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  4. "Keep it up Master Vijay Singh, We are proud to have people like you"Bhadas4Media। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  5. "15 yrs at DM's office, no end to land grab woes"Indian Express। ১৯ মে ২০১১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  6. "18 साल से भ्रष्टाचार के खि‍लाफ लड़ रहा दुनि‍या का सबसे बड़ा सत्‍याग्रही"Dainik Bhaskar। ২৭ ফেব্রুয়ারি ২০১৪। ২৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  7. "विजय सिंह के आत्मदाह की अफवाह पर दौड़ी पुलिस"Jagran। ৩ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  8. "घोटाले की जानकारी देने मुजफ्फरनगर से लखनऊ पैदल आ रहे हैं विजय"ওয়ানইন্ডিয়া.কম। ১ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  9. "CM's prompt action raises Masterji's hope"Times of India। ২৯ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  10. "धरने का 20वां साल, अभी भी नहीं मिला मुजफ्फरनगर के मास्‍टर विजय सिंह को न्‍याय"Dainik Bhaskar। ২৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  11. "मास्टर विजय के धरने को सत्रह वर्ष पूरे"Samachar Varta। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬
  12. "मास्टर विजय सिंह को मिली मोहलत"Amar Ujala। ২ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬