বিজয় নদী
অবয়ব
বিজয় নদ বা নদী ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশে এটি সালদা নদী নামে পরিচিত।
| বিজয় নদী | |
| Bijoy River | |
| দেশসমূহ | ভারত, বাংলাদেশ |
|---|---|
| রাজ্য | ত্রিপুরা |
| জেলা | সিপাহীজলা জেলা |
| উৎস | বড়মুড়া, ত্রিপুরা |
| মোহনা | বুড়ি নদী |
উৎপত্তি ও প্রবাহ
[সম্পাদনা]ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বড়মুড়া পাহাড়ি অঞ্চল থেকে বিজয় নদ বা নদী উৎপত্তি লাভ করে বিশালগড় হয়ে পুটিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সালদা নাম ধারণ করে। তারপর বায়েক ইউনিয়েনের কৈখলা গ্রামের নিকট বিজনী নদীর একটি শাখা এসে সালদার উপর পতিত হয়েছে। অতঃপর সালদা নদীটি উত্তর-পশ্চিম দিক বরাবর প্রবাহিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কুটি ইউনিয়নের নিকট বুড়ি নদীতে পতিত হয়েছে।[১]