বিজনী
| বিজনী | |
|---|---|
| নগর | |
| ভারতের অসমে বিজনীর অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৬°৩১′ উত্তর ৯০°৪০′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯০.৬৭° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | অসম |
| জেলা | চিরাং |
| নামকরণের কারণ | বিজিত নারায়ণ |
| সরকার | |
| • ধরন | পৌর-সভা (Sub-Division) |
| উচ্চতা | ৫৩ মিটার (১৭৪ ফুট) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১২,৬০৭ |
| ভাষা | |
| • সরকারি | অসমীয়া, ইংরেজী, বড়ো |
| সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০) |
বিজনী অসমের চিরাং জেলায় অবস্থিত একটি শহর৷
ভৌগোলিক বিবরণ
[সম্পাদনা]বিজনী ২৬°৩১′ উত্তর ৯০°৪০′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৯০.৬৭° পূর্ব তে অবস্থিত৷ [১] সাগরপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় ৫৩ মিটার (১৭৩ ফুট)৷

বিজনীর আশে পাশে থাকা গ্রামসমূহ হল — ভেটাগাওঁ, বাটবাড়ি, ছাতিয়ানগুড়ি, মনেশ্বরি, লেচাগাওঁ, আমগুড়ি, পুরাণ বিজনী, গেরুকাবাড়ি,বাঘমারা, মাজরাবাড়ি, পানবাড়ি ইত্যাদি৷
ইতিহাস
[সম্পাদনা]১৬৭১ সাল থেকে ১৮৬৪ পর্যন্ত বিজনী কোচ শাসনের অধীনস্থ রাজধানী ছিল বলে জানা যায়৷ পরবর্ত্তীকালে, ভুটানের ঝালিয়া মেচ নামক শাসক এই স্থান অধিকার করায় রাজধানী দুমুরিয়াতে স্থানান্তর করা হয়৷ ১৮৯৭ সালের ভূমিকম্পের ফলে বহু রাজকীয় অট্টালিকার ক্ষতিসাধন হওয়ায় পুনরায় রাজধানীর পরিবর্ত্তন হয়৷ ১৯৫৬ সালে বিজনীতে কোচ শাসনের অন্ত হয়৷
জনসংখ্যা
[সম্পাদনা]২০০১ সালের ভারতের লোকগণনা অনুসারে বিজনীর মোট জনসংখ্যা ১২,৬০৭ জন৷[২] এর ৫২% পুরুষ তথা ৪৮% মহিলা৷ বিজনীর গড় সাক্ষরতার হার ৭৯%৷ পুরুষ ও মহিলার পৃথকভাবে সাক্ষরতার হার ক্রমান্বয়ে ৮৪% ও ৭৩%৷ এর মোট জনসংখ্যার প্রায় ১১% ছয় বছরের অনূর্ধ্ব।
রাজনীতি
[সম্পাদনা]বিজনী আসামের (বিজনী বিধানসভা কেন্দ্র) ৩৩ নং বিধান সভা সমষ্টির অন্তর্গত।
বিজনী (কোকরাঝাড় বিধান সভা) র অন্তর্ভুক্ত৷ [৩]
বিজনীর বর্তমান বিধায়ক অজয় কুমার রায় (ভারতীয় জনতা পার্টি)।
আলোকচিত্রের সম্ভার
[সম্পাদনা]- বিজনী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Falling Rain Genomics, Inc - Bijni
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০০৮।
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)। Assam। Election Commission of India। ৪ মে ২০০৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০০৮।