বিষয়বস্তুতে চলুন

বিগ বস ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস
মৌসুম ২
উপস্থাপকশিল্পা শেট্টি
দিনের সংখ্যা৯৭[১]
বাসিন্দার সংখ্যা১৫
বিজয়ীআশুতোষ কৌশিক
রানার-আপরাজা চৌধুরী
স্থানভারত
পর্বের সংখ্যা৯৯
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি১৭ আগস্ট ২০০৭ (2007-08-17) –
২২ নভেম্বর ২০০৭ (2007-11-22)
কালানুক্রমিক
← পূর্ববর্তী
১ম মৌসুম
পরবর্তী →
৩য় মৌসুম

বিগ বস ২ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের দ্বিতীয় মৌসুম ছিল। এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০০৭ সালের ১৭ই আগস্ট তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ৯৭ দিনের যাত্রা শেষে ২০০৭ সালের ২২শে নভেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই মৌসুমটি ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেত্রী শিল্পা শেট্টি এই মৌসুমের উপস্থাপনা করেছেন।[২]

১৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় মডেল আশুতোষ কৌশিক জয়লাভ করেছেন,[৩][৪] অন্যদিকে রাজা চৌধুরী প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও জুলফি সৈয়দ এবং রাহুল মহাজন ফাইনালে পৌঁছেছিলেন।

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[৫]

বাসিন্দা

[সম্পাদনা]
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
১আশুতোষ কৌশিকমডেলদিন ১দিন ৯০অব্যাহতি
দিন ৯০দিন ৯৭বিজয়ী
২রাজা চৌধুরীঅভিনেতাদিন ১দিন ৯০অব্যাহতি
দিন ৯০দিন ৯৭১ম রানার-আপ
৩জুলফি সৈয়দমডেল ও অভিনেতাদিন ১দিন ৯০অব্যাহতি
দিন ৯০দিন ৯৭২য় রানার-আপ
৪রাহুল মহাজনরাজনীতিবিদদিন ১দিন ৯০অব্যাহতি
দিন ৯০দিন ৯৩বহিষ্কৃত
৫মনিকা বেদীঅভিনেত্রীদিন ১দিন ১৯অপনীত
দিন ৪৯দিন ৮৯অপনীত
৬ডায়না হেইডেনমডেলদিন ১দিন ৭৮অপনীত
৭দেবজিৎ সাহাসঙ্গীতশিল্পীদিন ১দিন ৭০অপনীত
৮এহসান কুরেশিকৌতুকাভিনেতাদিন ১দিন ৬৩অপনীত
৯পায়েল রোহাতগিমডেল ও অভিনেত্রীদিন ১দিন ৫৪অপনীত
১০সম্ভাবনা শেঠঅভিনেত্রীদিন ১দিন ৪৭অপনীত
১১আলিনা ওয়াদিওয়ালামডেলদিন ১দিন ৩৩অপনীত
১২কেতকি দাভেঅভিনেত্রীদিন ১দিন ২৬অপনীত
১৩রাখি ভিজনঅভিনেত্রীদিন ১দিন ১২অপনীত
১৪সঞ্জয় নিরুপমরাজনীতিবিদদিন ১দিন ৭অপনীত
১৫জেড গুডিটেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীদিন ১দিন ২অব্যাহতি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Bigg Boss gets bigger"। The Financial Express। ৭ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০০৮।
  2. ↑ Standard, Business (২২ জুলাই ২০০৮)। "Shilpa Shetty to host Bigg Boss-II"। Business News, Finance News, India News, Stock Markets BSE/NSE News, SENSEX, NIFTY, Personal Finance News। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৫। {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রথমাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  3. ↑ Singh, Inderjeet (১৯ ডিসেম্বর ২০২৪)। "Bigg Boss Season 2 (2008) Winner, Runner-up, Host, Contestants List"। India Inputs। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৫।
  4. ↑ liveindia.com। "Bigg Boss 2 Result - Ashutosh Kaushik wins Bigg Boss 2"। www.liveindia.com। ২৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৫।
  5. ↑ মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]। অপরাহ ডেইলি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]