বিষয়বস্তুতে চলুন

বিগ বস মালয়ালম ৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস মালয়ালম
মৌসুম ৩
উপস্থাপকমোহনলাল
দিনের সংখ্যা৯৫
বাসিন্দার সংখ্যা১৮
বিজয়ীমনিকুট্টন
রানার-আপসাই বিষ্ণু
স্থানভারত
পর্বের সংখ্যা৯৬
মুক্তি
মূল নেটওয়ার্কএশিয়ানেট
মূল মুক্তি১৪ ফেব্রুয়ারি ২০২১ (2021-02-14) 
২০ মে ২০২১ (2021-05-20)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
২য় মৌসুম
পরবর্তী 
৪র্থ মৌসুম

বিগ বস মালয়ালম ৩ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের মালয়ালম সংস্করণের তৃতীয় মৌসুম ছিল। এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ৯৫ দিনের যাত্রা শেষে ২০২১ সালের ২০শে মে তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল এশিয়ানেটে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা মোহনলাল পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

অনুষ্ঠানটি ৯৫তম দিনে স্থগিত করা হয়েছিল, যখন তামিলনাড়ু পুলিশ লকডাউন বিধি ভঙ্গের কারণে সেট সিল করে দেয়। প্রতিযোগীদের একটি হোটেলে স্থানান্তর করা হয়। এদিকে, নির্মাতারা একটি বিবৃতি প্রকাশ করে জানান যে, ক্রমবর্ধমান কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এবং তামিলনাড়ুতে লকডাউন জারির কারণে তৃতীয় মৌসুমটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সংকট কেটে গেলে শোটি পুনরায় শুরু করা হবে।[]

তবে, অনুষ্ঠানের নির্মাতারা পরবর্তীতে ঘোষণা করেন যে এই মৌসুমে একজন বিজয়ী থাকবে, আগের মৌসুমের মতো বিজয়ীহীন থাকবে না এবং চ্যানেল আটজন চূড়ান্ত প্রতিযোগীকে নিয়ে অনলাইন ভোটিং শুরু করে। যে প্রতিযোগী সর্বাধিক ভোট পায়, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি পুনরায় শুরু করা সম্ভব নয় বলে নিশ্চিত হওয়ার পর প্রতিযোগীরা আবার কেরালায় ফিরে আসেন।[] ২০২১ সালের ২৫শে জুলাই তারিখে অনুষ্ঠানের নির্মাতারা ঘোষণা করেন যে বিশেষ ফাইনাল পর্ব, যেখানে উপস্থাপক মোহনলাল এবং চূড়ান্ত প্রতিযোগীরা উপস্থিত ছিলেন, সেটি ২০২১ সালের ১লা আগস্ট তারিখে সম্প্রচারিত হবে।[][] শেষ পর্যন্ত জনভোটে ১৮ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা মনিকুট্টন জয়লাভ করেছেন, অন্যদিকে সাই বিষ্ণু প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও ডিম্পল ভাল, রমজান মুহাম্মদ, অনুপ কৃষ্ণন, ফিরোজ খান আব্দুল আজিজ, ঋতু মন্ত্র এবং নোবি মার্কোস ফাইনালে পৌঁছেছিলেন।

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস মালয়ালম মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]
এই মৌসুমের বিজয়ী মনিকুট্টন
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
মনিকুট্টনঅভিনেতাদিন ১দিন ৯৫বিজয়ী
সাই বিষ্ণুমডেলদিন ১দিন ৯৫১ম রানার-আপ
ডিম্পল ভালমনোবিজ্ঞানীদিন ১দিন ৯৫২য় রানার-আপ
রমজান মুহাম্মদনৃত্যশিল্পীদিন ১দিন ৯৫৩য় রানার-আপ
অনুপ কৃষ্ণনঅভিনেতাদিন ১দিন ৯৫৪র্থ রানার-আপ
ফিরোজ খান আব্দুল আজিজউপস্থাপকদিন ১দিন ৯৫৫ম রানার-আপ
ঋতু মন্ত্রমডেলদিন ১দিন ৯৫৬ষ্ঠ রানার-আপ
নোবি মার্কোসঅভিনেতাদিন ১দিন ৯৫৭ম রানার-আপ
সূর্য জে মেননমডেলদিন ১দিন ৯১অপনীত
১০রেম্যা পানিকারঅভিনেত্রীদিন ১৩দিন ৩৫অপনীত
দিন ৪৯দিন ৯০অপনীত
১১অ্যাডোনি টি জনগবেষকদিন ১দিন ৭৭অপনীত
১২সন্ধ্যা মনোজনৃত্যশিল্পীদিন ১দিন ৭০অপনীত
১৩ফিরোজ খান
সজনা ফিরোজ
অভিনেতা
অভিনেত্রী
দিন ৮দিন ৫৮বহিষ্কৃত
১৪ভাগ্যলক্ষ্মীডাবিং শিল্পীদিন ১দিন ৪৯অপনীত
১৫মজিজিয়া ভানুকুস্তিগিরদিন ১দিন ৪২অপনীত
১৬অ্যাঞ্জেল থমাসমডেলদিন ১৩দিন ২৮অপনীত
১৭মিশেল অ্যান ড্যানিয়েলঅভিনেত্রীদিন ১দিন ২১অপনীত
১৮লক্ষ্মী জয়নসঙ্গীতশিল্পীদিন ১দিন ১৪অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sivaraman, R. (১৯ মে ২০২১)। "Bigg Boss Malayalam: film set sealed for violating ban"The Hindu। সংগ্রহের তারিখ ২০ মে ২০২১
  2. "Bigg Boss Malayalam 3 contestants back to Kerala; watch – Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১
  3. "Bigg Boss Malayalam 3 finale to air on THIS date, host Mohanlal says 'We are back after the inevitable break' – Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১
  4. "Bigg Boss Malayalam 3 winner: Manikuttan wins the trophy and a flat worth Rs. 75 lakhs – Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১
  5. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]