বিগ বস তেলুগু ৮
| বিগ বস তেলুগু | |
|---|---|
| মৌসুম ৮ | |
| উপস্থাপক | আক্কিনেনি নাগার্জুনা |
| দিনের সংখ্যা | ১০৫ |
| বাসিন্দার সংখ্যা | ২২ |
| বিজয়ী | নিখিল মালিয়াক্কল |
| রানার-আপ | গৌতম কৃষ্ণ |
| স্থান | ভারত |
| পর্বের সংখ্যা | ১০৬ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | স্টার মা ডিজনি+ হটস্টার |
| মূল মুক্তি | ১ সেপ্টেম্বর ২০২৪ – ১৫ ডিসেম্বর ২০২৪ |
| কালানুক্রমিক | |
বিগ বস তেলুগু ৮ (এছাড়াও বিগ বস তেলুগু: লিমিটলেস নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের তেলুগু সংস্করণের অষ্টম মৌসুম ছিল।[১] বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৫ দিনের যাত্রা শেষে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার মার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ডিজনি+ হটস্টারে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুনা পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[২][৩][৪][৫]
২২ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা নিখিল মালিয়াক্কল জয়লাভ করেছেন, অন্যদিকে গৌতম কৃষ্ণ প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও নাবিল আফ্রিদি, প্রেরণা কম্বম এবং মুক্কু অবিনাশ ফাইনালে পৌঁছেছিলেন।[৬]
বিন্যাস
[সম্পাদনা]বিগ বস তেলুগু মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[৭]
বাসিন্দা
[সম্পাদনা]| স্থান | বাসিন্দা | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | নিখিল মালিয়াক্কল | অভিনেতা | দিন ১ | দিন ১০৫ | বিজয়ী |
| ২ | গৌতম কৃষ্ণ | অভিনেতা | দিন ৩৫ | দিন ১০৫ | ১ম রানার-আপ |
| ৩ | নাবিল আফ্রিদি | কন্টেন্ট নির্মাতা | দিন ১ | দিন ১০৫ | ২য় রানার-আপ |
| ৪ | প্রেরণা কম্বম | অভিনেত্রী | দিন ১ | দিন ১০৫ | ৩য় রানার-আপ |
| ৫ | মুক্কু অবিনাশ | কৌতুকাভিনেতা | দিন ৩৫ | দিন ১০৫ | ৪র্থ রানার-আপ |
| ৬ | বিষ্ণুপ্রিয়া ভিমেনেনি | অভিনেত্রী | দিন ১ | দিন ৯৮ | অপনীত |
| ৭ | রোহিণী নেনি রেড্ডি | অভিনেত্রী | দিন ১ | দিন ৯৭ | অপনীত |
| ৮ | পৃথ্বীরাজ শেট্টি | অভিনেতা | দিন ১ | দিন ৯১ | অপনীত |
| ৯ | টেস্টি তেজা | কন্টেন্ট নির্মাতা | দিন ৩৫ | দিন ৯০ | অপনীত |
| ১০ | যস্মী গৌড়া | অভিনেত্রী | দিন ১ | দিন ৮৪ | অপনীত |
| ১১ | হরি তেজা | অভিনেত্রী | দিন ১ | দিন ৭০ | অপনীত |
| ১২ | গঙ্গাভা | কন্টেন্ট নির্মাতা | দিন ৩৫ | দিন ৬৯ | অব্যাহতি |
| ১৩ | নয়নী পবনী | কন্টেন্ট নির্মাতা | দিন ৩৫ | দিন ৬৩ | অপনীত |
| ১৪ | মেহবুব শেখ | কন্টেন্ট নির্মাতা | দিন ৩৫ | দিন ৫৬ | অপনীত |
| ১৫ | নাগা মনিকান্ত | অভিনেতা | দিন ১ | দিন ৪৯ | অব্যাহতি |
| ১৬ | কিরক শেতা | অভিনেত্রী | দিন ১ | দিন ৪২ | অপনীত |
| ১৭ | নৈনিকা আনাসুরু | নৃত্য পরিচালক | দিন ১ | দিন ৩৫ | অপনীত |
| ১৮ | আদিত্য ওম | অভিনেতা | দিন ১ | দিন ৩২ | অপনীত |
| ১৯ | সোনিয়া আকুলা | অভিনেত্রী | দিন ১ | দিন ২৮ | অপনীত |
| ২০ | অভয় বেতিগন্তি | অভিনেতা | দিন ১ | দিন ২১ | অপনীত |
| ২১ | শেকর বাশা | রেডিও জকি | দিন ১ | দিন ১৪ | বাসিন্দাদের দ্বারা অপনীত |
| ২২ | মধু নেক্কান্তি | কন্টেন্ট নির্মাতা | দিন ১ | দিন ৭ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bigg Boss Telugu 8: Check release date, contestant list, new rules of Nagarjuna-hosted reality show"। The Economic Times। ২২ জুলাই ২০২৪। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৪।
- ↑ "Bigg Boss Telugu 8 Contestants: బిగ్ బాస్ తెలుగు 8 కంటెస్టెంట్స్ లిస్ట్ ఇదే.. 10 మంది కన్ఫర్మ్!"। Hindustan Times (তেলুগু ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪।
- ↑ "Bigg Boss Telugu 8: Grand Premiere Date, Time, Host, Contestants And Other Streaming Details"। Times Now News। ২২ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪।
- ↑ "Bigg Boss Telugu 8 Grand Launch: బిగ్ బాస్ తెలుగు 8 ప్రారంభమయ్యేది ఆ రోజే.. డేట్, టైమ్ రివీల్ చేసిన స్టార్ మా"। Hindustan Times Telugu। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
- ↑ Naresh (৩০ আগস্ট ২০২৪)। "బిగ్బాస్తో రీచార్జ్ అవుతున్న నాగ్- ఈసారి మరింత ఉల్లాసంగా ఉత్సాహంగా!"। telugu.abplive.com (তেলুগু ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Bigg Boss Telugu 8 Winner: Nikhil Takes Home The Coveted Trophy Of Nagarjuna-Hosted Show"। English Jagran (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪।
- ↑ মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]। অপরাহ ডেইলি।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)