বিষয়বস্তুতে চলুন

বিগ বস তেলুগু ৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস তেলুগু
মৌসুম ৫
উপস্থাপকআক্কিনেনি নাগার্জুনা
দিনের সংখ্যা১০৫
বাসিন্দার সংখ্যা১৯
বিজয়ীভিজে সানি
রানার-আপশানমুখ যশবন্ত
স্থানভারত
পর্বের সংখ্যা১০৬
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার মা
ডিজনি+ হটস্টার
মূল মুক্তি৫ সেপ্টেম্বর ২০২১ (2021-09-05) 
১৯ ডিসেম্বর ২০২১ (2021-12-19)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
৪র্থ মৌসুম
পরবর্তী 
৬ষ্ঠ মৌসুম

বিগ বস তেলুগু ৫ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের তেলুগু সংস্করণের পঞ্চম মৌসুম ছিল। বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০২১ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৫ দিনের যাত্রা শেষে ২০২১ সালের ১৯শে ডিসেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার মার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ডিজনি+ হটস্টারে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুনা পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[]

১৯ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় ভিডিও জকি ভিজে সানি জয়লাভ করেছেন, অন্যদিকে শানমুখ যশবন্ত প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও শ্রীরাম চন্দ্র, মানস নাগুলাপল্লী এবং সিরি হনমন্ত ফাইনালে পৌঁছেছিলেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস তেলুগু মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
ভিজে সানিভিডিও জকিদিন ১দিন ১০৫বিজয়ী
শানমুখ যশবন্তকন্টেন্ট নির্মাতাদিন ১দিন ১০৫১ম রানার-আপ
শ্রীরাম চন্দ্রসঙ্গীতজ্ঞদিন ১দিন ১০৫২য় রানার-আপ
মানস নাগুলাপল্লীঅভিনেতাদিন ১দিন ১০৫৩য় রানার-আপ
সিরি হনমন্তঅভিনেত্রীদিন ১দিন ১০৫৪র্থ রানার-আপ
কাজল সিলারশেট্টিঅভিনেতাদিন ১দিন ৯৮অপনীত
প্রিয়াঙ্কা সিংটেলিভিশন ব্যক্তিত্বদিন ১দিন ৯১অপনীত
রবি কিরণউপস্থাপকদিন ১দিন ৮৪অপনীত
অনিতা লামানৃত্য পরিচালকদিন ১দিন ৭৭অপনীত
১০যশবন্ত পডালামডেল ও অভিনেতাদিন ১দিন ৭০অপনীত
১১মুহাম্মদ কাইয়ুমঅভিনেতাদিন ১দিন ৬৩অপনীত
১২বিশ্ব রাজঅভিনেতাদিন ১দিন ৫৬অপনীত
১৩মামিলা শৈলাজা প্রিয়াঅভিনেত্রীদিন ১দিন ৪৯অপনীত
১৪শ্বেতা বর্মাঅভিনেত্রীদিন ১দিন ৪২অপনীত
১৫হামিদা খাতুনঅভিনেত্রীদিন ১দিন ৩৫অপনীত
১৬নাটরাজ মাস্টারনৃত্য পরিচালকদিন ১দিন ২৮অপনীত
১৭লাহোরি শারিঅভিনেত্রীদিন ১দিন ২১অপনীত
১৮উমাদেবী মারিয়াঅভিনেত্রীদিন ১দিন ১৪অপনীত
১৯সারায়ু রায়কন্টেন্ট নির্মাতাদিন ১দিন ৭অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bigg Boss Telugu Season 5 new promo: Nagarjuna promises an end to boredom, watch"The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  2. "Bigg Boss Telugu 5 winner: Actor VJ Sunny lifts the trophy; wins prize money of Rs. 50 lakhs and a plot - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১
  3. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]