বিষয়বস্তুতে চলুন

বিগ বস তেলুগু ৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস তেলুগু
মৌসুম ৪
উপস্থাপকআক্কিনেনি নাগার্জুনা
সামান্থা রুথ প্রভু
দিনের সংখ্যা১০৫
বাসিন্দার সংখ্যা১৯
বিজয়ীঅবিজিৎ দুদ্দালা
রানার-আপঅখিল সার্থক
স্থানভারত
পর্বের সংখ্যা১০৬
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার মা
ডিজনি+ হটস্টার
মূল মুক্তি৬ সেপ্টেম্বর ২০২০ (2020-09-06) 
২০ ডিসেম্বর ২০২০ (2020-12-20)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
৩য় মৌসুম
পরবর্তী 
৫ম মৌসুম

বিগ বস তেলুগু ৪ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের তেলুগু সংস্করণের চতুর্থ মৌসুম ছিল। বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০২০ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৫ দিনের যাত্রা শেষে ২০২০ সালের ২০শে ডিসেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার মার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ডিজনি+ হটস্টারে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুনা পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন, এছাড়াও এক সপ্তাহের জন্য সামান্থা রুথ প্রভু এই মৌসুমের উপস্থাপনা করেছেন।

১৯ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা অবিজিৎ দুদ্দালা জয়লাভ করেছেন, অন্যদিকে অখিল সার্থক প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও সৈয়দ সোহেল, আরিয়ানা গ্লোরি এবং অলেখ্য হরিকা ফাইনালে পৌঁছেছিলেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস তেলুগু মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]
এই মৌসুমের বিজয়ী অবিজিৎ দুদ্দালা
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
অবিজিৎ দুদ্দালাঅভিনেতাদিন ১দিন ১০৫বিজয়ী
অখিল সার্থকঅভিনেতাদিন ১দিন ১০৫১ম রানার-আপ
সৈয়দ সোহেলঅভিনেতাদিন ১দিন ১০৫২য় রানার-আপ
আরিয়ানা গ্লোরিউপস্থাপিকাদিন ১দিন ১০৫৩য় রানার-আপ
অলেখ্য হরিকানৃত্যশিল্পীদিন ১দিন ১০৫৪র্থ রানার-আপ
মোনাল গাজ্জারঅভিনেত্রীদিন ১দিন ৯৮অপনীত
মুক্কু অবিনাশঅভিনেতাদিন ১দিন ৯১অপনীত
লাস্য মঞ্জুনাথমডেল ও অভিনেত্রীদিন ১দিন ৭৭অপনীত
মেহবুব শেখকন্টেন্ট নির্মাতাদিন ১দিন ৭০অপনীত
১০আম্মা রাজশেখরনৃত্য পরিচালকদিন ১দিন ৬৩অপনীত
১১নোয়েল শনসঙ্গীতশিল্পীদিন ১দিন ৫৩অব্যাহতি
১২দিবি ভদথ্যমডেল ও অভিনেত্রীদিন ১দিন ৪৯অপনীত
১৩কুমার সাইঅভিনেতাদিন ১দিন ৪২অপনীত
১৪জোরদান সুজাতাসংবাদ পাঠিকাদিন ১দিন ৩৫অপনীত
১৫গঙ্গাভাকন্টেন্ট নির্মাতাদিন ১দিন ৩৪অব্যাহতি
১৬স্বাতী দীক্ষিতঅভিনেত্রীদিন ১দিন ২৮অপনীত
১৭দেবী নাগাভল্লীসংবাদ পাঠিকাদিন ১দিন ২১অপনীত
১৮কারাতে কল্যাণীঅভিনেত্রীদিন ১দিন ১৪অপনীত
১৯সূর্য কিরণপরিচালকদিন ১দিন ৭অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bigg Boss Telugu 4 winner is Akhil Sarthak, Abhijeet Dudhulla emerges as first runner-up in star-studded finale"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২০
  2. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]