বিষয়বস্তুতে চলুন

বিগ বস তেলুগু ৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস তেলুগু
মৌসুম ৩
উপস্থাপকআক্কিনেনি নাগার্জুনা
রম্যা কৃষ্ণন
দিনের সংখ্যা১০৫
বাসিন্দার সংখ্যা১৭
বিজয়ীরাহুল সিপ্লিগঞ্জ
রানার-আপশ্রীমুখী
স্থানভারত
পর্বের সংখ্যা১০৬
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার মা
ডিজনি+ হটস্টার
মূল মুক্তি২১ জুলাই ২০১৯ (2019-07-21) 
৩ নভেম্বর ২০১৯ (2019-11-03)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
২য় মৌসুম
পরবর্তী 
৪র্থ মৌসুম

বিগ বস তেলুগু ৩ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের তেলুগু সংস্করণের তৃতীয় মৌসুম ছিল। বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৯ সালের ২১শে জুলাই তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৫ দিনের যাত্রা শেষে ২০১৯ সালের ৩রা নভেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার মার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ডিজনি+ হটস্টারে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুনা এই মৌসুমে প্রথমবারের মতো উপস্থাপনা করেছেন,[] তবে এক সপ্তাহের জন্য রম্যা কৃষ্ণন এই মৌসুমের উপস্থাপনা করেছেন।

১৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় সঙ্গীতজ্ঞ রাহুল সিপ্লিগঞ্জ জয়লাভ করেছেন, অন্যদিকে শ্রীমুখী প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও বাবা ভাস্কর, বরুণ সন্দেশ এবং আলি রেজা ফাইনালে পৌঁছেছিলেন।[][][]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস তেলুগু মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]
এই মৌসুমের বিজয়ী রাহুল সিপ্লিগঞ্জ
স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
রাহুল সিপ্লিগঞ্জসঙ্গীতজ্ঞদিন ১দিন ১০৫বিজয়ী
শ্রীমুখীঅভিনেত্রীদিন ১দিন ১০৫১ম রানার-আপ
বাবা ভাস্করনৃত্য পরিচালকদিন ১দিন ১০৫২য় রানার-আপ
বরুণ সন্দেশঅভিনেতাদিন ১দিন ১০৫৩য় রানার-আপ
আলি রেজাঅভিনেতাদিন ১দিন ১০৫৪র্থ রানার-আপ
শিবা জ্যোতিউপস্থাপিকাদিন ১দিন ৯৮অপনীত
বিতিকা শেরুঅভিনেত্রীদিন ১দিন ৯১অপনীত
মহেশ ভিত্তাঅভিনেতাদিন ১দিন ৮৪অপনীত
পুনর্নবী ভূপলামঅভিনেত্রীদিন ১দিন ৭৭অপনীত
১০রবি কৃষ্ণঅভিনেতাদিন ১দিন ৭০অপনীত
১১হিমাজাঅভিনেত্রীদিন ১দিন ৬৩অপনীত
১২শিল্পা চক্রবর্তীউপস্থাপিকাদিন ৪৩দিন ৫৬অপনীত
১৩অশু রেড্ডিকন্টেন্ট নির্মাতাদিন ১দিন ৩৫অপনীত
১৪রোহিণী ননিঅভিনেত্রীদিন ১দিন ২৮অপনীত
১৫তামান্না সিমহাদ্রিঅভিনেত্রীদিন ১দিন ২১অপনীত
১৬জাফর বাবুসাংবাদিকদিন ১দিন ১৪অপনীত
১৭হেমা বেণীঅভিনেত্রীদিন ১দিন ৭অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bigg Boss Telugu 3: Nagarjuna Akkineni to host the show"The Times of India। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯
  2. "Bigg Boss Telugu 3 Grand Finale Highlights: Rahul Sipligunj wins the trophy : Nagarjuna signs off thanking guest Chiranjeevi, audiences and the contestants for the memorable journey"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১
  3. "Bigg Boss Telugu 3 Grand Finale Highlights: Rahul Sipligunj wins the trophy"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১
  4. "Bigg Boss Telugu 3's runner up Sreemukhi gets emotional as she receives grand welcome post grand finale; WATCH"PINKVILLA (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১
  5. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]