বিগ বস তেলুগু ১
| বিগ বস তেলুগু | |
|---|---|
| মৌসুম ১ | |
| উপস্থাপক | এন. টি. রামা রাও জুনিয়র |
| দিনের সংখ্যা | ৭০ |
| বাসিন্দার সংখ্যা | ১৬ |
| বিজয়ী | শিব বালাজি |
| রানার-আপ | আদর্শ বালাকৃষ্ণ |
| স্থান | ভারত |
| পর্বের সংখ্যা | ৭১ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | স্টার মা ডিজনি+ হটস্টার |
| মূল মুক্তি | ১৬ জুলাই ২০১৭ – ২৪ সেপ্টেম্বর ২০১৭ |
| কালানুক্রমিক | |
বিগ বস তেলুগু ১ ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের তেলুগু সংস্করণের প্রথম মৌসুম ছিল।[১] বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৭ সালের ১৬ই জুলাই তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ৭০ দিনের যাত্রা শেষে ২০১৭ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই মৌসুমটি ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার মার পাশাপাশি ডিজিটাল মাধ্যম ডিজনি+ হটস্টারে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা এন. টি. রামা রাও জুনিয়র এই মৌসুমের উপস্থাপনা করেছেন।[২][৩]
১৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা শিব বালাজি জয়লাভ করেছেন, অন্যদিকে আদর্শ বালাকৃষ্ণ প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও হরি তেজা, নবদীপ পাল্লাপোলু এবং অর্চনা শাস্ত্রী ফাইনালে পৌঁছেছিলেন।
বিন্যাস
[সম্পাদনা]বিগ বস তেলুগু মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[৪]
বাসিন্দা
[সম্পাদনা]
| স্থান | বাসিন্দা | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | শিব বালাজি | অভিনেতা | দিন ১ | দিন ৭০ | বিজয়ী |
| ২ | আদর্শ বালাকৃষ্ণ | অভিনেতা | দিন ১ | দিন ৭০ | ১ম রানার-আপ |
| ৩ | হরি তেজা | অভিনেত্রী | দিন ১ | দিন ৭০ | ২য় রানার-আপ |
| ৪ | নবদীপ পাল্লাপোলু | অভিনেতা | দিন ২৮ | দিন ৭০ | ৩য় রানার-আপ |
| ৫ | অর্চনা শাস্ত্রী | অভিনেত্রী | দিন ১ | দিন ৭০ | ৪র্থ রানার-আপ |
| ৬ | দীক্ষা পন্ত | অভিনেত্রী | দিন ১৫ | দিন ৬৩ | অপনীত |
| ৭ | প্রিন্স সেসিল | অভিনেতা | দিন ১ | দিন ৫৬ | অপনীত |
| ৮ | মুমাইত খান | অভিনেত্রী | দিন ১ | দিন ৪৯ | অপনীত |
| ৯ | ধনরাজ কোরানানি | কৌতুকাভিনেতা | দিন ১ | দিন ৪২ | অপনীত |
| ১০ | কতি কার্তিক | রাজনীতিবিদ | দিন ১ | দিন ৪১ | অপনীত |
| ১১ | কল্পনা রাঘবেন্দ্র | সঙ্গীতশিল্পী | দিন ১ | দিন ২৮ | অপনীত |
| ১২ | কতি মহেশ | চলচ্চিত্র সমালোচক | দিন ১ | দিন ২৭ | অপনীত |
| ১৩ | ভিন্নাকোটা সমীর | অভিনেতা | দিন ১ | দিন ২১ | অপনীত |
| ১৪ | মধু প্রিয়া | সঙ্গীতশিল্পী | দিন ১ | দিন ১৪ | অপনীত |
| ১৫ | সম্পূর্ণেশ বাবু | অভিনেতা | দিন ১ | দিন ৯ | অব্যাহতি |
| ১৬ | জ্যোতি লক্ষ্মী | অভিনেত্রী | দিন ১ | দিন ৭ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "బిగ్ బాస్ తెలుగు సీజన్స్ లో టైటిల్ గెలుచుకున్న విన్నర్స్, రన్నర్స్ లిస్ట్"। Telugu Global।
- ↑ "Junior NTR's Bigg Boss Is The 'Most Expensive' Telugu Show. Details Here"। Ndtv.com। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭।
- ↑ "'Bigg Boss Telugu' marks TV debut of Junior NTR as host, show goes on air from July 15"। Economictimes.indiatimes.com। ৩০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭।
- ↑ মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]। অপরাহ ডেইলি।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)