বিএমডব্লিউ ৭ সিরিজ
| বিএমডব্লিউ ৭ সিরিজ | |
|---|---|
২০২১ বিএমডব্লিউ ৭৩০ডি (জি১১, বাহ্যিক অবএব পরিবর্তিত) | |
| নির্মাতা | বিএমডব্লিউ |
| নির্মাণকাল | ১৯৭৭–বর্তমান |
| পূর্বসুরী | বিএমডব্লিউ নিউ সিক্স |
| শ্রেণী | ফুল-সাইজ বিলাস বহুল গাড়ি (এফ) |
| বডির শৈলী | ৪-দরজা সেলুন |
বিএমডব্লিউ ৭ সিরিজ জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ কর্তৃক ১৯৭৭ সাল থেকে নির্মিত ও বাজারজাতকৃত ফুল-সাইজ এবং বিলাস বহুল সেডান।[১] যা প্রতিষ্ঠানটির বিএমডব্লিউ ই৩ "নিউ সিক্স" সেডানের উত্তরসূরী। বর্তমানে গাড়িটির সপ্তম প্রজন্ম চলছে। ৭ সিরিজ হল বিএমডব্লিউ-এর শীর্ষস্থানীয় শ্রেণীর গাড়ি (ফ্ল্যাগশিপ গাড়ি) এবং এটি শুধুমাত্র সেডান বডি স্টাইলে পাওয়া যায় (যার মধ্যে লং হুইলবেস এবং লিমুজিন মডেলও রয়েছে)। ঐতিহ্যগতভাবে, বিএমডব্লিউ-এই মডেলে সর্বাধুনিক প্রযুক্তি এবং বাহ্যিক ডিজাইনের থিমগুলো জনসমুক্ষে প্রকাশ করে।[২]
৭ সিরিজের প্রথম প্রজন্মটি স্ট্রেট-৬ পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত ছিল এবং পরবর্তী প্রজন্মগুলোতে ইনলাইন-৪, স্ট্রেট-৬, ভি৮ এবং ভি১২ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ন্যাচারাল অ্যাস্পিরেশন এবং টার্বোচার্জিং উভয় প্রযুক্তিই অন্তর্ভুক্ত ছিল। ১৯৯৫ সাল থেকে, ৭ সিরিজে ডিজেল ইঞ্জিন ঐচ্ছিক (optional) হিসেবে উপলব্ধ করা হয়েছে।
বিএমডব্লিউ ৩ সিরিজ এবং বিএমডব্লিউ ৫ সিরিজ সেডানের মতো বিএমডব্লিউ এটির কোনো ফুল 'এম' (M) মডেল অফার করে না, তবে একসময় একটি 'এম' পারফরম্যান্স ভ্যারিয়েন্ট অফার করেছিল— ৬.৬ লিটার ভি১২ বিশিষ্ট বিএমডব্লিউ এম৭৬০ (যা সে সময় বিএমডব্লিউ-এর তৈরি এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী গাড়ি ছিল; তবে এটিকে বিএমডব্লিউ ৭৬০ ৬.৬ ভি১২-এর সাথে গুলিয়ে ফেলা যাবে না, যা সমান পারফরম্যান্স প্রদান করে না)। আলপিনা বি৭ মূলত ৭ সিরিজের হাই-পারফরম্যান্স সংস্করণ হিসেবে পরিচিত ছিল।
প্রথম প্রজন্ম (ই২৩; ১৯৭৭)
[সম্পাদনা]

৭ সিরিজের প্রথম প্রজন্মের গাড়ি - ই২৩, যা ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত উৎপাদিত হয়েছিল। ই৩ সেডানের স্থলাভিষিক্ত হিসেবে এটি ৬-সিলিন্ডার ইঞ্জিনবিশিষ্ট একটি ৪-দরজার সেডান স্টাইলে তৈরি করা হয়েছিল। ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কিছু বাজারে টার্বোচার্জড ৬-সিলিন্ডার ইঞ্জিনসহ গাড়িটি পাওয়া যেত।
ই২৩ এর মাধ্যমে প্রথম কোনো বিএমডব্লিউ গাড়িতে অনেক ইলেকট্রনিক ফিচারের সূচনা করে; যার মধ্যে রয়েছে অনবোর্ড কম্পিউটার, সার্ভিস ইন্টারভাল ইন্ডিকেটর, একটি "চেক কন্ট্রোল প্যানেল" (চালককে সিস্টেমের ত্রুটি জানানোর সতর্কীকরণ আলো), ডিক্টাফোন এবং জটিল ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। এটিই প্রথম বিএমডব্লিউ যেখানে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), চালকের জন্য এয়ারব্যাগ এবং ডাবল-লিংক ফ্রন্ট সাসপেনশন ব্যবহার করা হয়।
দ্বিতীয় প্রজন্ম (ই৩২; ১৯৮৬)
[সম্পাদনা]

৭ সিরিজের দ্বিতীয় প্রজন্মের শুরু ই৩২ (E32) মাধ্যমে, যা ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত উৎপাদিত হয়েছিল। শুরুতে এটি একটি স্ট্রেট-সিক্স অথবা ভি১২ ইঞ্জিনসহ পাওয়া যেত; যার মধ্যে ভি১২ ইঞ্জিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান কোনো যাত্রীবাহী গাড়িতে ব্যবহৃত প্রথম ভি১২ ইঞ্জিন ছিল। ১৯৯২ সালে গাড়িটিতে ভি৮ ইঞ্জিন ব্যবহারের ব্যবস্থা করা হয়।
ই৩২ প্রথমবারের মতো বিএমডব্লিউতে বেশ কিছু ফিচারের সূচনা করে: ইলেকট্রনিক ড্যাম্পার কন্ট্রোল,[৩] ভি১২ এবং ভি৮ ইঞ্জিন, ডাবল গ্লেজিং (দ্বিগুণ কাচবিশিষ্ট জানালা), ক্যান বাস ইলেকট্রনিক প্রোটোকল,[৪] জেনন হেডল্যাম্প,[৫] ট্র্যাকশন কন্ট্রোল[৬] এবং ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল।[৭] ই৩২ ৭৫০আই ছিল বিএমডব্লিউ-এর নিজ থেকে নির্ধারিত গতিসীমা ২৫০ কিমি/ঘ (১৫৫ মা/ঘ) মেনে চলা প্রথম গাড়ি।[৮] 'আইএল (iL)' মডেলগুলোতে পুনরায় লং-হুইলবেস বিকল্প হিসাবে যুক্ত করা হয়, যা ই৩ "নিউ সিক্স"-এর 'এল (L)' ভ্যারিয়েন্টগুলোর পর বিএমডব্লিউ আর অফার করেনি।
তৃতীয় প্রজন্ম (ই৩৮; ১৯৯৪)
[সম্পাদনা]

ই৩৮ হলো ৭ সিরিজের তৃতীয় প্রজন্ম, যা ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত উৎপাদিত হয়েছিল। মডেল লাইনে স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য এবং লং-হুইলবেস ("আইএল" মডেল) সেডান অন্তর্ভুক্ত ছিল।
এর পেট্রোল ইঞ্জিনগুলোর মধ্যে ছিল স্ট্রেট-সিক্স, ভি৮ এবং ভি১২ ইঞ্জিন। ই৩৮ ছিল প্রথম ৭ সিরিজ যা ডিজেল ইঞ্জিন সহ উপলব্ধ করা হয়েছিল; শুরুতে এতে একটি টার্বোচার্জড স্ট্রেট-সিক্স যুক্ত ছিল, যার সাথে ১৯৯৯ সালে একটি টুইন-টার্বোচার্জড ভি৮ যোগ করা হয়।
ই৩৮ ছিল কার্টেন এয়ারব্যাগ যুক্ত প্রথম গাড়ি। এটি স্যাটেলাইট নেভিগেশন অফার করা প্রথম ইউরোপীয় গাড়ি[৯] এবং ইন-বিল্ট টেলিভিশন সুবিধা সংবলিত প্রথম বিএমডব্লিউ গাড়ি ছিল।
১৯৯৯ সালে এই মডেলে একটি ফেসলিফট (ডিজাইনে আংশিক পরিবর্তন) আনা হয়।
চতুর্থ প্রজন্ম (ই৬৫/ই৬৬/ই৬৭/ই৬৮; ২০০১)
[সম্পাদনা]

ই৬৫/ই৬৬/ই৬৭/ই৬৮ হলো ৭ সিরিজের চতুর্থ প্রজন্ম, যা ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত উৎপাদিত হয়েছিল। মডেল লাইনে স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য এবং লং-হুইলবেস ("এলআই (Li)" মডেল) সেডান অন্তর্ভুক্ত ছিল।
ই৬৫/ই৬৬/ই৬৭/ই৬৮ ছিল প্রথম বিএমডব্লিউ গাড়ি যাতে আইড্রাইভ (iDrive), "ফ্লেম-সারফেসিং" এক্সটেরিয়র স্টাইলিং, অ্যাক্টিভ অ্যান্টি-রোল বার, ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ইলেকট্রনিক স্মার্ট কি (ঐতিহ্যবাহী ধাতব চাবির পরিবর্তে) এবং নাইট ভিশন যুক্ত করা হয়েছিল। ৭৬০আই মডেলটি ছিল বিশ্বের প্রথম প্রডাকশন ভি১২ ইঞ্জিন যা ডাইরেক্ট ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করেছিল।[১০]
পঞ্চম প্রজন্ম (এফ০১/এফ০২/এফ০৩/এফ০৪; ২০০৮)
[সম্পাদনা]

এফ০১/এফ০২/এফ০৩/এফ০৪ হলো ৭ সিরিজের পঞ্চম প্রজন্ম, যা ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত উৎপাদিত হয়েছিল। মডেল লাইনে স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য এবং লং-হুইলবেস ("এলআই" মডেল) সেডান অন্তর্ভুক্ত ছিল।
এফ০১ - প্রথম বিএমডব্লিউ যা হাইব্রিড ড্রাইভট্রেন ("ActiveHybrid 7"), ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং একটি টার্বোচার্জড ভি১২ ইঞ্জিন সহ উপলব্ধ ছিল। এটি টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন এবং অল-উইল ড্রাইভ (xDrive) সিস্টেম সংবলিত প্রথম ৭ সিরিজ ছিল।
২০১৩ সালে মডেলটিতে একটি আংশিক স্টাইলিং ফেসলিফট করা হয়।
ষষ্ঠ প্রজন্ম (জি১১/জি১২; ২০১৫)
[সম্পাদনা]

জি১১/জি১২ হলো ৭ সিরিজের ষষ্ঠ প্রজন্ম, যার উৎপাদন ২০১৫ সালে শুরু হয়। ২০১৫ সালের ১০ জুন মিউনিখে বিএমডব্লিউ-এর সদর দফতরে এটি উন্মোচন করা হয়েছিল। [১১] গাড়িটি ২০১৫ ইন্টারন্যাশনাল মোটর শো জার্মানি-তে আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উন্মোচিত হয়।
জি১১ হলো শর্ট-হুইলবেস মডেলটির কোডনাম, অন্যদিকে লং-হুইলবেস মডেলটির কোডনাম হলো জি১২ এবং এটিকে অতিরিক্ত একটি এল (L) বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়।
জি১১/জি১২ হলো বিএমডব্লিউ গ্রুপের তৈরি প্রথম গাড়ি সিরিজ যা মডুলার ওকেএল (OKL) প্ল্যাটফর্মের (জার্মান ভাষায় Oberklasse, যার অর্থ বিলাস বহুল শ্রেণি) ওপর ভিত্তি করে তৈরি।[১২] ওকেএল প্ল্যাটফর্মে সর্বপ্রথম বিএমডব্লিউ আই মডেলে প্রবর্তিত প্রযুক্তি গ্রহণ করা হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্ট্রাকচারাল চ্যাসিস উপাদান হিসেবে কার্বন-ফাইবার-রিইনফোর্সড পলিমার-এর সংযোজন।
ভবিষ্যতের সমস্ত গাড়ি মডেলগুলোতে প্লাগ-ইন হাইব্রিড ভ্যারিয়েন্ট চালু করার বিএমডব্লিউ-এর কৌশলের অংশ হিসেবে,[১৩] ২০১৬ সালে ৭৪০ই (740e) এবং ৭৪০এলই (740Le) নামে শর্ট এবং লং—উভয় হুইলবেস মডেলই হাইব্রিড পাওয়ারট্রেনসহ উপলব্ধ করা হয়।[১৪]
তুলনামূলকভাবে বড় একটি গ্রিল সহ ২০১৯ সালে গাড়িটি একটি এলসিআই (LCI) মডেল বের করে বিএমডব্লিউ।[১৫]
সপ্তম প্রজন্ম (জি৭০/জি৭৩; ২০২২)
[সম্পাদনা]

বিএমডব্লিউ জি৭০-এর আত্মপ্রকাশ ঘটে ২০২২ সালের এপ্রিলে। ইনলাইন ৬ ৭৪০আই এবং ভি৮ ৭৬০আই মডেলের সাথে সাথে এর একটি বৈদ্যুতিক ভ্যারিয়েন্ট বিএমডব্লিউ আই৭ (BMW i7)-ও রয়েছে। এটি ২০২২ সালের এপ্রিলে চালু হওয়া এক্স৭-এর এলসিআই-তে প্রদর্শিত আনুভূমিকভাবে বিভক্ত হেডলাইট ইউনিট দেয়া হয়েছে।[১৬] ৩.০ লিটারের ইনলাইন ৬ এবং ৪.৪ লিটারের ভি৮ বিকল্পগুলোর সাথে ইঞ্জিনের অপশন প্রায় একই রকম রয়েছে, তবে এতে আর কোনো ভি১২ ইঞ্জিন অফার করা হবে না।[১৭][১৮]
জি৭০ ৭-সিরিজ (এবং আই৭)-এর একটি ফেসলিফটেড সংস্করণ ২০২৭ মডেল বছরের জন্য ২০২৬ সালের ২২ এপ্রিলে উন্মোচিত হয়, যা ২০২৬ সালের গ্রীষ্মে বিক্রি শুরু হয়।[১৯]
বিএমডব্লিউ আই৭
[সম্পাদনা]বিএমডব্লিউ আই৭ হলো বিএমডব্লিউ ৭ সিরিজের একটি ইলেকট্রিক (বৈদ্যুতিক) ভ্যারিয়েন্ট, যা ২০২২ সালের ১৭ এপ্রিলে এর সাথেই উন্মোচন করা হয়েছিল।[২০] আই৭ এক্সড্রাইভ৬০ (i7 xDrive60) দুটি বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত, যা যৌথভাবে ৫৩৬ অশ্বশক্তি (৪০০ কিওয়াট; ৫৪৩ PS) শক্তি এবং ৫৫৩ lb⋅ft (৭৫০ N⋅m) টর্ক তৈরি করে। এটি ৪.৫ সেকেন্ডে ০-৬০ mph (০-৯৭ কিমি/ঘণ্টা) গতি তুলতে পারে এবং এর ইপিএ-নির্ধারিত ড্রাইভিং রেঞ্জ প্রায় ৩০০–৩১৮ মাইল (৪৮৩–৫১২ কিলোমিটার)।[২১]
উৎপাদন ও বিক্রয়
[সম্পাদনা]| পঞ্জিকা বর্ষ | মোট উৎপাদন | বিক্রয় | ||||
|---|---|---|---|---|---|---|
| ইউরোপ[১] | যুক্তরাষ্ট্র | কানাডা | চীন | |||
| ৭-সিরিজ | আই৭ | |||||
| ১৯৯৫ | ২২,৬৩৭[২২] | |||||
| ১৯৯৬ | ২২,৭৭৫ | |||||
| ১৯৯৭ | ৪৯,৭০০[২৩] | ২১,৬০১ | - | |||
| ১৯৯৮ | ৪৭,৩০০[২৩] | ১৯,৪৫৯ | - | |||
| ১৯৯৯ | ৪৩,০০০[২৩] | ১৭,৮৬৬ | ১৮,২৩৩[২৪] | |||
| ২০০০ | ৩৯,০০০[২৩] | ১৩,৪২৪ | ১৬,৬১৯ | |||
| ২০০১ | ৩২,৭৪৯[২৩] | ১০,৭১৬ | ১৩,৩৮৯[২৫] | |||
| ২০০২ | ৫৩,৫০৪[২৩] | ১৬,০৫০ | ২২,০০৬ | |||
| ২০০৩ | ৫৭,৮৯৯[২৩] | ১৪,৯০৫ | ২০,৪৭৩[২৬] | |||
| ২০০৪ | ৪৭,৬৮৯[২৩] | ১৩,০৭১ | ১৬,১৫৫[২৭] | |||
| ২০০৫ | ৫০,০৬২[২৩] | ১২,৫০৫ | ১৮,১৬৫[২৮] | |||
| ২০০৬ | ৫০,২২৭[২৩] | ১১,৮৮৪ | ১৭,৭৯৬ | |||
| ২০০৭ | ৪৪,৪২১[২৯] | ৮,২৮০ | ১৪,৭৭৩ | |||
| ২০০৮ | ৩৮,৮৩৫[৩০] | ৮,০১৭ | ১২,২৭৬ | |||
| ২০০৯ | ৫২,৬৮০[৩১] | ১২,৫৩৪ | ৯,২৫৪[৩২] | ১৬,০০৬[৩৩] | ||
| ২০১০ | ৬৫,৮১৪[৩৪] | ৯,৫৯৯ | ১২,২৫৩ | ২৬,৫৫৩[৩৫] | ||
| ২০১১ | ৬৮,৭৭৪ | ৯,২০০ | ১১,২৯৯[৩৬] | ৩৩,৫০০[৩৩] | ||
| ২০১২ | ৫৯,১৮৪ | ৮,১৭৩ | ১১,০৯৮ | ৭৫৫ | ২৬,৮০৮[৩৩] | |
| ২০১৩ | ৫৬,০০১[৩৭] | ৫,৯৮০ | ১০,৯৩২[৩৮] | ৩৭৩ | ২৫,৯১৬[৩৩] | |
| ২০১৪ | ৪৮,৫১৯ | ৫,৩০৭ | ৯,৭৪৪[৩৯] | ৩৭৪ | ২১,৮৯৬[৩৩] | |
| ২০১৫ | ৩৬,৩৬৪[৪০] | ৫,৯৮৫ | ৯,২৯২[৪১] | ৩৫৮ | ১৩,৬৯২[৪২] | |
| ২০১৬ | ৬১,৫১৪[৪৩] | ১৩,৩২০ | ১২,৯১৮[৪৪] | ৬২৬ | ||
| ২০১৭ | ৬৪,৩১১ | ১১,৫৩৩ | ৯,২৭৬ | ৫৪৬ | ||
| ২০১৮ | ৯,৫৫২ | ৮,২৭১ | ৪৪১ | |||
| ২০১৯ | ৯,২৪৮ | ৮,৮২৩ | ৩৭৫ | |||
| ২০২০ | ৬,৩৪৬ | ৫,৯৮৫ | ১৮৮ | |||
| ২০২১ | ৫,২৩৫ | ৭,৭০৫ | ১৮১ | |||
| ২০২২ | ৪,১৯৬ | ৫,৯৭৪ | ||||
| ২০২৩ | ১০,৮১১ | ১২,৬২৮[৪৫] | ১,২৮৮[৪৫] | |||
| ২০২৪ | ১০,৭১৪[৪৬] | ১০,৭২৩[৪৭] | ১,০২৮[৪৭] | |||
| ২০২৫ | ১১,৩৯৩[৪৬] | ৯,৫২৮[৪৮] | ৯২৯[৪৮] | |||
যুক্তরাষ্ট্রে হাইব্রিড-চালিত ৭ সিরিজ মডেলের বিক্রয় নিম্নরূপ:[৪৯][৫০][৫১][৫২][৫৩]
| ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ | ২০১৪ | ২০১৫ | ২০১৬ |
|---|---|---|---|---|---|---|
| ১০১ | ৩৩৮ | ২৩১ | - | ৪৫ | ১২ | ১ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "BMW 7 Series models - overview"। www.bmw.com। ২০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "2011 BMW 5-series / 535i – Second Drive – Auto Reviews"। Car and Driver। ২৩ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১০।
- ↑ "Retro drives: BMW E32 and E38 V12 7 Series"। www.carenthusiast.com। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭।
- ↑ "Bus System Troubleshooting" (পিডিএফ)। www.e38.org। ২৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭।
- ↑ "BMW E32 specs, speed & engine review"। www.thesupercars.org। ১৫ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭।
- ↑ "E32 – The Second Generation BMW 7 Series"। www.bmwblog.com। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭।[অকার্যকর সংযোগ]
- ↑ "1986 BMW 735i E32 7-Series - giant road test"। www.drive-my.com। ২৭ নভেম্বর ২০১৫। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।
- ↑ "BMW 7 Series (E32)"। www.autoevolution.com। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৭।
- ↑ "20 JAHRE NAVIGATION Was ist aus ihnen geworden?"। auto-motor-und-sport.de/। ১৫ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "BMW 760Li - First Drive Review"। www.caranddriver.com। মার্চ ২০০৩। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭।
- ↑ Elaine Hardcastle (১০ জুন ২০১৫)। "BMW touts computing power more than horsepower in new 7 Series"। Reuters। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫।
- ↑ Stephen Edelstein (৩ ডিসেম্বর ২০১৩)। "BMW's 'Oberklasse' 2016 5 Series will thankfully mark the end of the boring Bimmers"। Digital Trends। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫।
Under the new sheet metal will be an equally new platform dubbed OKL (Oberklasse or "luxury class"), which will form the basis for many of BMW's future models, including the next 6 Series and 7 Series, [...].
- ↑ Robert Sorokanich (১ ডিসেম্বর ২০১৪)। "BMW Will Make Plug-In-Hybrid Versions of Every Major Model"। Car And Driver। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫।
The company announced today that it will spread the plug-in-hybrid tech [...] across all of its models.
- ↑ Greg Kable (৭ জুন ২০১৫)। "2015 BMW 7 Series - first images leaked ahead of official reveal"। autocar.co.uk। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৫।
In the first half of 2016, BMW will also provide the 7 Series with a plug-in hybrid petrol-electric system in a new 740e model.
- ↑ Capparella, Joey (১৬ জানুয়ারি ২০১৯)। "The 2020 BMW 7-series Has 40 Percent More Kidney Grille"। Car & Driver। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "New 7 series and I7 previewed in the 2022 X7"। YouTube। ১৩ এপ্রিল ২০২২।
- ↑ "A Farewell To The BMW V12 (1987-2022)"। HotCars। ২১ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ Capparella, Joey (২০ এপ্রিল ২০২২)। "2023 BMW 7-Series Doubles Down on Its Flagship Status"। Car and Driver। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ Sutton, Zander। "As Rivals Ditch Sedans, BMW Sees 7 Series As An 'Opportunity To Grow'"। Motor1।
- ↑ "The new BMW 7 Series"। BMW Group। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২২।
- ↑ Perez, Jeff (২০ এপ্রিল ২০২২)। "2023 BMW 7 Series And i7 EV Revealed: You Choose Big V8 or Battery Power"। Motor1। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
- ↑ "BMW Ends Best Year Ever By Shattering 100,000-Vehicle Luxury Automotive Sales Barrier in the U.S."। Thefreelibrary.com। ৭ জানুয়ারি ১৯৯৭। ১৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- 1 2 3 4 5 6 7 8 9 10 "BMW (Rover) Sales & Production Databook"। ২০০৬। ১৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "BMW Delivers Strongest Sales Success Ever in 2000"। Thefreelibrary.com। ৩ জানুয়ারি ২০০১। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "BMW Group Ends Best Year Ever With Record Month; December Sales Up 43 Percent; Year-to-date Sales Up 20 Percent"। Thefreelibrary.com। ৩ জানুয়ারি ২০০৩। ২২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "BMW Group Shatters All Past Annual Sales Records in 2004"। Theautochannel.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "BMW Group Sets All-Time Annual Sales Record, Highest Sales Month Ever in 2005"। Theautochannel.com। ৪ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "BMW Group Reports 2006 – Strongest Year Ever"। Theautochannel.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "Annual Report 2007 – BMW remains the most successful premium car brand in the world"। BMW Group। ১৮ মার্চ ২০০৮। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Annual Report 2008 – BMW sales volume influenced by model life cycle factors"। BMW Group। ১৮ মার্চ ২০০৯। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Annual Report 2009 – BMW brand sales volume below previous year's level."। BMW Group। ১৭ মার্চ ২০১০। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "BMW Group U.S. Reports December 2010 Sales" (সংবাদ বিজ্ঞপ্তি)। New Jersey: Prnewswire.com। ৪ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- 1 2 3 4 5 "不食人间烟火的D级车,究竟谁才是王中王?"। www.sohu.com। ১২ জুলাই ২০১৬।
- ↑ "BMW Group"। BMW Group। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "2010年BMW品牌销售16万辆 MINI品牌超万辆-汽车频道_中华网" (চীনা ভাষায়)। Auto.china.com। ১১ জানুয়ারি ২০১১। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "BMW Group Achieves Second Best Sales Year Ever in the U.S. – WOODCLIFF LAKE, N.J., Jan. 5, 2012 /PRNewswire/" (সংবাদ বিজ্ঞপ্তি)। New Jersey: Prnewswire.com। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১২।
- ↑ "BMW Group Investor Presentation – March 2014" (পিডিএফ)। BMW Group। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ LLC, BMW of North America। "BMW Group U.S. Reports December and 2013 Sales"। www.prnewswire.com (সংবাদ বিজ্ঞপ্তি)।
- ↑ LLC, BMW of North America। "BMW Group U.S. Reports December and 2014 Sales"। www.prnewswire.com (সংবাদ বিজ্ঞপ্তি)।
- ↑ "BMW Group Annual Report 2015" (পিডিএফ)। BMW Group। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬।
- ↑ "BMW Group U.S. December Sales Chart"। BMW Group।
- ↑ "看看哪家强 2015年各级别车型销量榜"। www.autohome.com.cn।
- ↑ "BMW Group Annual Report 2016" (পিডিএফ)। BMW Group। ২৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭।
- ↑ "BMW USA News - BMW Group U.S. Reports December and 2016 Sales"।
- 1 2 "【易车销量榜】全国2023年宝马终端量销量榜-易车榜-易车"। car.yiche.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "BMW of North America Reports Full Year 2025 U.S. Sales Results."। BMW Group Pressclub USA (সংবাদ বিজ্ঞপ্তি)। ৫ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "【易车销量榜】全国2024年宝马终端量销量榜-易车榜-易车"। car.yiche.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "【易车销量榜】全国2025年宝马终端量销量榜-易车榜-易车"। car.yiche.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "December 2010 Dashboard"। Hybrid Cars। ৭ জানুয়ারি ২০১১। ১২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "December 2012 Dashboard"। www.hybridcars.com। ১৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "December 2014 Dashboard"। www.hybridcars.com। ৭ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Car Reviews: New Car Prices and Used Cars Classifieds"। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- ↑ "Car Reviews: New Car Prices and Used Cars Classifieds"। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।