বিষয়বস্তুতে চলুন

বাহামা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহামা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৬৭; ৫৯ বছর আগে (1967)[]
সদর দপ্তরনাসাউ, বাহামা দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তি১৯৬৮[]
কনকাকাফ অধিভুক্তি১৯৮১[]
সভাপতিবাহামা দ্বীপপুঞ্জ আন্তোন সিলি
সহ-সভাপতিবাহামা দ্বীপপুঞ্জ আনিয়া জেমস
ওয়েবসাইটwww.bahamasfa.com

বাহামা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Bahamas Football Association; এছাড়াও সংক্ষেপে বিএফএ নামে পরিচিত) হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৮১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউয়ে অবস্থিত।

এই সংস্থাটি বাহামা দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বিএফএ জ্যেষ্ঠ লীগ, বাহামা দ্বীপপুঞ্জ প্রেসিডেন্ট'স কাপ এবং গ্র্যান্ড বাহামা এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বাহামা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আন্তোন সিলি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফ্রেদ লুন।

কর্মকর্তা

[সম্পাদনা]
৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিআন্তোন সিলি
সহ-সভাপতিআনিয়া জেমস
সাধারণ সম্পাদকফ্রেদ লুন
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালকমার্ক বার্চাম
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)নেসলি জন
জাতীয় দলের কোচ (নারী)কেভিন ডেভিস
রেফারি সমন্বয়কারীস্ট্যানলি ডারভিল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০
  2. "BAHAMAS"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]