বিষয়বস্তুতে চলুন

বাহরাইনি প্রিমিয়ার লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহরাইনি প্রিমিয়ার লিগ
স্থাপিত১৯৫৬; ৬৯ বছর আগে (1956)
দেশবাহরাইন
কনফেডারেশনএশিয়ান ফুটবল কনফেডারেশন
দলের সংখ্যা১২
লিগের স্তর
অবনমিতবাহরাইনি দ্বিতীয় ডিভিশন
ঘরোয়া কাপবাহরাইনি কিংস কাপ
খালিদ বিন হামাদ কাপ
বাহরাইনি সুপার কাপ
লিগ কাপবাহরাইনি এফএ কাপ
আন্তর্জাতিক কাপএএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২
বর্তমান চ্যাম্পিয়নআল-মুহাররক (৩৫তম শিরোপা)
(২০২৪–২৫)
সর্বাধিক শিরোপাআল-মুহাররক (৩৫টি শিরোপা)
শীর্ষ গোলদাতাইসমাইল আব্দুললতিফ (১২৪)
সম্প্রচারকবাহরাইন স্পোর্টস টিভি
২০২৫–২৬

বাহরাইনি প্রিমিয়ার লিগ হল বাহরাইন ফুটবল ফেডারেশন পরিচালিত বাহরাইনের সর্বোচ্চ পেশাদার ক্লাব ফুটবল প্রতিযোগিতা, যা বর্তমানে বাহরাইনের রাজ পরিবারের সদস্য শেখ নাসের বিন হামাদের নামে নামাঙ্কিত। প্রতি আসরের বিজয়ী দল মহাদেশীয় স্তরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করে।

বিন্যাস

[সম্পাদনা]

বর্তমান বিন্যাস

[সম্পাদনা]

১২ টি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুবার করে লিগ পর্বে খেলে। অর্থাৎ প্রতিটি ক্লাবকে মোট ২২টি ম্যাচ খেলতে হয়। সর্বোচ্চ পয়েন্ট লাভকারী দল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয়। খাতায় কলমে হোম-অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ হলেও, প্রায় সব ম্যাচই বাহরাইন জাতীয় স্টেডিয়ামে খেলা হয়ে থাকে।

একাদশ ও দ্বাদশ স্থানলাভকারী দুটি দল পরের মরসুমের জন্য দ্বিতীয় ডিভিশনে অবনমিত হয়ে যায়।

অতীত বিন্যাস

[সম্পাদনা]

পূর্ববর্তী মরসুমগুলিতে, লিগে আমূল পরিবর্তন আনা হয়েছিল, যাতে বাহরাইনের সমস্ত পেশাদার ক্লাব অংশগ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ ২০০৮-০৯ এবং ২০০২ সালের লিগ মৌসুমে ১৯টি দল নিয়ে গঠিত লিগে প্রতিটি দল একবার একে অপরের সাথে খেলেছিল, শীর্ষ ১০টি দল প্রিমিয়ার লিগের শীর্ষ স্তরে থেকে গেছিল এবং নীচের দলগুলি (১১ থেকে ১৯ পর্যন্ত) পরবর্তী মৌসুমে দ্বিতীয় ডিভিশন গঠন করেছিল। তখন থেকে আলাদা দুটি বিভাগে ফুটবল লিগ পরিচালিত হয়ে এসেছে।

২০০২ থেকে ২০০৯ সালের মরসুমের মধ্যে, লিগের শীর্ষ চারটি দল ক্রাউন প্রিন্স কাপেও খেলত।

বর্তমান ক্লাবসমূহ

[সম্পাদনা]

শিরোপা তালিকা

[সম্পাদনা]

জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ের তালিকা:

ক্লাব চ্যাম্পিয়নশিপ জয় আসর
আল-মুহাররক৩৫ ১৯৫৬–৫৭, ১৯৫৭–৫৮, ১৯৫৯–৬০, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬২–৬৩, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৬৫–৬৬, ১৯৬৬–৬৭, ১৯৬৯–৭০, ১৯৭০–৭১, ১৯৭২–৭৩, ১৯৭৩–৭৪, ১৯৭৫–৭৬, ১৯৭৯–৮০, ১৯৮২–৮৩, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯৪–৯৫, ১৯৯৮–৯৯, ২০০০–০১, ২০০১–০২, ২০০৩–০৪, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮‌, ২০০৮–০৯, ২০১০–১১, ২০১৪–১৫, ২০১৭–১৮, ২০২৪–২৫
আল-রিফা (পশ্চিম রিফার শিরোপা সহ)১৪ ১৯৮১–৮২, ১৯৮৬–৮৭, ১৯৮৯–৯০, ১৯৯২–৯৩, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ১৯৯৯–২০০০, ২০০৪–০৫, ২০১১–১২, ২০১৩–১৪, ২০১৮–১৯, ২০২০–২১, ২০২১–২২
বাহরাইন ক্লাব ১৯৬৭–৬৮, ১৯৭৭–৭৮, ১৯৮০–৮১, ১৯৮৪–৮৫, ১৯৮৮–৮৯, ২০০২–০৩
আল-আহলি মানামা ১৯৬৮–৬৯, ১৯৭১–৭২, ১৯৭৬–৭৭, ১৯৯৫–৯৬ ২০০৯–১০
আল-হিদ ২০১৫–১৬, ২০১৯–২০
আল-খালদিয়া ২০২২–২৩, ২০২৩–২৪
আল-নাসর ১৯৫৮–৫৯
আল-আরাবি (বর্তমানে আল-নাজমা) ১৯৭৪–৭৫
আল হালা ১৯৭৮–৭৯
পূর্ব রিফা ক্লাব ১৯৯৩–৯৪
বুসাইতিন ক্লাব ২০১২–১৩
মালকিয়া ক্লাব ২০১৬–১৭

সর্বোচ্চ গোলদাতা

[সম্পাদনা]
মরসুম দেশ সর্বোচ্চ গোলদাতা দল গোল
২০০৩–০৪ বাহরাইনদুয়াইজ নাসের আব্দুল্লা
ইউসুফ জোয়াইদ
আল-মুহাররক১৪[]
২০০৪–০৫ বাহরাইনসালমান ঈসাআল-রিফা১৫[]
২০০৫–০৬ বাহরাইনজেসি জন ওকুনওয়ানেআল-আহলি১৭[]
২০০৬–০৭ ব্রাজিলরিকোআল-রিফা২৫[]
২০০৭–০৮ বাহরাইনজেসি জন ওকুনওয়ানেআল-মুহাররক২৪[]
২০০৮–০৯ বাহরাইনআব্দুলরহমান মুবারকআল-রিফা১৪[]
২০০৯–১০ ব্রাজিলরিকোআল-মুহাররক১৭[]
২০১০–১১ ব্রাজিল
বাহরাইন
দিয়েগো সিলভা
আব্দুলরহমান মুবারক
আল-আহলি
আল-রিফা
১৩
২০১১–১২ বাহরাইনআহমেদ আল খাত্তালআল হালা১৪[]
২০১২–১৩ সৌদি আরবমহম্মদ আল শামরানিমানামা ক্লাব১০[]
২০১৩–১৪ বাহরাইনপেলেআল-মুহাররক[১০]
২০১৪–১৫ বাহরাইনইসমাইল আব্দুললতিফআল-মুহাররক১৬[১১]
২০১৫–১৬ বাহরাইনমহম্মদ আল-রুমাইহিআল-হিদ১৭[১২]
২০১৬–১৭ ব্রাজিলএভারটনমানামা ক্লাব১১[১৩]
২০১৭–১৮ নাইজেরিয়াউচে আগবাআল-নাজমা১৮[১৩]
২০১৮–১৯ সেনেগালমহমদু দ্রামেআল-নাজমা১৪[১৪]
২০১৯–২০ বাহরাইনকামিল আল আসোয়াদআল-রিফা১৪[১৫]
২০২০–২১ বাহরাইনমাহদী আব্দুজব্বারমানামা ক্লাব১২
২০২১–২২ বাহরাইনমাহদী আব্দুজব্বারমানামা ক্লাব১৭
২০২২–২৩ বাহরাইনমাহদী আল-হুমাইদানআল-খালদিয়া১৪[১৬]
২০২৩–২৪ ব্রাজিলজুনিনহোআল-নাজমা২০[১৭]
২০২৪–২৫ ব্রাজিল জুনিনহো আল-মুহাররক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "الدوري البحريني الممتاز"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "الدوري البحريني الممتاز"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  3. "الدوري البحريني الممتاز"www.kooora.com। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  4. "الدوري البحريني الممتاز"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  5. "الدوري البحريني الممتاز"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  6. "الدوري البحريني الممتاز"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  7. "الدوري البحريني الممتاز"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  8. "دوري الدرجة الأولى البحريني"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  9. "دوري VIVA البحرين"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  10. "دوري الدرجة الأولى البحريني"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  11. "دوري VIVA البحرين"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  12. "دوري VIVA البحرين"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  13. 1 2 "دوري VIVA البحرين"www.kooora.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৮
  14. "دوري VIVA البحرين"www.kooora.com। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২০
  15. "Bahraini Premier League"soccerway.com। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২০
  16. "Bahraini Premier League"soccerway.com। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১
  17. "Top scorers"। Soccerway। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:বাহরাইনে ফুটবল টেমপ্লেট:বাহরাইন ফুটবল মৌসুম