বিষয়বস্তুতে চলুন

বাসু প্রিমলানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাসু প্রিমলানি
পেশাস্ট্যাণ্ড আপ কমেডিয়ান
ওয়েবসাইটwww.vasuprimlani.com

ঋতু বাসু প্রিমলানি একজন ভারতীয় স্ট্যাণ্ড-আপ কমেডিয়ান এবং পরিবেশবিদ। তিনি তাঁর কাজের জন্য ভারত সরকারের থেকে ২০১৫ সালের নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

প্রিমলানি ভারতের নতুন দিল্লিতে বড় হয়ে ওঠেন। তিনি লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল, নগর পরিকল্পনা এবং আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[]

ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে নারী শক্তি পুরস্কার গ্রহণ করছেন বাসু প্রিমলানি।

তিনি একজন ফিটনেস উৎসাহী এবং পাঁচটি হাফ ম্যারাথন, দুটি অলিম্পিক-দূরত্বের ট্রায়াথলন, একটি হাফ আয়রনম্যান এবং একটি স্প্রিন্ট ট্রায়াথলন করেছেন।[] বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করেন। তিনি একজন সোমাটিক থেরাপিস্টও (বিভিন্ন মন-শরীরের কৌশল ব্যবহার করে মানুষের শরীরের ক্ষতিকারক, চাপা আবেগ মুক্ত করতে সাহায্য করে)।[]

কর্মজীবন

[সম্পাদনা]

প্রিমলানি মার্কিন যুক্তরাষ্ট্রে অলাভজনক থিম্মাক্কা'স রিসোর্সেস ফর এনভায়রনমেন্টাল এডুকেশন প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি রেস্তোরাঁগুলির জন্য পরিবেশগত পরামর্শ পরিষেবা প্রদান করত এবং ২০০৩ সালে এটি ক্যালিফোর্নিয়া গভর্নরস এনভায়রনমেন্টাল অ্যাণ্ড ইকোনমিক লিডারশিপ পুরস্কার পেয়েছিল।[][][] রেস্তোরাঁগুলির সাথে তাঁর কাজের জন্য তাঁকে অশোক ফেলো নিযুক্ত করা হয়েছিল।[] প্রিমলানির সংস্থা ২০০৩ সালে মার্কিন ইপিএ (এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি) অঞ্চল ৯-এ পুরস্কারও পেয়েছিল।[]

২০১৪ সালের জুলাই মাসে, বেঙ্গালুরু-ভিত্তিক পরিবেশবিদ সালুমারাদা থিম্মাক্কা অভিযোগ করেন প্রিমলানি তাঁর নাম ব্যবহার ক'রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থ আদায় করে প্রতারণা করছেন।[১০][১১] থিম্মাক্কার মতে, প্রিমলানি মার্কিন যুক্তরাষ্ট্রে থিম্মাক্কা'স রিসোর্সেস ফর এনভায়রনমেন্টাল এডুকেশন প্রতিষ্ঠা ক'রে তাঁর নামের অপব্যবহার করছিলেন। প্রিমলানির বলেছেন, শতবর্ষী থিম্মাক্কা "সম্ভবত" ভুলে গেছেন যে তিনি প্রিমলানিকে তাঁর নাম ব্যবহার করার জন্য সম্মতি দিয়েছিলেন।[১২]

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন ঋতু বাসু প্রিমলানি

প্রিমলানি নিউ ইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো, মুম্বাই, দুবাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, পুনে এবং দিল্লি সহ বিশ্বজুড়ে শত শত কর্পোরেট এবং কমেডি ক্লাব শো প্রযোজনা এবং পরিবেশনা করে শিরোনামে এসেছেন।[১৩] তিনি তাঁর কমেডির মাধ্যমে সামাজিক বার্তা প্রদান করেন, পরিবেশ, মানবাধিকার,[১৪] এবং ধর্ষণের মতো সাহসী বিষয়গুলিতে সোচ্চার হন।[১৫]

২০২৪ সালে, তিনি ভারতের নতুন দিল্লিতে তাঁর প্রথম গ্রাফিক উপন্যাস, জুটা প্রকাশ করেন[১৬] এবং নক্সভিলের নতুন স্থায়ী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।[১৭]

পুরস্কার

[সম্পাদনা]
  • ভারত সরকার কর্তৃক নারী শক্তি পুরস্কার, ২০১৫[১৮]
  • গ্লোবাল অশোকা ইনোভেটর্স ফর দ্য পাবলিক সোশ্যাল এন্টারপ্রেনার ফেলোশিপ ২০০৪[]
  • মার্কিন ইপিএ অঞ্চল ৯-এ পরিবেশগত অর্জন পুরস্কার ২০০৩[১৯]
  • ক্যালিফোর্নিয়া গভর্নরের পরিবেশগত ও অর্থনৈতিক নেতৃত্ব পুরস্কার ২০০৩[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "A famous Punjabi stand-up comic once took his pants off in my hotel room and lay on my bed... I sent him packing!"The Times of India। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮
  2. "Indias first openly gay comic, Vasu Primlani relives her memories of being raped as a child and serving time in jail."India Today। ২৭ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬
  3. "Stand-up comedian, environmentalist, triathlete and somatic therapist: Meet Vasu Primlani, the woman who does it all"dna। ২২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮
  4. "A mode of healing that goes bone-deep to repair"dna। ২২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮
  5. 1 2 "2003 Governor's Environmental and Economic Leadership Awards"। ২৭ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৪
  6. "Ms. Vasu Primlani - India - WEF"WEF (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮
  7. "Vasu Primlani | I Inspire 2018"i-inspire.in (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮
  8. 1 2 "Home | Ashoka | Everyone a Changemaker"। ৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  9. "U.S. EPA Awards Thimmakka's Resources for Environmental Education" (পিডিএফ)। ১০ জুন ২০০৩। ৩০ জুন ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  10. "Cops to Question Comic Ritu in Thimmakka Case"The New Indian Express। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  11. "NRI accused of misusing Thimmakka's name"The Hindu। ১৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬
  12. Bureau, Bangalore Mirror (১৯ জুলাই ২০১৪)। "Stand-up comedian accused of cheating activist detained on her way to the US"Bangalore Mirror {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  13. FUNNY GIRLS। ১২ আগস্ট ২০১২। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  14. "Indian Men hahaha"The Mint
  15. "Rape: What We Don't Know About It"Live Mint
  16. "Celebrated stand up comedian, Vasu Primlani's released her Book, "Juta" - Saachi Baat" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪
  17. Arora, Areena। "How the city's new sustainability director plans to make Knoxville greener"Knoxville News Sentinel (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪
  18. "Playwright, social worker, journalist among winners of Nari Shakti award"The Times of India। ৯ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭
  19. "EPA to Honor 19 Northern California Environmental Heros [sic]"। ২১ এপ্রিল ২০০৩। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭