বাসিলোসাউরুস
| বাসিলোসাউরুস সময়গত পরিসীমা: ইওসিন (বার্টোনীয় থেকে প্রিয়াবনীয়),[১] ৪১.৩–৩৩.৯কোটি টেমপ্লেট:Period fossil range | |
|---|---|
| B. cetoides-এর কঙ্কাল, প্রাকৃতিক ইতিহাস জাতীয় জাদুঘর, ওয়াশিংটন, ডি.সি. | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | ম্যামালিয়া (Mammalia) |
| বর্গ: | আর্টিওড্যাকটিলা (Artiodactyla) |
| অধিবর্গ: | Cetacea |
| পরিবার: | †Basilosauridae |
| উপপরিবার: | †Basilosaurinae |
| গণ: | †Basilosaurus Harlan 1834 |
| প্রজাতি | |
| |
| প্রতিশব্দ | |
বাসিলোসাউরুস[ক][খ] (লাতিন: Basilosaurus, উচ্চারণ [baːsɪloːsau̯rʊs], অনু. রাজা গিরগিটি) বা ব্যাসিলোসরাস (ইংরেজি: Basilosaurus, উচ্চারণ [ˌbæzɪləˈsɔːrəs]) হল প্রান্তীয় ইওসিন উপযুগের বৃহৎ, শিকারী, প্রাগৈতিহাসিক প্রত্নতিমির একটি গণ, যা আনুমানিক ৪ কোটি ১৩ লক্ষ থেকে ৩ কোটি ৩৯ লক্ষ বছর আগে বাস করত। ১৮৩৪ সালে প্রথম বর্ণিত এই প্রাণীটি ছিল বিজ্ঞানসম্মতভাবে পরিচিত প্রথম আর্কিওসিট ও প্রাগৈতিহাসিক তিমি।[২] প্রকার প্রজাতি B. cetoides এর জীবাশ্ম মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবিষ্কৃত হয়েছিল। গণের নামের অর্থ “রাজা গিরগিটি”, কারণ প্রথমদিকে জীবাশ্মগুলোকে একটি বিশাল সরীসৃপের অবশেষ বলে ভুল করা হয়েছিল। পরে প্রাণীটিকে একটি প্রাচীন সামুদ্রিক স্তন্যপায়ী হিসেবে শনাক্ত করা হয়, যার ফলে এর নাম পরিবর্তনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়, কারণ প্রাণীবৈজ্ঞানিক নামকরণের আন্তর্জাতিক বিধি অনুযায়ী প্রথম প্রদত্ত নামই ব্যবহার করতে হয়। ১৯০৪ সালে নামকরণকৃত দ্বিতীয় প্রজাতি B. isis বর্তমান ভূমধ্যসাগর অঞ্চলে বাস করত, এবং এর জীবাশ্ম উত্তর আফ্রিকা ও জর্ডানে পাওয়া গেছে।
বাসিলোসাউরুসকে প্যালিওজিন যুগের অন্যতম বৃহত্তম প্রাণী বলে মনে করা হয়। টাইপ প্রজাতি B. cetoides-এর দৈর্ঘ্য ছিল প্রায় ১৭–২০ মি (৫৬–৬৬ ফু) এবং ওজন ছিল সর্বোচ্চ ১৫ metric ton (১৭ short ton)। এটি ছিল অভ্যন্তরীণ অগভীর সমুদ্রাঞ্চলের শীর্ষ শিকারী, যা হাঙর, বড় মাছ এবং অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শিকার করত। অপেক্ষাকৃত ছোট ডলফিন-সদৃশ আত্মীয় দরুদন সম্ভবত বাসিলোসাউরুসের প্রধান খাবার ছিল, যা এর পাকস্থলীর উপাদান এবং দরুদনের খুলিতে সংরক্ষিত কামড়ের দাগ থেকে বোঝা যায়।
একসময় বাসিলোসাউরুস একটি বর্জ্যঝুড়ি বর্গক হিসেবে ব্যবহৃত হত, কারণ অতীতে বিভিন্ন ইওসিন কেতাকীয় প্রজাতিকে এই গণের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে ধীরে ধীরে গণটির পুনর্মূল্যায়ন শুরু হয় এবং অধিকাংশ প্রজাতিকে অবৈধ ঘোষণা করা হয় অথবা নতুন কিংবা ভিন্ন গণে স্থানান্তর করা হয়। বর্তমানে কেবল দুটি নিশ্চিত প্রজাতি স্বীকৃত।
বাসিলোসাউরুস সম্ভবত সম্পূর্ণ জলজ জীবনে অভিযোজিত প্রথম দিককার কেতাকীয়দের একটি ছিল,[২] যাকে কখনও কখনও Pelagiceti নামেও উল্লেখ করা হয়।[৩] আধুনিক কেতাকীয়দের বিপরীতে বাসিলোসাউরুসের মুখে বিভিন্ন ধরনের দাঁত—যেমন ছেদন দাঁত ও পেষণ দাঁত—ছিল বিষমদাঁতাল এবং সম্ভবত এটি খাদ্য চিবিয়ে খেতে পারত; বিপরীতে আধুনিক কেতাকীয়েরা সাধারণত খাদ্য সম্পূর্ণ গিলে ফেলে।[৪][৫]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই নামটির বাংলা প্রতিবর্ণীকরণে সাহায্য:আধ্বব/লাতিনে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ লাতিন: Basilosaurus, উচ্চারণ [baːsɪloːsau̯rʊs]; ইংরেজি: Basilosaurus, উচ্চারণ [ˌbæzɪləˈsɔːrəs]; বাংলা: বাসিলোসাউরুস, উচ্চারণ [basilosau̯ɾus]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dir Abu Lifa (Eocene of Egypt)"। PBDB। Mark Uhen। ১৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯।
- 1 2 Uhen, Mark D. (২০০২)। "Basilosaurids"। Perrin, William F.; Würsig, Bernd; Thewissen, J. G. M. (সম্পাদকগণ)। Encyclopedia of Marine Mammals। Academic Press। পৃ. ৭৯–৮১। আইএসবিএন ৯৭৮-০-১২-৫৫১৩৪০-১।
- ↑ "Clade Pelagiceti Uhen 2008 (whale)"। PBDB।
- ↑ "HOW DOES DIGESTION TAKE PLACE IN WHALES?"। Whales, online। ১৫ জুলাই ২০১৫।
- ↑ "Basilosaurus the Bone-Crusher"। National geographic। ৬ মার্চ ২০১৫। ৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
উদ্ধৃত সাহিত্য
[সম্পাদনা]- Andrews, C. W. (১৯০৪)। "Further notes on the mammals of the Eocene of Egypt. Part III."। Geological Magazine। 5। ১ (5): ২১১–২১৫। ডিওআই:10.1017/s0016756800119624। এস২সিআইডি 222700904।
- "Further notes on the mammals of the Eocene of Egypt. Part III"। paleodb.org। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- Andrews, C. W. (১৯০৬)। A descriptive catalogue of the Tertiary Vertebrata of the Fayûm, Egypt। British Museum (Natural History)। ওসিএলসি 3675777।
- Agassiz, L. (১৮৪৮)। "Letter from Prof. Agassiz, addressed to Dr. Gibbes, dated Charleston, December 23, 1847"। Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia। ৫। ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৩।
- Brandt, J. F. von (১৮৭৩)। "Über bisher in Russland gefundene Reste von Zeuglodonten"। Mélanges Biologiques Tirés du Bulletin de l'Académie Impériale des Sciences de St. Pétersbourg। ৯: ১১১–১১২।
- "Uber bisher in Russland gefundene Reste von Zeuglodonten"। paleodb.org। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- Gibbes, Robert Wilson (১৮৪৭)। "On the fossil genus Basilosaurus, Harlan, (Zeuglodon, Owen,) with a notice of specimens from the Eocene Green Sand of South Carolina"। Journal of the Academy of Natural Sciences of Philadelphia। ১। ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২।
- Harlan, R. (১৮৩৪)। "Notice of fossil bones found in the Tertiary formation of the State of Louisiana"। Transactions of the American Philosophical Society। ৪: ৩৯৭–৪০৩। ডিওআই:10.2307/1004838। জেস্টোর 1004838। ওসিএলসি 63356837।
- Kellogg, R. (১৯৩৬)। A review of the Archaeoceti (PDF, 46.3 Mb)। Washington: Carnegie Institution of Washington। ওসিএলসি 681376। Publication no. 482।
- Owen, R. (১৮৩৯)। "Observations on the Basilosaurus of Dr. Harlan (Zeuglodon cetoides, Owen)"। Transactions of the Geological Society of London। ৬: ৬৯–৭৯। ডিওআই:10.1144/transgslb.6.1.69। এস২সিআইডি 84456321।
- "Observations on the Basilosaurus of Dr. Harlan (Zeuglodon cetoides)"। paleodb.org। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- Koch, Albert Carl (১৮৪৫)। Description of the Hydrarchos harlani: a gigantic fossil reptile: lately discovered by the author in the state of Alabama (ইংরেজি ভাষায়)। B. Owen, printer।
অধিকতর পাঠ
[সম্পাদনা]- Gidley, J. W. (১৯১৩)। "A recently mounted Zeuglodon skeleton in the United States National Museum"। Proceedings of the United States National Museum। ৪৪ (1975): ৬৪৯–৬৫৪। ডিওআই:10.5479/si.00963801.44-1975.649।
- Kellogg, R. (১৯২৩)। "Description of two squalodonts recently discovered in the Calvert Cliffs, Maryland; and notes on the shark-toothed cetaceans"। Proceedings of the United States National Museum। ৬২ (2462): ১–৬৯। ডিওআই:10.5479/si.00963801.62-2462.1। এইচডিএল:10088/15278। ওসিএলসি 82628874। এস২সিআইডি 20126705।
- Lucas, Frederic A. (১৯০০)। "The pelvic girdle of Zeuglodon, Basilosaurus cetoides (Owen) with notes on other portions of the skeleton"। Proceedings of the United States National Museum। ২৩ (1211): ৩২৭–৩৩১। ডিওআই:10.5479/si.00963801.23-1211.327। এইচডিএল:2027/hvd.32044107351454। ওসিএলসি 75278090। এস২সিআইডি 161510206।
- Lydekker, R. (১৮৯২)। "4. On Zeuglodont and other Cetacean Remains from the Tertiary of the Caucasus"। Proceedings of the Zoological Society of London। ৬০ (4): ৫৫৮–৫৮১। ডিওআই:10.1111/j.1096-3642.1892.tb01782.x। ওসিএলসি 819196877। ৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮।
- "On Zeuglodont and other cetacean remains from the Tertiary of the Caucasus"। paleodb.org। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- Sanger, E. B. (১৮৮১)। "On a molar tooth of Zeuglodon from the Tertiary beds on the Murray River near Wellington, S.A."। Proceedings of the Linnean Society of New South Wales। ১ (5): ২৯৮–৩০০। বিবকোড:1881PLSNS...5..298S। ডিওআই:10.5962/bhl.part.15884। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- "On a molar tooth of Zeuglodon from the Tertiary beds on the Murray River near Wellington, S.A."। paleodb.org। ১৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।