বিষয়বস্তুতে চলুন

বালেন শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালেন্দ্র শাহ
মে ২০২৪ সালে মিডিয়া ব্রিফিংয়ের সময় বালেন
কাঠমান্ডুর ১৫তম মেয়র
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩০ মে ২০২২
ডেপুটিসুনিতা ডঙ্গোল
পূর্বসূরীবিদ্যা সুন্দর শাক্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1990-04-27) ২৭ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৫)
কাঠমান্ডু
রাজনৈতিক দলস্বতন্ত্র
দাম্পত্য সঙ্গীসবিনা কাফ্লে (বি. ২০১৮)
মাতাধ্রুব দেবী শাহ
পিতারাম নারায়ণ শাহ
প্রাক্তন শিক্ষার্থীভিটিইউ (এমটেক)
জীবিকা
সঙ্গীত কর্মজীবন
ধরন
কার্যকাল২০১২–বর্তমান
লেবেল
ওয়েবসাইটbalenformayor.com

বালেন্দ্র শাহ (নেপালি: बालेन्द्र शाह; জন্ম ২৭ এপ্রিল ১৯৯০), যিনি বালেন শাহ বা বালেন নামেও পরিচিত, একজন নেপালি র‍্যাপার, সংগীত সুরকার, কবি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ। তিনি বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডুর ১৫তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।[][] তিনি কাঠমান্ডুর মেয়র হিসেবে নির্বাচিত প্রথম স্বতন্ত্র প্রার্থীও।[]

শাহ ২০১০-এর দশকের শুরুর দিক থেকে নেপালি হিপ-হপ দৃশ্যেরও অংশ। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে, শাহ নেপালি কংগ্রেস প্রার্থী সির্জনা সিং এবং সিপিএন (ইউএমএল) প্রার্থী কেশব স্থাপিত-কে পরাজিত করেন।[][][]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

বালেন্দ্র শাহ ১৯৯০ সালের ২৭ এপ্রিল নেপালের কাঠমান্ডুর নারদেবীতে একটি মৈথিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

রাজনীতি

[সম্পাদনা]
২০২২ সালে শাহ

কাঠমান্ডুর মেয়র (২০২২–বর্তমান)

[সম্পাদনা]

দায়িত্ব গ্রহণের পর প্রথম পদক্ষেপ হিসেবে বালেন শাহ পৌরসভার বৈঠকগুলোর সরাসরি সম্প্রচারের ব্যবস্থা চালু করেন, যা শহরে এই ধরনের প্রথম অনুশীলন হিসেবে চিহ্নিত হয়।[][][]

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা

[সম্পাদনা]

২০২২ সালের ৬ জুন, নগর উন্নয়ন মন্ত্রণালয় এবং নতুনভাবে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৭ জুন থেকে বর্জ্য সংগ্রহ শুরু করার জন্য একটি চুক্তি হয় এবং ২০২২ সালের ১৮ আগস্ট, স্থানীয় বাসিন্দাদের এবং সরকারী কর্মকর্তাদের মধ্যে চার-দফা চুক্তির পর, বালেন সমস্ত অসংগৃহীত কঠিন বর্জ্য নিষ্পত্তির দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানকে প্রদান করার নির্দেশ দেন।[]

অবৈধভাবে নির্মিত কাঠামো উচ্ছেদ

[সম্পাদনা]

বালেন শহর সৌন্দর্যবর্ধন ও নদীসংরক্ষণের প্রচেষ্টার অংশ হিসেবে নদীর ওপর নির্মিত ব্যক্তিগত সম্পত্তি ভেঙে টুকুচা নদী উন্মুক্ত করার জন্য নির্দেশ দেন। এই অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আদালতে রিট পিটিশন দায়ের করে। পাটন হাইকোর্ট পরবর্তীতে কাঠমান্ডু সিটি কর্তৃপক্ষকে উচ্ছেদ অভিযান থেকে বিরত রাখার জন্য একটি অন্তর্বর্তী আদেশ জারি করে।[]

তিনি পৌরসভার যথাযথ অনুমোদন ছাড়াই ফুটপাতে নির্মিত সমস্ত পুলিশ উপ-স্টেশন অপসারণ করে আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নেপাল পুলিশের কাছে একটি অনুরোধ করেছিলেন।[১০] তিনি নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)-এর সাথেও দন্দ্বে জড়িয়েছিলেন, যখন মেয়র কার্যালয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাঙ্গনে থাকা নির্মাণ সামগ্রী, যার মধ্যে তারের বেড়াও অন্তর্ভুক্ত ছিল, এবং যা শহর থেকে যথাযথ অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল, তা সরিয়ে দেয়।[১১] সিএএএন মেয়র বালেনের কাছে একটি চিঠি লিখে নিষিদ্ধ এলাকায় জোরপূর্বক প্রবেশের জন্য তার ব্যাখ্যা চায় এবং কেন তাকে সিএএএন অ্যাক্টের ধারা ২৫(১) অনুসারে শাস্ত্রি দেওয়া উচিত নয় তার স্পষ্টীকরণ দিতে বলে।[১২] বালেন সিএএএন-এর দেওয়া নোটিশ বাতিলের দাবিতে হাইকোর্টে যান। পাটন হাইকোর্ট নোটিসে স্বল্পমেয়াদী স্থগিতাদেশ জারি করে। তবে, হাইকোর্ট কেএমসি মেয়রের দায়ের করা পিটিশন বাতিল করে দেয়।[১৩]

বালেনের কার্যালয় নদীর তীরে বসবাসকারী ভূমিহীন দখলদারদের সেখান থেকে সরে যাওয়ার জন্য ৭ দিনের সরকারি নোটিশ জারি করে, যা বস্তি ভাঙচুরের প্রচেষ্টায় বাসিন্দাদের এবং পৌর পুলিশের মধ্যে সংঘর্ষের দিকে নিয়ে যায়। এই সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হন।[১৪] পরবর্তীতে, বালেন এই ঘটনার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের অসহযোগিতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। এর আগে, কাঠমান্ডুর আবর্জনা সংগ্রহ দুই মাসের জন্য বিঘ্নিত হলে বালেন ফেডারেল সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। নদীতীরের বাসিন্দাদের সাথে সংঘর্ষের পর, ফেডারেল সরকার এবং কাঠমান্ডু মহানগর কার্যালয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত বালেন ফেডারেল সরকারের কার্যালয় সিংহ দরবার থেকে আবর্জনা সংগ্রহ বন্ধ করার নির্দেশ দেন।[১৫]

শিক্ষা

[সম্পাদনা]

মেয়র বালেনের নেতৃত্বে কাঠমান্ডু মেট্রোর স্কুলগুলিতে 'পাঠ্যপুস্তক-মুক্ত শুক্রবার' কর্মসূচি চালু করেছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা শেখানো এবং অন্যান্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে জড়িত করা।[১৬]

হকারদের প্রতি বলপ্রয়োগ

[সম্পাদনা]

বালেন পরিচালিত কাঠমান্ডু নগর সরকার রাস্তার হকারদের বিরুদ্ধে অনুপাতহীন বলপ্রয়োগের অভিযোগের কারণে হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনের সমালোচনার সম্মুখীন হয়েছে।[১৭] নগর পুলিশের বিক্রেতাদের তাড়া করা, প্রহার করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ভিডিও প্রচারিত হওয়ায় সামাজিক কর্মীদের দ্বারা ছোট আকারের বিক্ষোভের উদ্ভবেও তার নীতিমালা ভূমিকা রেখেছে।[১৮] রাস্তার হকারদের বিরুদ্ধে বালেনের কঠোর পদক্ষেপের সমালোচকদের যুক্তি হলো যে, দেশের অর্থনীতির প্রায় অর্ধেকই অনানুষ্ঠানিক ব্যবসার উপর নির্ভরশীল, তাই এই ধরনের পদক্ষেপ কার্যকর বিকল্প সমাধান না দিয়েই শহুরে দরিদ্রদের জীবনযাত্রার মানের উপর বিরূপ প্রভাব ফেলে।[১৯]

সেপ্টেম্বর ২০২৩-এ, আইহ নামে পরিচিত রাজনৈতিক কর্মী একটি বিকল্প সমাধান প্রস্তাব করা না পর্যন্ত রাস্তার হকারদের বাধাহীনভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি দেওয়ার জন্য মেয়রকে অনুরোধ করে কাঠমান্ডু সিটি হলে ১৯৯ ঘন্টা ধরে অবস্থান করেছিলেন। এই বিক্ষোভকে সমর্থন করেছিলেন কাঠমান্ডু-৪-এর সাংসদ গগন থাপা, সাবেক উপ-প্রধানমন্ত্রী কমল থাপা এবং সাবেক অর্থমন্ত্রী সুরেন্দ্র পাণ্ডে-এর মতো ব্যক্তিত্বেরা। বিক্ষোভকে সম্বোধন করে মেয়র বালেন ফেসবুকে বলেন যে, তিনি সাংসদ থাপার মতো আইনপ্রণেতাদের দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যমান আইনগুলি বাস্তবায়ন করছেন। তিনি আরও যুক্তি দেন যে রাস্তার হকারদের উপর নিষেধাজ্ঞা দারিদ্র্যের কার্যকরভাবে সমাধান করে না এবং শহরের সড়ক সম্প্রসারণ উদ্যোগের ফলে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের প্রতি হওয়া অবিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কাঠমান্ডু মহানগরী এবং আইহ-এর মধ্যে একটি চুক্তির মাধ্যমে বিক্ষোভের সমাপ্তি ঘটে, যার লক্ষ্য হলো রাস্তার বিক্রেতাদের জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করা, নির্দিষ্ট এলাকা এবং সময়ের জন্য অস্থায়ী অনুমতি প্রদান করা এবং বাজেয়াপ্তকৃত পণ্য তার মালিকদের ফেরত দেওয়া।[২০][২১]

দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

ভারত বিরোধিতা

[সম্পাদনা]

বালেন শাহ বৃহত্তর নেপাল তত্ত্বের প্রতি তার সমর্থনের জন্য পরিচিত, যে তত্ত্ব দাবি করে যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি নেপালকে "ফেরত" দেওয়া উচিত। ২০২৩ সালে, তিনি তার অফিসে বৃহত্তর নেপালের একটি মানচিত্র স্থাপন করেন, যা ভারতে ক্ষোভের সৃষ্টি করে।[২২][২৩]

ভারতীয় চলচ্চিত্র শহরের সীমানার মধ্যে প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ এবং আদিপুরুষ চলচ্চিত্র থেকে "সীতা ভারতের কন্যা" এই সংলাপটি সরানোর দাবি করে শাহ বিতর্কের সৃষ্টি করেছিলেন। তার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়, যার ফলে পাটান হাইকোর্ট শাহের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি অন্তর্বর্তী আদেশ জারি করে। আদালতের আদেশ অমান্য করে, শাহ ফেসবুকে প্রকাশ্যে আদেশ মেনে নিতে অস্বীকার করেন এবং বলেন যে আদালতের সিদ্ধান্ত দেশের স্বার্থের পরিপন্থী, এবং আরও অভিযোগ করেন যে ফেডারেল সরকার এবং আদালত উভয়ই ভারতের প্রভাবে রয়েছে।[২৪][২৫] শাহের ফেসবুক পোস্টটির পর, সুপ্রিম কোর্টে তাৎক্ষণিক একটি রিট পিটিশন দায়ের করা হয়, যাতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।[২৬] সোশ্যাল মিডিয়ায় তীব্র বিরোধিতার সত্ত্বেও, শাহ পরের দিনই নতি স্বীকার করেন এবং কাঠমান্ডুতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেন।[তথ্যসূত্র প্রয়োজন]

নির্বাচনী ইতিহাস

[সম্পাদনা]

কাঠমান্ডু মহানগরপালিকা নির্বাচন, ২০২২

[সম্পাদনা]
কাঠমান্ডু
রাজনৈতিক দল প্রার্থী ভোটদান শতাংশ
স্বতন্ত্র বালেন শাহ ৬১,৭৬৭ ৩৮.৬%
নেপালি কংগ্রেস সির্জনা সিং ৩৮,৩৪১ ২৪.০%
নেকপা (এমালে) কেশব স্থাপিত ৩৮,১১৭ ২৩.৮%
স্বতন্ত্র সুমন সায়মি ১৩,৭৭০ ৮.৬%
রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি মদনদাস শ্রেষ্ঠ ৫,৭৭০ ৩.৬%
অন্য ২,১৪১ ১.৩%
ফলাফল বালেন শাহ নির্বাচিত
নিবন্ধিত ভোটাররা ৩০০,২৪২[২৭]
মোট ভোট ১৯১,১৮৬ ৬৩.৬৮
মোট গ্রহণযোগ্য ভোট ১৫৯,৯০৬
অস্বীকৃত ভোটপত্রগুলো ৩১,২৮০
উৎস : নির্বাচন আয়োগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'लौरो' बोकेर बालेन बने काठमाण्डू महानगर प्रमुख, को हुन् उनको विजयका सारथि"BBC News (নেপালি ভাষায়)। ২৬ মে ২০২২। ২৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২
  2. "Nepali rapper Balendra Shah becomes new Mayor of Kathmandu"ThePrint। ২৭ মে ২০২২। ২৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  3. "Editorial | Balen Shah's faulty glasses"kathmandupost.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. "Rapper Balen Shah announces to contest for Mayor of Kathmandu"My Republica (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০২১। ২৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২
  5. 1 2 "'Balen' canes parties with the walking stick"The Kathmandu Post (English ভাষায়)। ২৬ মে ২০২২। ২৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. 1 2 মোক্তান, রীনা (২৬ মে ২০২২)। "র‍্যাপার থেকে রাজনীতিতে"Kantipur Publications (নেপালি ভাষায়)। ২৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":9" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  7. Khatiwada, Nishan (১৩ জুন ২০২২)। "Early report card of Mayor Balen Shah"Nepal Live Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  8. "Balen directed private companies to manage garbage"nepalnews.com। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  9. "Tukucha uncovering: Court says river should be conserved, but private property should be protected too - OnlineKhabar English News" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩
  10. "सडक मिचेर राखिएका प्रहरी बिट हटाउन मेयर बालेन साहको निर्देशन"Online Khabar (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩
  11. Samiti, Rastriya Samachar (২৭ জুন ২০২৩)। "Interim order not to execute CAAN's decision"The Himalayan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩
  12. "CAAN seeks explanation from Mayor Balen"nepaleKhabar (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪
  13. "Court scraps Balen Shah's petition against CAAN"Setopati। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৪
  14. "Kathmandu's Thapathali tense as landless squatters fight with city police"OnlineKhabar (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩
  15. "Singhadarbar waste: Balen Shah-central govt tussle explained" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৩
  16. "'Textbook-free Friday' initiative welcomed but also doubted"kathmandupost.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  17. "Nepal: End Mistreatment of Urban Poor"Human Rights Watch (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  18. 'गरिबको चमेली बोल्दिने कोही छैन' अभियन्ताद्वारा बालेन र सुनिताको विरोधमा प्रदर्शन (ইংরেজি ভাষায়), ২৯ জুলাই ২০২৩, সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  19. "Street vendors are crucial to urban economy, but their plight is huge"kathmandupost.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  20. "Balen to Iih: Fulfillment of your demands goes against the law"My Republica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩
  21. "Don't get emotional, doing business on streets is illegal: Balen Shah tells Iih"Setopati। ২৭ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩
  22. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  23. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :5 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  24. "Patan High Court tells city to allow Indian films in halls. Balen Shah says no"OnlineKhabar (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  25. "Govt and court Indian slaves, I won't obey court order: Balen Shah"Setopati। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  26. "Contempt of court case filed at SC against KMC Mayor Balen"My Republica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩
  27. "प्रेस विज्ञप्ति" (পিডিএফ)নেপাল নির্বাচন কমিশন। ২০ মে ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২