বালুরঘাট রেলওয়ে স্টেশন
বালুরঘাট | |
|---|---|
| ভারতীয় রেল স্টেশন | |
| অবস্থান | বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
| স্থানাঙ্ক | ২৫°১৩′৫৯″ উত্তর ৮৮°৪৫′২৮″ পূর্ব / ২৫.২৩৩° উত্তর ৮৮.৭৫৭৯° পূর্ব |
| উচ্চতা | ২৪ মিটার (৭৯ ফুট) |
| লাইন | একলাখী–বালুরঘাট শাখা রেলপথ |
| প্ল্যাটফর্ম | 3 |
| রেলপথ | 5 |
| নির্মাণ | |
| গঠনের ধরন | স্ট্যান্ডার্ড (অন গ্রাউন্ড স্টেশন) |
| পার্কিং | আছে |
| অন্য তথ্য | |
| অবস্থা | কার্যকর |
| স্টেশন কোড | বিএলজিটি |
| অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
| বিভাগ | কাটিহার |
| ইতিহাস | |
| চালু | ২০০৪ |
| বৈদ্যুতীকরণ | 2023 সালে করা হয়েছে |
| অবস্থান | |
বালুরঘাট রেলওয়ে স্টেশন হল একলাখী–বালুরঘাট শাখা রেলপথের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। এই স্টেশনটি বালুরঘাট ও আশেপাশের অঞ্চলগুলিকে রেল-পরিষেবা প্রদান করে।
একলাখি-বালুরঘাট লাইন
[সম্পাদনা]৮৭.২৬-কিলোমিটার (৫৪.২২-মাইল) দীর্ঘ একলাখি-বালুরঘাট ব্রড গেজ লাইনটি ২০০৪ সালে চালু হয়।[১] ২০১০-১১ সালের রেল বাজেটে হিলি পর্যন্ত এই শাখা লাইনের সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়।[২] উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এই ২৯.৬ কিমি (১৮.৪ মাইল) দীর্ঘ বালুরঘাট-হিলি রেলপথের প্রাথমিক কাজটি করার দায়িত্ব গ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে জমি অধিগ্রহণের জন্য বড় ধরনের ব্যয় প্রত্যাশিত। প্রাক্কলনটি প্রায় ৩০০ কোটি রুপি। এটির জন্য ১৬৬.২৮১ হেক্টর (৪১০.৮৯ একর) জমি অধিগ্রহণের প্রয়োজন। দক্ষিণ দিনাজপুরের জেলা ম্যাজিস্ট্রেটও এই প্রক্রিয়ায় জড়িত। বালুরঘাট থেকে সরাসরি রেল যোগাযোগ রয়েছে
বালুরঘাট - ভাটিন্ডা (ফারাক্কা এক্সপ্রেস)
বালুরঘাট - শিয়ালদাহ (শিয়ালদাহ এক্সপ্রেস)
বালুরঘাট - হাওড়া (হাওড়া এক্সপ্রেস)
বালুরঘাট - নবর্দ্বীপ (নবদীপ ধাম এক্সপ্রেস )
বালুরঘাট - কলকাতা (টেভাগা এক্সপ্রেস)
বালুরঘাট - মালদা (প্যাসেঞ্জের লোকাল)
বালুরঘাট - শিলিগুড়ি (ইন্টারসিটি এক্সপ্রেস )
এছাড়াও ভবিষ্যতে বেঙ্গালোর , কামাখ্যা , আসাম পর্যন্তু রেল যোগাযোগ সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Opening of Eklakhi-Balurghat new line"। Press Information Bureau। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১১।
- ↑ "Railway projects galore for Bengal"। The Hindu Business Line। ২৬ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কালুরঘাটের ট্রেন
উইকিভ্রমণ থেকে বালুরঘাট রেলওয়ে স্টেশন ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
| পূর্ববর্তী স্টেশন | ভারতীয় রেলওয়ে | পরবর্তী স্টেশন | ||
|---|---|---|---|---|
| শেষ স্টেশন | উত্তর-পূর্ব সীমান্ত রেল |