বালি যাত্রা
| বালি যাত্রা | |
|---|---|
কটক শহরে বালি যাত্রা উৎসব | |
| পালনকারী | উড়িষ্যা |
| শুরু | ওড়িয়া ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের পূর্নিমা তিথিতে |
| সমাপ্তি | প্রথামাষ্টমী [১] |
| তারিখ | কার্তিক পূর্ণিমা |
| সংঘটন | বার্ষিক |
বালি যাত্রা, ( ওড়িয়া: ବାଲିଯାତ୍ରା) কার্তিক পূর্ণিমায় উড়িষ্যার কটক শহরে অনুষ্ঠিত প্রধান বোইতা বন্দনা উৎসব। এই উৎসব সাধারনত ৭ দিন বা তার বেশি সময় ধরে চলে এবং প্রথমাষ্টমীর দিনে শেষ হয়। এটিকে এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।[২][৩] এই উৎসবটি পূর্ব ভারতের ওড়িশায়, কটক শহরের মহানদীর গদাগদিয়া ঘাটায় অনুষ্ঠিত হয়। প্রাচীনকালে এই বিশেষ দিনে সাধবরা (ওড়িয়া নাবিকরা) বাণিজ্য ও সাংস্কৃতিক সম্প্রসারণের জন্য দূরবর্তী বালি, জাভা (যবদ্বীপ নামে পরিচিত), সুমাত্রা, বোর্নিও (সমস্ত ইন্দোনেশিয়া),এবং শ্রীলঙ্কা (পূর্বে সিলন) ইত্যাদি দেশের উদ্দেশ্যে সমুদ্রযাত্রার সূচনা করতেন। এই দিনটির স্মরণে প্রতি বছর ওড়িয়া ক্যালেন্ডার অনুসারে কার্তিক পূর্ণিমা (কার্তিক মাসের পূর্ণিমা তিথি) থেকে প্রথমাষ্টমী (মার্গাসীর কৃষ্ণের অষ্টম তিথি) পর্যন্ত এই উৎসব পালিত হয়।[৪][৫][৬]
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]
অক্টোবর এবং নভেম্বরের শেষের দিকে কার্তিক পূর্ণিমার দিনে ওড়িশার মানুষ মহানদী, ব্রাহ্মণী নদী, অন্যান্য নদীর তীর, পুকুর, জলাশয় এবং সমুদ্র তীরে জড়ো হন। তাদের পূর্বপুরুষদের সমুদ্রযাত্রার প্রতীকী নিদর্শন হিসেবে রঙিন কাগজ, শুকনো কলা গাছের ছাল এবং কর্ক দিয়ে তৈরি ক্ষুদ্র খেলনা নৌকা তৈরী করে। এই খেলনা নৌকাগুলিকে সাধারণত ভোরবেলায় জলে ভাসানো হয়। নৌকাগুলিকে ঐতিহ্যবাহী পানপাতা এবং ছোট তেলের প্রদীপ দিয়ে সাজানো হয় যা উৎসবের সময় জ্বালানো হয়। স্থানীয় লোকেরা ওড়িশার প্রাথমিক সামুদ্রিক ইতিহাস স্মরণ করে তাদের প্রাচীন সমুদ্রযাত্রার গান আ কা মা বোই, পান গুয়া থোই... গেয়ে উতসব উদযাপন করে। গানটিতে কলিঙ্গের (ওড়িশার পূর্ব নাম) সামুদ্রিক বণিকদের জন্য গুরুত্বপূর্ণ চারটি মাসের উল্লেখ করা হয়েছে। এই উৎসবটি যদিও কটকেই সবচেয়ে বেশি প্রসিদ্ধ তবে পারাদ্বীপেও ধুমধাম করে পালিত হয়। বালি যাত্রা প্রাচীন ওড়িশার সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এই নির্দিষ্ট সময়টিকে সাধবরা বোইতা নামক জাহাজে ভ্রমণ শুরু করার জন্য শুভ বলে মনে করতেন। কার্তিক পূর্ণিমার সময় অনুকূল বাতাসের সুবিধা থাকার জন্য তারা এইসময় তাদের সমুদ্র যাত্রা শুরু করত। বোয়তাদের চলাচলের জন্য বায়ুশক্তি ব্যবহার করার উদ্দেশ্যে আজহালা বা বড় কাপড়ের পাল ব্যবহার করা হত।
বালি যাত্রা তাপোই এবং ভালকুনি ওষা বা খুদুরকুনি ওষা এবং বড় ওষার মতো আচার-অনুষ্ঠানের সাথেও যুক্ত। তাপোই নামক স্থানীয় এক আচার-অনুষ্ঠান নাবিক ভাইদের ফিরে আসার জন্য অপেক্ষারত যুবতী কুমারীদের ঐতিহ্যবাহী স্মৃতি স্মরণ করে পালিত হয়।[৭][৮]
বালি যাত্রা ২০২২
[সম্পাদনা]বেশিরভাগ উৎসবের মতো, বালি যাত্রাও মহামারীর দ্বারা প্রভাবিত হয়েছিল। কোভিড-১৯ এর কারণে ২০২০ এবং ২০২১ সালে বালি যাত্রা বাতিল করা হয়েছিল[৯]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বালিতে তাঁর জি২০ ভাষণে বালি যাত্রার মহিমা উল্লেখ করেছিলেন।[১০]
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উল্লেখ
[সম্পাদনা]২০২২ সালে, কটক পৌর কর্পোরেশন কর্তৃক কটকের মেয়র সুভাষ সিং এবং কমিশনার পবন কল্যাণের নেতৃত্বে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বালি যাত্রা উৎসব গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে।[১১][১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sharma, Vikash (১৫ নভেম্বর ২০২২)। "Cuttack Bali Yatra date extended, check latest order"। Odisha TV।
- ↑ Vanjani, Drishti (১১ অক্টোবর ২০১৯)। "The Great Indian festive culinary trail for November"। The Asian Age।
- ↑ Mohanty, Subhashish (১ নভেম্বর ২০২০)। "Pandemic axe on Odisha's Bali Yatra"। The Telegraph।
- ↑ Patnaik, N.R. (১৯৯৭)। Economic History of Orissa। Indus Publishing Company। পৃ. ১১৭। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৮৭-০৭৫-০। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯।
- ↑ Orissa Review - Volume 45। Home Dept, Gov of Orissa। ১৯৮৮।
- ↑ Annapurna Pandey (২০১৯), "Cuttack Bali Jatra: The Grand Festival Becomes Grander", Odisha Society of the Americas Souvenir, OSAS, সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২১
- ↑ Patnaik, Durga Prasad (১৯৮৯)। Palm Leaf Etchings of Orissa (ইংরেজি ভাষায়)। Abhinav Publications। পৃ. ১১। আইএসবিএন ৮১-৭০১৭-২৪৮-৯।
- ↑ Sahoo, Supriya Subhadarsini (২০১৭), "Tapoi Katha: A Reconstruction of History through an Odia Folk Travel Narrative", European Conference on Arts & Humanities Official Conference Proceedings, IAFOR
- ↑ Sahoo, Nitesh Kumar। "Bali Yatra 2021: NO Bali Yatra In Cuttack This Year Too"। Bali Yatra 2021: NO Bali Yatra In Cuttack This Year Too (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ ""India is a ray of hope...": 10 points from PM Modi's address to Indian diaspora during G20"। The Economic Times। ১৫ নভেম্বর ২০২২। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ "Cuttack Bali Jatra enters Guinness Book of World Records as over 22,000 paper boats made in 35 mins"। ১৫ নভেম্বর ২০২২।
- ↑ "Bali yatra Guinesse book of world record - Yahoo Video Search Results"।