বালতাসার রোদ্রিগেস
|
২০২৫ সালে ইন্টার মায়ামির হয়ে বালতাসার রোদ্রিগেস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | বালতাসার লুইস গায়েগো রোদ্রিগেস | ||
| জন্ম | ৯ জুলাই ২০০৩ | ||
| জন্ম স্থান | মোন্তে এরমোসো, আর্জেন্টিনা | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মায়ামি | ||
| জার্সি নম্বর | ১১ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০২, ২ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
বালতাসার লুইস গায়েগো রোদ্রিগেস (স্পেনীয়: Baltasar Rodríguez; জন্ম: ৯ জুলাই ২০০৩; বালতাসার রোদ্রিগেস নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২]
২০২৩ সালে, রোদ্রিগেস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বালতাসার লুইস গায়েগো রোদ্রিগেস ২০০৩ সালের ৯ই জুলাই তারিখে আর্জেন্টিনার মোন্তে এরমোসোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ক্লাব ফুটবল
[সম্পাদনা]২০২৩ মৌসুমে, মাত্র ২০ বছর বয়সে, আর্জেন্টিনীয় ক্লাব রেসিং ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রোদ্রিগেস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর তারিখে, তিনি ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Inter Miami CF Roster"। Inter Miami CF। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫।
- ↑ "Inter Miami CF"। mlssoccer। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/baltasar-rodriguez/nationalmannschaft/spieler/1015246/verein_id/52540
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে বালতাসার রোদ্রিগেস (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ট্রান্সফারমার্কেটে বালতাসার রোদ্রিগেস (ইংরেজি)
- {{ওয়ার্ল্ডফুটবল.নেট}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- সকারবেস টেমপ্লেট আইডি অনুপস্থিত
- বিডিফুটবল টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ওয়ার্ল্ডফুটবল.নেট টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইন্টার মায়ামি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- আর্জেন্টিনার আন্তর্জাতিক যুব ফুটবলার
- আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলার
- মেজর লিগ সকারের খেলোয়াড়
- আর্জেন্টিনীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- রেসিং ক্লাব আভেয়ানেদার খেলোয়াড়
- আর্জেন্টিনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- বুয়েনোস আইরেস প্রদেশের ফুটবলার
- আর্জেন্টিনীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর আর্জেন্টিনীয় পুরুষ ক্রীড়াবিদ