বার্মা পাত
| বার্মা পাত | |
|---|---|
| ধরণ | গৌণ |
| আনুমানিক এলাকা | ১,১০০,০০০ কিমি২ |
| আন্দোলনের দিক১ | উত্তর |
| গতি১ | ৪৬ মিমি/বছর |
| বিন্যাস | আন্দামান সাগর |
| ১অনুরূপ আফ্রিকান পাত | |

বার্মা পাত দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি গৌণ বা ক্ষুদ্র ভূ-ত্বকীয় পাত, যাকে কখনও কখনও বৃহত্তর ইউরেশীয় পাতের অংশ হিসেবে বিবেচনা করা হয়। আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম অংশ এই পাতের উপরে অবস্থিত। এই দ্বীপ ধনুটি পশ্চিমে আন্দামান সাগরকে মূল ভারত মহাসাগর থেকে পৃথক করেছে।
বার্মা পাতের পূর্বে সুন্দা পাত অবস্থিত। পাত দুইটি একটি রূপান্তর সীমানা বরাবর পৃথক হয়েছে, যে সীমারেখাটি আন্দামান সাগরের মধ্য দিয়ে একটি রুক্ষ উত্তর-দক্ষিণ রেখা বরাবর বিস্তৃত। বার্মা এবং সুন্দা পাতের মধ্যকার এই সীমানাটি একটি প্রান্তিক সমুদ্রতলদেশ প্রসারণ কেন্দ্র, যা এশিয়ার মূল ভূখণ্ড থেকে আন্দামান-নিকোবর-সুমাত্রা দ্বীপ ধনুকে "বাইরে ঠেলে দিয়ে" আন্দামান সাগরকে (দক্ষিণ দিক থেকে) আরও উন্মুক্ত করে দিয়েছে। এই প্রক্রিয়াটি প্রায় ৪০ লক্ষ বছর আগে প্রকৃতভাবে শুরু হয়েছিল।
বার্মা পাতের পশ্চিমে তুলনামূলকভাবে বহুগুণে বৃহৎ ভারতীয় পাতটি অবস্থিত, যা বার্মা পাতের পশ্চিম দিকের নীচে অধোগামী। এই বিস্তৃত অধোগমন অঞ্চলটি সুন্দা খাতটিকে তৈরি করেছে।
ভূত্বকীয় পাতগঠন ইতিহাস
[সম্পাদনা]এই অঞ্চলের পুনর্গঠিত ভূত্বকীয় পাতগঠন ইতিহাসের প্রতিমানগুলি (মডেল) অনুযায়ী ইন্দো-অস্ট্রেলীয় পাতের মোটামুটি উত্তরমুখী সরণের ফলে ইউরেশিয়া মহাদেশের সাথে এর বিরাট এক সংঘর্ষ ঘটে, যা প্রায় ৫ থেকে সাড়ে ৫ কোটি বছর আগে ইওসিন যুগে শুরু হয়েছিল। এশিয়ার সাথে এই সংঘর্ষের ফলে একটি গিরিজনীয় উত্থান শুরু হয়, যা ফলে হিমালয় পর্বতমালা গঠিত হয়। একই সাথে ইন্দো-অস্ট্রেলীয় পাতটি আধুনিক ভারতীয় প্লেট, অস্ট্রেলীয় পাত এবং সম্ভবত ক্যাপ্রিকর্ন পাতে ভেঙে যায়।[১]
ভারতীয় পাতটি বছরে মোটামুটি দ্রুত, গড়ে ১৬ সেন্টিমিটার বেগে, উত্তর দিকে সরে যাওয়ার সাথে সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘোরে। এই সরণ ও ঘূর্ণনের ফলে, পাতের পূর্ব সীমানা (বার্মা-আন্দামান-মালয় অঞ্চল) বরাবর ইউরেশিয়ার সাথে অভিসৃতি একটি তির্যক কোণে ঘটেছিল।
এই অধোগমন অগ্রমুখ বরাবর রূপান্তর বলগুলি সুন্দা দ্বীপ ধনুকে ঘড়ির কাঁটার দিকে বাঁকাতে শুরু করে; অলিগোসিন যুগের শেষের দিকে আরও চ্যুতি তৈরি হয় এবং বার্মা এবং সুন্দা ক্ষুদ্রপাতগুলি বৃহত্তর ইউরেশীয় পাত থেকে "বিচ্ছিন্ন" হতে শুরু করে।
আরও কিছু ধারাবাহিক রূপান্তর চ্যুতি এবং বার্মা পাতের নীচে ভারতীয় পাতের ক্রমাগত অধোগমনের পর, পশ্চাৎ-ধনু সম্প্রসারণের ফলে প্রান্তিক দ্রোণী এবং সমুদ্রতলদেশ প্রসারণ কেন্দ্র তৈরি হয় যা পরবর্তীতে আন্দামান সাগরে পরিণত হয়। এই প্রক্রিয়াটি মধ্য-প্লায়োসিন যুগে এসে অনেক অগ্রসরমান।

সাম্প্রতিক ভূপাতগঠন কার্যকলাপ
[সম্পাদনা]২০০৪ সালের ২৬শে ডিসেম্বর বার্মা পাত এবং ভারতীয় পাতের মধ্যবর্তী সীমানার একটি বড় অংশ পিছলে যায়, যার ফলে ২০০৪ সালের ভারত মহাসাগরে ভূমিকম্প এবং সুনামি হয়।[২] এই মহা-উত্থান ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৯.১-৯.৩
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gordon, Richard G. (১ মার্চ ২০০৯)। "Lithospheric Deformation in the equatorial Indian Ocean: Timing and Tibet": ২৮৭–২৮৮। ডিওআই:10.1130/focus032009.1।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Thirty-eight Indian cities in high-risk earthquake zones"। The Times of India।
আরও পড়ুন
[সম্পাদনা]- Curray, JR। "2002 Chapman Conference on Continent – Ocean Interactions within the East Asian Marginal Seas" (পিডিএফ)। Tectonics and History of the Andaman Sea Region (abstract)। ২৩ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০০৫। pdf
- Paul, J., Burgmann, R., Gaur, V. K., Bilham, R., Larson, K. M., Ananda, M. B., Jade, S., Mukal, M., Anupama, T. S.. Satyal, G., Kumar, D. 2001 The motion and active deformation of India. Geophys. Res. Lett. Vol. 28, No. 04, 647–651 2001.