বিষয়বস্তুতে চলুন

বার্বার রন্ধনশৈলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বার্বার রন্ধনশৈলী (আরবি: المطبخ البربري) একটি নির্দিষ্ট বা একক খাবারের কাঠামো অনুসরণ করে না।[] এটি বিভিন্ন ঐতিহ্যবাহী রেসিপি এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলের স্বাদের প্রভাব বহন করে।[]

বার্বারদের খাদ্যাভ্যাস স্থানীয় খাদ্যের প্রাপ্যতা ও আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। তারা অন্যান্য মুসলমানদের মতো একই খাদ্যবিধি ও স্বাস্থ্যনীতি অনুসরণ করেন।[] কেন আলবালা বলেন, "বার্বার খাবারকে একটি নির্দিষ্ট রূপে সংজ্ঞায়িত করা কঠিন। এটি মূলত বিভিন্ন অঞ্চলে বার্বার পরিবারগুলোর খাওয়া খাবারের একটি নমুনা।"[]

বার্বার রন্ধনশৈলী উত্তর আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার (মৌরিতানিয়া) বিভিন্ন অঞ্চলে ভিন্ন। ফলে প্রতিটি খাবারের স্বাদ ও পরিচিতি আলাদা। কিছু খাবার এক হাজার বছরেরও পুরনো বলে মনে করা হয়। মধ্য আটলাসের খেনিফ্রা অঞ্চলের জায়ানেসদের রান্নায় সরলতা লক্ষণীয়। তাদের রান্নায় ভুট্টা, যব, মহিষের দুধ, ছাগলের পনির, মাখন, মধু, মাংস এবং বন্য প্রাণী ব্যবহৃত হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Albala, Ken (২০১১)। Food Cultures of the World Encyclopedia (ইংরেজি ভাষায়)। ABC-CLIO। পৃ. ২৩৪। আইএসবিএন ৯৭৮-০-৩১৩-৩৭৬২৬-৯
  2. Robinson, Jill (১২ জুন ২০১৯)। "Gordon Ramsay Treks the Mountains of Morocco"। National Geographic।
  3. Carrion, Martin। "Casablanca Moroccan Kitchens"Melrose Arts District (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪