বিষয়বস্তুতে চলুন

বারো ওল্যুম্পীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বারো অলিম্পিয়ান থেকে পুনর্নির্দেশিত)

দ্বাদশ ওল্যুম্পীয়[ক] (প্রাচীন গ্রিক: Δώδεκα θεοί του Ολύμπου) বা বারো ওল্যুম্পীয় হলেন প্রাচীন গ্রিক ধর্ম এবং গ্রিক পুরাণ অনুসারে পান্থেওন অধিষ্টিত বারোজন প্রধান দেব-দেবী। এই বারোজন দেবতা হলেন: জেউস, হেরা, পোসেইদন, দেমেতের, আথেনা, আপোল্লন, আর্তেমিস, আরেস, আফ্রোদিতে, হেফাইস্তোস, হের্মেস এবং হেস্তিয়া বা দিওন্যুসোস।[১] হাইদেস ও পের্সেফোনেকে কখনও দ্বাদশ ওল্যুম্পীয়ের একজন বলে মন করা হয়। তবে বেশিরভাগ কাহিনীতে হাইদেসকে অন্তর্ভুক্ত করা হয় না কারণ তি‌নি ছিলেন পাতালপুরীর বাসিন্দা এবং কখনোই ওল্যুম্পোসে বসবাস করেননি।

ধারণা

[সম্পাদনা]

দ্বাদশ অলিম্পিয়ান, যারা Dodekatheon নামেও পরিচিত (গ্রীক: Δωδεκάθεον,δώδεκα,[3][4] dōdeka, "দ্বাদশ" and θεοί, theoi, "দেবতা"),[২][৩] যারা অলিম্পিক পর্বতে বসবাস করতেন। অলিম্পিয়ানরা দেবতাদের যুদ্ধে টাইটানদের বিরুদ্ধে তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। দ্বাদশ দেবতার ধারণাটি এখন পর্যন্ত প্রাপ্ত গ্রিক বা রোমান পুরাণে উ‌ল্লে‌খিত সবচেয়ে প্রাচীন বিষয়।[৪]

তালিকা

[সম্পাদনা]

দ্বাদশ ওল্যুম্পীয় দেবতার কোনো একক বা নির্দিষ্ট প্রামাণিক তালিকা নেই। নিচে তেরোজন গ্রীক দেব-দেবী এবং তাঁদের সমকক্ষ রোমক দেবতাদের তালিকা দেওয়া হল, যাঁদের সাধারণত বারো ওল্যুম্পীয়ের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়।

গ্রীকরোমকচিত্রকার্যাবলি ও বৈশিষ্ট্য
জেউসইউপ্পিতেরদেবরাজ এবং ওল্যুম্পোস পর্বতের শাসক; আকাশ, বিদ্যুৎ, বজ্র, আইন, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের দেবতা।
তিতান ক্রোনোস ও রেয়ার কনিষ্ঠ সন্তান। হেরার ভাই ও স্বামী এবং পোসেইদন, হাইদেস, দেমেতের ও হেস্তিয়ার ভাই। দেবী এবং মরণশীলদের সাথে তাঁর অনেক প্রেমের সম্পর্ক ছিল, যেমন তাঁর বোন দেমেতের এবং লেতো, মরণশীল লেদা ও আল্কমেনে এবং আরও অনেকে।[৫] তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে বজ্রমুষ্টি, ঈগল, ওক গাছ, ষাঁড়, রাজদণ্ড এবং দাঁড়িপাল্লা।
হেরাইউনোদেবরাণী এবং বিয়ে, নারী, সন্তান জন্মদান ও পরিবারের দেবী।
ক্রোনোস ও রেয়ার কনিষ্ঠ কন্যা। জেউসের বোন ও স্ত্রী। বিয়ের দেবী হওয়ার কারণে তিনি প্রায়শই জেউসের প্রেমিকাদের এবং তাঁদের সন্তানদের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেন।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে ময়ূর, কোকিল এবং গাভী।
পোসেইদননেপ্তুনুসসমুদ্র, জল, ঝড়, হ্যারিকেন, ভূমিকম্প এবং ঘোড়ার দেবতা।
ক্রোনোস ও রেয়ার মেজো ছেলে। জেউস ও হাদেসের ভাই। নেরেইস আম্ফিত্রিতের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ; যদিও অনেক পুরুষ গ্রীক দেবতার মতো তাঁরও বহু প্রেমিকা ছিল।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে ত্রিশূল, ঘোড়া, ষাঁড় এবং শুশুক।
দেমেতেরকেরেসশস্য সংগ্রহ, উর্বরতা, কৃষি, প্রকৃতি এবং ঋতুসমূহের দেবী। তিনি শস্যদানা এবং পৃথিবীর উর্বরতা নিয়ন্ত্রণ করতেন।
ক্রোনোস ও রেয়ার মেজো কন্যা। তিনি জেউস ও পোসেইদনের প্রেমিকা এবং পের্সিফোনে, দেস্পোইনা ও আরিয়নের মা।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে পপি ফুল, গম, মশাল, কর্নুকোপিয়া (ঐশ্বর্যের শিং) এবং শুয়োর।
আপোল্লনআপল্লোসূর্য, আলো, দৈববাণী, দর্শন, ধনুর্বিদ্যা, সত্য, অনুপ্রেরণা, কবিতা, সঙ্গীত, শিল্পকলা, পুরুষালী সৌন্দর্য, চিকিৎসা, নিরাময় এবং মহামারীর দেবতা।
জেউস ও লেতোর পুত্র এবং আর্তেমিসের যমজ ভাই।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে তীর-ধনুক, ল্যুরা (বীণা), কাক, রাজহাঁস এবং নেকড়ে।
আর্তেমিসদিয়ানাশিকার, বন্য প্রকৃতি, কৌমার্য, চাঁদ, ধনুর্বিদ্যা, সন্তান জন্মদান, সুরক্ষা এবং মহামারীর দেবী।
জেউস ও লেতোর কন্যা এবং আপোল্লনের যমজ বোন।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে চাঁদ, ঘোড়া, হরিণ, শিকারী কুকুর, ভালুকি, সাপ, সাইপ্রেস গাছ এবং তীর–ধনুক।
আরেসমার্সযুদ্ধ, সহিংসতা, রক্তপাত এবং পুরুষালী গুণের দেবতা।
জেউস ও হেরার পুত্র, আফ্রোদিতে ছাড়া অন্য সব দেবতারা তাঁকে ঘৃণা করতেন। তাঁর লাতিন নাম ‘মার্স’ থেকে ইংরেজি "martial" (সামরিক) শব্দটির উৎপত্তি হয়েছে।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে বুনো শুয়োর, সর্প, কুকুর, শকুন, বল্লম এবং ঢাল।
আথেনামিনেরওয়াজ্ঞান, হস্তশিল্প এবং যুদ্ধকৌশলের দেবী।[৬]
জেউস এবং অকেয়ানিস মেতিসের কন্যা, তিনি তাঁর পিতার মস্তক থেকে পূর্ণ বয়স্ক এবং পূর্ণ যুদ্ধবর্ম পরিহিত অবস্থায় আবির্ভূত হয়েছিলেন।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে পেঁচা এবং জলপাই গাছ।
হেফাইস্তোসউল্কানুসদেবতাদের প্রধান কামার ও কারিগর; কামারশালা, কারুশিল্প, আবিষ্কার, আগুন এবং আগ্নেয়গিরির দেবতা।
হেরার পুত্র, যিনি জেউসের মাধ্যমে অথবা অপুংজনির মাধ্যমে জন্মেছিলেন। আফ্রোদিতের স্বামী। তাঁর লাতিন নাম 'উল্কান' থেকে ইংরেজি "volcano" (আগ্নেয়গিরি) শব্দটির উৎপত্তি হয়েছে।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে আগুন, নেহাই, কুঠার, গাধা, হাতুড়ি, সাঁড়াশি এবং কোয়েল।
আফ্রোদিতেওয়েনুসপ্রেম, আনন্দ, আবেগ, প্রজনন, উর্বরতা, সৌন্দর্য এবং কামনার দেবী।
জেউস এবং অকায়নীয় বা তিতানীয় দিয়নের মেয়ে, অথবা সম্ভবত সমুদ্রের ফেনা থেকে তাঁর জন্ম হয়েছিল যখন উরানোস তাঁর কনিষ্ঠ পুত্র ক্রোনোস কর্তৃক নপুংসক হওয়ার পর তাঁর রক্ত সমুদ্রে পতিত হয়েছিল, যিনি তখন তাঁর পিতার যৌনাঙ্গ সমুদ্রে ফেলে দিয়েছিলেন। হেফাইস্তোসের সাথে বিবাহিত হলেও তাঁর অনেক পরকীয়া সম্পর্ক ছিল, যার মধ্যে আরেসের সাথে সম্পর্কটি সবচেয়ে উল্লেখযোগ্য। তাঁর নাম থেকে ইংরেজি "aphrodisiac" (উত্তেজক) শব্দটির উৎপত্তি হয়েছে, অন্যদিকে তাঁর লাতিন নাম 'ওয়েনুস' থেকে ইংরেজি "venereal" (যৌন) শব্দটির উৎপত্তি হয়েছে।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে ঘুঘু, পাখি, আপেল, মৌমাছি, রাজহাঁস, মেহেদি গাছ এবং গোলাপ।
হের্মেসমের্কুরিউসদেবতাদের বার্তা বাহক; ভ্রমণ, বাণিজ্য, যোগাযোগ, সীমানা, বাগ্মিতা, কূটনীতি, চোর এবং খেলার দেবতা। তিনি মৃত আত্মাদের পথপ্রদর্শকও ছিলেন।
জেউস এবং ন্যুম্ফে (অপ্সরা) মাইয়ার পুত্র। ওল্যুম্পীয়দের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ, দিওন্যুসোসের চেয়ে সামান্য বড়।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে কাদুকেউস (দুটি সাপ জড়ানো দণ্ড), ডানাওয়ালা চটি ও টুপি এবং কচ্ছপ (যার খোলস ব্যবহার করে তিনি ল্যুরা বা বীণা আবিষ্কার করেছিলেন)।
"দ্বাদশ ওল্যুম্পীয়ের" বেশিরভাগ তালিকায় উপরের এগারোজনের সঙ্গে হয় হেস্তিয়া না হয় দিওন্যুসোস অন্তর্ভুক্ত থাকেন
হেস্তিয়াওয়েস্তাগৃহকোণের উনুন, আগুন এবং গৃহস্থালি ও পরিবারের সঠিক শৃঙ্খলার দেবী; তিনি প্রথম ওল্যুম্পীয় প্রজন্মে জন্মগ্রহণ করেছিলেন এবং মূল বারো ওল্যুম্পীয়ের একজন ছিলেন।
তিনি ক্রোনোস ও রেয়ার প্রথম সন্তান, হাইদেস, দেমেতের, পোসেইদন, হেরা এবং জেউসের বড় বোন।
বারো ওল্যুম্পীয়ের কিছু তালিকায় দিওন্যুসোসকে স্থান দিতে গিয়ে তাঁকে বাদ দেওয়া হয়, তবে শান্তি বজায় রাখার জন্য তিনি তাঁর সিংহাসন দিওন্যুসোসকে ছেড়ে দিয়েছিলেন—এমন অনুমানকে একটি আধুনিক মনগড়া কাহিনী বলে মনে হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
দিওন্যুসোসলিবেরমদ, আঙুরলতা, উর্বরতা, উৎসব, ভাবাবেশ, উন্মাদনা এবং পুনরুত্থানের দেবতা। থিয়েটার বা নাট্যকলার পৃষ্ঠপোষক দেবতা।
জেউস এবং থেবীয়া মরণশীল রাজকন্যা সেমেলের পুত্র এবং সর্বকনিষ্ঠ ওল্যুম্পীয় দেবতা। ক্রেতীয়া রাজকন্যা আরিয়াদ্নের স্বামী।
তাঁর প্রতীকগুলোর মধ্যে রয়েছে আঙুরলতা, আইভি লতা, চশমা বা কাপ, বাঘ, প্যান্থার, চিতা, শুশুক, ছাগল এবং পাইন ফল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Hansen, p. 250; Burkert, pp. 125 ff.; Dowden, p. 43; Chadwick, p. 85; Müller, pp. 419 ff.; Pache, pp. 308 ff.; Thomas, p. 12; Smith, p. 362; Long, pp. 140–141.
  2. ↑ Used rarely, in Byzantine Greek, e.g. by Nicephorus Callistus Xanthopoulos, Athanasius of Alexandria or Ducas.
  3. ↑ "Dodekatheon"। Papyros-Larousse-Britanicca (Greek ভাষায়)। ২০০৭।{{বিশ্বকোষ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. ↑ Burkert, p. 125.
  5. ↑ Hamilton, Edith (২৬ সেপ্টেম্বর ২০১৭)। Mythology: Timeless Tales of Gods and Heroes। Illustrated by Tierney, Jim. (75th anniversary illustrated সংস্করণ)। New York: Black Dog & Leventhal Publishers। আইএসবিএন ৯৭৮-০-৩১৬-৪৩৮৫২-০। ওসিএলসি 1004059928।
  6. ↑ Merriam-Webster's Encyclopedia of Literature। Merriam-Webster। ১৯৯৫। পৃ. ৮১। আইএসবিএন ৯৭৮০৮৭৭৭৯০৪২৬।
  1. ↑ এই গ্রিক ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে সাহায্য:আধ্বব/গ্রিক সহায়িকায় প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হয়েছে। প্রাচীন গ্রিক: Δώδεκα θεοί του Ολύμπου।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি