বারসিন
বারসিন | |
|---|---|
| জন্ম | ৩৬৩ খ্রীঃপূঃ |
| মৃত্যু | ৩০৯ খ্রীঃপূঃ |
| পরিচিতির কারণ | আলেকজান্ডারের রক্ষিতা |

বারসিন ( গ্রিক: Βαρσίνη ; আনুমানিক ৩৬৩-৩০৯ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন পারস্যের হেলেসপন্টাইন ফ্রিজিয়ার শাসক আরতাবাজুসের কন্যা। তার মা সম্ভবত একজন গ্রিক রোডিয়ান বংশোদ্ভূত মহিলা ছিলেন। বারসিনের মা ছিলেন রোডস অঞ্চলের জনপ্রিয় দুই ভাড়াটে সৈন্য মেন্টর এবং মেমননের আত্মীয়া। [১] বারসিন প্রথমে তার কাকা মেন্টরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার মৃত্যুর পর আরেক কাকা মেমননের সঙ্গে বিবাহ করেন।
খ্রিষ্টপূর্ব ৩৩৪ সালে, যখন আলেকজান্ডার এশিয়ায় আক্রমণ করেন, তখন মেমনন বারসিন ও তার সন্তানদের পারস্যের রাজা দারিয়াস তৃতীয়ের নিকট তার আনুগত্য প্রমাণের জন্য বন্ধক হিসেবে পাঠান। পরের বছর, যখন দামাস্কাক -এর শাসকরা ম্যাসেডোনিয়ানদের কাছে আত্মসমর্পণ করে তখন বারসিন আলেকজান্ডারের হাতে বন্দী হন। [২] কিছু প্রাচীন নথিতে তার নাম আলেকজান্ডারের রক্ষিতা হিসাবে উল্লিখিত হয়েছে। কথিত আছে যে তিনি আলেকজান্ডারের পুত্র হেরাক্লিসের মা ছিলেন। [৩][৪]
৩২৩ সালে আলেকজান্ডারের মৃত্যুর বারো বছর পর, বারসিনের জামাতা নিয়ার্কাস তার ছেলে হেরাক্লেসের অধিকৃত সিংহাসনের অধিকার দাবি করেন, যদিও তিনি তা পেতে ব্যর্থ হন। এইসকল ঘটনার সময় হেরাক্লেসের বয়স ছিল মাত্র সতেরো বছর। অর্থাৎ হেরাক্লেস ৩৩৩ খ্রিষ্টপূর্বাব্দে দামাস্কাসে বারসিন ও আলেকজান্ডারের সাক্ষাতের প্রায় পাঁচ বছর পর জন্মগ্রহণ করেন। বিভিন্ন ঐতিহাসিকদের তথ্যমতে, তিনি পারগামাম নামক স্থানে তার মায়ের তত্ত্বাবধানে বড় হন। ৩০৯ খ্রিষ্টপূর্বাব্দে রাজনৈতিক ষড়যন্ত্র ও প্ররোচনার শীকার হন হেরাক্লেস এবং পলিপারকন নামক ব্যাক্তির হাতে তিনি নিহত হন। কিছু ওইতিহাসিক নথি থেকে ধারণা করা হয় যে হেরাক্লেসের হত্যার পর বারসিনও মৃত্যুবরন করেন।
বারসিনকে কখনো কখনো আলেকজান্ডারের স্ত্রী স্টেইটেইরার সাথে গুলিয়ে ফেলা হয়, কারন কোন কোন ঐতিহাসিক নথিতে স্টেইটেইরাকে বারসিন নামেও অভিহিত করা হয়েছে। কিন্তু কিছু কিছু ঐতিহাসিক তথ্য অনুসারে জানা যায় যে এরা দুজনে সম্পুর্ন ভিন্ন মানুষ ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Carney, Elizabeth Donnelly (২০০০)। Women and Monarchy in Macedonia (ইংরেজি ভাষায়)। University of Oklahoma Press। পৃ. ১০১। আইএসবিএন ৯৭৮০৮০৬১৩২১২৯।
- ↑ টেমপ্লেট:Cite Plutarch
- ↑ টেমপ্লেট:Cite Plutarch
- ↑ Worthington, Ian (২০১৪)। By the spear: Philip II, Alexander the Great, and the rise and fall of the Macedonian empire। Ancient warfare and civilization। Oxford University Press। পৃ. ১৭২, ২৩২। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৯২৯৮৬-৩।