বিষয়বস্তুতে চলুন

বারমুলা জেলা

বারামুলা জেলা
জম্মু ও কাশ্মীরের জেলা
গুলমার্গ স্কি রিসর্ট
গুলমার্গ স্কি রিসর্ট
জম্মু ও কাশ্মীরে বারামুলা জেলার অবস্থান
জম্মু ও কাশ্মীরে বারামুলা জেলার অবস্থান
স্থানাঙ্ক (বারামুলা): ৩২°৩৩′ উত্তর ৭৫°০৭′ পূর্ব / ৩২.৫৫০° উত্তর ৭৫.১১৭° পূর্ব / 32.550; 75.117
দেশভারত
কেন্দ্রশাসিত অঞ্চলজম্মু ও কাশ্মীর
বিভাগজম্মু বিভাগ
সদরদপ্তরবারামুলা
তহসিলবারামুলা
আয়তন
 • মোট৩,৩৫৩ বর্গকিমি (১,২৯৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,১৫,৫০৩
 • জনঘনত্ব৩০০/বর্গকিমি (৭৮০/বর্গমাইল)
 • পৌর এলাকা১৮.১০%
জনসংখ্যার উপাত্ত
 • সাক্ষরতা৮১.৪১%
 • লিঙ্গ অনুপাত৮৮৫
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনজেকে-০৫
ওয়েবসাইটবারামুলা জেলা

বারামুলা জেলা হল ভারতের জম্মু ও কাশ্মীরের একটি জেলা। জেলা সদর হল বারামুলা শহর।

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

বারামুলা নামটির অর্থ "শূকরের দাঁতের স্থান, দুটি সংস্কৃত শব্দ বরাহ (শূকর) এবং মোল (দাঁত) থেকে উদ্ভূত হয়েছে ।[১] হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, কাশ্মীর উপত্যকায় একসময় সতীসরস নামে একটি হ্রদ ছিল, যা ছিল পার্বতীর (শিবের স্ত্রী) হ্রদ ।এই হ্রদটি জলোদ্ভব নামক এক অসুরের দখলে চলে যায়, বিষ্ণু শূকরের রূপ ধারণ করে বারামুলায় (প্রাচীন বরাহমুলা) তাঁর দাঁত দিয়ে পাহাড়ে আঘাত করেন , পাহাড়ে একটি ফাটল তৈরি হয় যেখান দিয়ে হ্রদের জল বেরিয়ে আসে।[২]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুসারে বারামুলা জেলার জনসংখ্যা ১০,০৮,০৩৯ জন। জেলাটির প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৩৮ জন। ২০০১-এর দশকে এর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৯.৪৫%। বারামুলাতে লিঙ্গ অনুপাত রয়েছে প্রতি ১,০০০ পুরুষ প্রতি ৮৮৫ জন মহিলা এবং এর সাক্ষরতার হার ৬৪.৬৩%।[৩]

নগর/গ্রামীণ জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদম শুমারির জন্য বারামুলা জেলার মোট জনসংখ্যার মধ্যে ১৮.১ শতাংশ জেলার নগর অঞ্চলে বাস করে।[৩] মোট ১৮২,৫০০ জন শহরাঞ্চলে বাস করেন, যার মধ্যে পুরুষ ১,০২,৩৩৪ জন এবং ৮০,১৬৬ জন মহিলা। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে বারামুলা জেলার নগর অঞ্চলে লিঙ্গ অনুপাত ৭৮৩। একইভাবে ২০১১ সালের আদমশুমারিতে বারামুলা জেলায় শিশু লিঙ্গের অনুপাত ছিল ৮৫১। শহুরে অঞ্চলে শিশুদের জনসংখ্যা (০ থেকে ৬ বছরের মধ্যে) ছিল ২২,০৫৭ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ১১,৯১৭ এবং ১০,১৪০ জন। বারামুলা জেলার এই শিশুসংখ্যার জনসংখ্যা মোট শহুরে জনসংখ্যার ১১.৬৫%। বারামুলা জেলায় গড় সাক্ষরতার হার ৭৬.০১% এবং পুরুষ ও মহিলাদের মধ্যে সাক্ষরতার হার যথাক্রমে ৮৩.৩৮% এবং ৬৫.২১%। প্রকৃত সংখ্যায় ১,২১,৯৫৬ জন নগর অঞ্চলে সাক্ষর, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ৭৬,২৯০ জন এবং ৪৫,৬৬৬ জন।[৩]

২০১১ সালের আদম শুমারি অনুসারে বারামুলা জেলার ৮১.৯০% জনগোষ্ঠী গ্রামে বাস করে। বারামুলা জেলার গ্রামীণ অঞ্চলে মোট জনসংখ্যা ৮,২৫,৫৩৯ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলার সংখ্যা যথাক্রমে ৪,৩২,৩৯৯ এবং ৩,৯৩,১৪০ জন।[৩] বারামুলা জেলার গ্রামীণ অঞ্চলে, লিঙ্গ অনুপাত ১০০০ পুরুষ প্রতি ৯০৯ জন মহিলা। যদি বারামুলা জেলার শিশু লিঙ্গের অনুপাতের ডেটা বিবেচনা করা হয়, তবে ১০০০ ছেলেদের প্রতি ৮৬৫ টি মেয়ে রয়েছে। ০-৬ বছর বয়সী শিশুদের জনসংখ্যা গ্রামাঞ্চলে ১,৪২,৫২৪ জন, যার মধ্যে ছেলে ৭৬,৪০৪ জন এবং মেয়ে ৬৬,১২০ জন।

গৃহহীন

[সম্পাদনা]

২০১১ সালে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় মোট ৮৫ পরিবার ফুটপাতে, বা গৃহহীন ভাবে বাস করে। ২০১১ সালের আদমশুমারির সময় গৃহহীন বসবাসকারী সকলের মোট জনসংখ্যা ৪২৪ এর সংখ্যা। এটি বারামুলা জেলার মোট জনসংখ্যার প্রায় ০.০৪%।[৩]

মুসলিম প্রধান রাজ্যে বারামুলা জেলা হল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। ভারতের জনগণনা ২০১১ সালের হিসাবে জেলার মোট জনসংখ্যা ছিল ১০,০৮,০৩৯; হিন্দু ধর্মাবলম্বী ছিল ৩.০৪%, মুসলমানরা ৯৫.১৫%, শিখ ১.৪৭% এবং খ্রিস্টান ০.১৫%। জেলাতে ৩০,৬২১ জন হিন্দু, ৯,৫৯,১৮৫ জন মুসলিম, ১৪,৭৭০ জন শিখ ও ১,৪৯৭ জন খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ The economy of Jammu & Kashmir। Radha Krishan Anand & Co., 2004। ২০০৪। আইএসবিএন ৯৭৮৮১৮৮২৫৬০৯৯। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০। ... meaning in Sanskrit a boar's place.[তথ্যসূত্র প্রয়োজন] Foreigners who visited this place pronounced ... The place was thus named as Baramulla meaning 12 bores.
  2. ↑ Kashmir and its people: studies in the evolution of Kashmiri society। A.P.H. Publishing Corporation। ২০০৪। আইএসবিএন ৯৭৮৮১৭৬৪৮৫৩৭১। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০। That the valley of Kashmir was once a vast lake, known as "Satisaras," the lake of Parvati (consort of Shiva), is enshrined in our traditions. There are many mythological stories connected with the desiccation of the lake, before the valley was fit for habitation. The narratives make it out that it was occupied by a demon 'Jalodbhava,' till Lord Vishnu assumed the form of a boar and struck the mountain at Baramulla (ancient Varahamula) boring an opening in it for the water to flow out.
  3. 1 2 3 4 5 6 "Baramula District : Census 2011-2019 data"। www.census2011.co.in। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]