বারমালী মসজিদ
অবয়ব
| বারমালী মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | ইস্তাম্বুল, তুরস্ক |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | ইসলামী, ওসমানীয় স্থাপত্য |
| সম্পূর্ণ হয় | ১৫৫০ |
| মিনার | ১ |
বারমালী মসজিদ (তুর্কি: Burmalı Mescit[১] অথবা Burmalı Minare Camii; যার অর্থ সুড়ঙ্গাকৃতি মিনারসহ মসজিদ[২]) হলো ১৬শ শতাব্দীর ওসমানীয় মসজিদ। এটি সারাচহানে পার্কে, ফাতিহ জেলার, ইস্তাম্বুল, তুরস্কে অবস্থিত।
১৫৫০ সালে মিশরের কাদি আসকার এমিন নুরেত্তি এফেন্ডি এর পক্ষে নির্মিত এই মসজিদটি তার সুড়ঙ্গাকৃতি ইটের মিনারের জন্য নামকরণ করা হয়েছে। এটি সেলজুক বংশ এর এক নকশার অনুলিপি এবং ইস্তাম্বুলে অনন্য। মসজিদটির গম্বুজ নেই, তবে এতে একটি ঢালু বারান্দা রয়েছে ও এটি পুনর্ব্যবহৃত চারটি বাইজেন্টাইন করিন্থীয় পাথরের স্তম্ভে স্থাপিত। অস্বাভাবিকভাবে, প্রবেশদ্বারটি একটি স্তম্ভের পিছনে কেন্দ্রহীনভাবে অবস্থিত। মসজিদটির অভ্যন্তর বিশেষ কোনো বৈশিষ্ট্যে সমৃদ্ধ নয়। [২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে বারমালী মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ Eyice, Semavi (১৯৯২)। "Burmalı Mescid"। TDV ইস্লাম আনসাইক্লোপিডিসি (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৩।
- 1 2 Freely, John (২০০০)। The companion guide to Istanbul and around the Marmara। Companion Guides। পৃ. ১৪৪–৪৫। আইএসবিএন ৯৭৮-১-৯০০৬৩৯-৩১-৬।
- ↑ Taylor, Jane (২০০৭)। Imperial Istanbul: a traveller's guide। Tauris Parke Paperbacks। পৃ. ১৫৮–৫৯। আইএসবিএন ৯৭৮-১-৮৪৫১১-৩৩৪-৬।