বারখাদা
| বারখাদা বারোখাদা | |
|---|---|
| শহরতলি | |
ত্রিমোহনী বাজারের ভবনের দৃশ্য | |
| স্থানাঙ্ক: ২৩°৫৫′৫৫″ উত্তর ৮৯°০৫′২২″ পূর্ব / ২৩.৯৩১৯৬১° উত্তর ৮৯.০৮৯৩৩৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা |
| জেলা | কুষ্টিয়া |
| উপজেলা | কুষ্টিয়া সদর |
| থানা | কুষ্টিয়া মডেল |
| আয়তন | |
| • মোট | ৪.৯২ বর্গকিমি (১.৯০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১৩,৬৪৪ |
| • জনঘনত্ব | ২,৮০০/বর্গকিমি (৭,২০০/বর্গমাইল) |
বারখাদা কুষ্টিয়ার একটি শহরতলি ও মৌজা। এটি কুষ্টিয়া পৌরসভার ১৩নং ওয়ার্ডে অবস্থিত।[১] এটি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সদরদপ্তর এবং এখানে একটি বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে।[২][৩]
ভূগোল
[সম্পাদনা]বারখাদার আয়তন ১,২১৫ একর (৪.৯২ কিমি২) এবং কেন্দ্রস্থল হলো ত্রিমোহনী বাজার। এটি একই সাথে কুষ্টিয়া বাইপাস সড়ক (এন৭১৩), মেহেরপুর সড়ক (আর৭৪৫) ও দাদাপুর সড়কের (এন৭০৪) মিলনস্থল।[৪][৫]

বিআরএস জরিপ অনুযায়ী বারখাদা মৌজার জেএল নম্বর হলো ৬ এবং ৩টি সিট রয়েছে।[৬] পূর্ব দিকে জুগিয়া, পশ্চিম দিকে তালবাড়ীয়া ইউনিয়নের (মিরপুর উপজেলা) গোবিন্দপুর, উত্তর দিকে তালবাড়ীয়া ইউনিয়নের চারুলিয়া এবং দক্ষিণ দিকে বারুইপাড়া ও জুগিয়া অবস্থিত।[৪]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বারখাদায় মোট ৩,৫১২টি খানা রয়েছে যেখানে মোট ১৩,৬৪৪ জন মানুষ বসবাস করেন। এর মধ্যে পুরুষ ৬,৮৪৯ জন ও নারী ৬,৭৯৫ জন।[১] ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী বারখাদায় মোট ২,৮০৩টি খানা ছিল যেখানে মোট ১১,২৪৬ জন মানুষ বসবাস করতেন। এর মধ্যে পুরুষ ৫,৭৩২ জন, নারী ৫,৫১৪ জন।[৭]
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ ভারত
[সম্পাদনা]১৮৮৬ সালে প্রকাশিত নদীয়া ভিলেজ ডাইরেক্টরি অনুযায়ী বারখাদা কুষ্টিয়া থানার কুষ্টিয়া পোস্ট অফিসের অন্তর্ভুক্ত ছিল।[৮]
১৯২১ সালের ১ সেপ্টেম্বরে প্রকাশিত গেজেট অনুযায়ী বারখাদা কুষ্টিয়া থানার বারখাদা ইউনিয়নের (বিলুপ্ত) সদরদপ্তর ও একটি গ্রাম ছিল।[৯][১০]
বারখাদা ঠাকুর অনুকূলচন্দ্রের কুষ্টিয়া কেন্দ্রীক প্রচারকার্যের একটি উল্লেখযোগ্য স্থান।[১১] মীর মশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রী ও যাকে নিয়ে তিনি বিবি কুলসুম রচনা করেন, কুলসুম বিবি ১৮৬১ সালে বারখাদা গ্রামে জন্মগ্রহণ করেন।[১২] ১৯২৯ সালের ৩০ নভেম্বর এখানে রেবতী মোহন বিশ্বাস জন্মগ্রহণ করেন, যিনি একজন লেখক ও ঠাকুর অনুকূলচন্দ্রের মানবকল্যাণমূলক কর্মের সাথে জড়িত ছিলেন।[১৩]
স্বাধীনতা পরবর্তী সময়
[সম্পাদনা]১৯৮৩ সালে কুষ্টিয়া থানাধীন একটি কলেরা প্রাদুর্ভাব এলাকা ছিল বারখাদা।[১৪]
২০১৫ সালের ২২ জুলাই কুষ্টিয়া পৌরসভার সীমানা বৃদ্ধি করা হলে বারখাদা ইউনিয়ন বিলুপ্ত হয় এবং বারখাদা কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়।[১৫]
২০১৬ সালে বারখাদা থেকে বটতৈল পর্যন্ত কুষ্টিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হয় যা ২০১৮ হলে সম্পন্ন হয়।[১৬]
কুষ্টিয়া পৌরসভা মহাপরিকল্পনা (২০১৭–২০১৯) অনুযায়ী বারখাদায় কুষ্টিয়া বাইপাস সড়কের পূর্ব পাশে একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দরটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১২১.৪৩ একর (৪,৯১,৪০০ মি২) জায়গা নির্ধারণ করা হয়েছে।[৩]
শিক্ষা
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বারখাদায় শিক্ষার হার শতকরা ৭৪.৭৮ শতাংশ (৭ বছর এবং তার বেশি বয়সী)। পুরুষের সাক্ষরতার হার শতকরা ৭৬.৮০ শতাংশ এবং নারীর সাক্ষরতার হার শতকরা ৭২.১৬ শতাংশ। শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ৯,২০৭ জন জেনারেল, ১০৭ জন কারিগরি, ২২২ জন ধর্মীয় এবং ২৩৯ জন অন্যান্য শিক্ষাক্ষেত্রে শিক্ষাগ্রহণ করেছেন।[১]
শিক্ষাপ্রতিষ্ঠান
[সম্পাদনা]- বারখাদা মাধ্যমিক বিদ্যালয় - এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি যশোর শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত এবং এর ইআইআইএন নম্বর ১১৭৭৭৪।[১৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "কমিউনিটি রিপোর্ট: কুষ্টিয়া" (পিডিএফ)। জনশুমারি ও গৃহগণনা ২০২২ (ইংরেজি ভাষায়)। আগারগাঁও: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০২৫। আইএসবিএন ৯৭৮৯৮৪৪৭৫৩১২৯। ৫ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।
- ↑ "Kushtia Pally Bidyut Samiti" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- 1 2 "কুষ্টিয়া পৌরসভা" (পিডিএফ)। মহাপরিকল্পনা (২০১৭–২০৩৭)। ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জুন ২০১৯। ৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - 1 2 "MAUZAS AND MAHALLAS OF KUSHTIA ZILA" [কুষ্টিয়া জেলার মৌজা ও মহল্লা] (পিডিএফ)। স্মল এরিয়া এটলাস বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৬। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "LRP List of R745 - Kushtia (Trimohoni)-Maherpur-Chuadanga-Jhenaidah Road"। সড়ক ও জনপথ অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "Preparation of Development Plan for Kushtia Sadar Upazila" (পিডিএফ)। Mobilization & Inception Report। ঢাকা: নগর উন্নয়ন অধিদপ্তর। ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৬।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ "Population and Housing Census 2011 Zila Report: Kushtia" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "NUDDEA" (পিডিএফ)। VILLAGE DICTIONARY OF THE PRESIDENCY OF BENGAL। বেঙ্গল সেক্রেটারিয়েট প্রেস: ৯, ১২, ৬১। ১৮৮৬। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ The Calcutta Gazette (পিডিএফ)। ৬ জুলাই ১৯২১। পৃ. ১৮৫৩। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ The Calcutta Gazette (পিডিএফ)। ১৯২৪। পৃ. ১৩৩৭। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ ব্রজগোপাল দত্তরায় (১৯৩৯)। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র (পিডিএফ)। খণ্ড ১। কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরি। পৃ. ৩২৩। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ মুনীর চৌধুরী (১৯৬৫)। মীর-মানস (পিডিএফ)। ঢাকা: আহমদ পাবলিশিং হাউজ। পৃ. ১৮৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
- ↑ হংসনারায়ণ ভট্টাচার্য (১৯৯২)। বঙ্গসাহিত্যাবিধান (পিডিএফ)। খণ্ড ৩। কলকাতা: ফার্মা কেএলএম প্রা:লি:। পৃ. ১৪৪। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) - ↑ "EPIDEMIOLOGY No, 338" (পিডিএফ)। Worldwide Report। FOREIGN BROADCAST INFORMATION SERVICE। ৪ নভেম্বর ১৯৮৩। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৬।
- ↑ "বাংলাদেশ গেজেট" (পিডিএফ)। রেজিস্টার্ড নং ডি এ-১। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "কুষ্টিয়ায় প্রতীক্ষিত বাইপাস সড়কের উদ্বোধন বৃহস্পতিবার"। বাংলা ট্রিবিউন। ২৯ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
- ↑ "Barkhada Secondary School"। সহপাঠী। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে বারখাদা সম্পর্কিত মিডিয়া দেখুন।- "কুষ্টিয়া পৌরসভা সিট-১" (পিডিএফ)। নগর উন্নয়ন অধিদপ্তর। ২৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- "কুষ্টিয়া পৌরসভা সিট-২" (পিডিএফ)। নগর উন্নয়ন অধিদপ্তর। ৩০ জুলাই ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।