বাব এর-রৌয়াহ
| বাব আর-রৌয়াহ | |
|---|---|
باب الرواح | |
গেটটির বাইরের মুখ | |
![]() | |
| সাধারণ তথ্যাবলী | |
| ধরন | শহরের প্রবেশদ্বার |
| স্থাপত্যশৈলী | আলমোহাদ, মরোক্কান |
| অবস্থান | রাবাত |
বাব আর-রৌয়াহ (অন্যান্য বানান: বাব আর-রুওয়াহ বা বাব রৌয়াহ) হলো মরোক্কোর রাবাত শহরে অবস্থিত একটি বিশাল প্রবেশদ্বার, যা আলমোহাদ আমলে নির্মিত কিলাবেষ্টিত প্রাচীরের অংশ।
ইতিহাস
[সম্পাদনা]এই প্রবেশদ্বারটি ১২শ শতকের শেষ দিকে আলমোহাদ খলিফা ইয়াকুব আল-মানসুর দ্বারা নির্মিত হয়। তিনি এই অঞ্চলে একটি বর্ণাঢ্য রাজধানী নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। গেটটি এবং তার সাথে সংযুক্ত প্রাচীর ১১৯৭ খ্রিস্টাব্দের মধ্যে সম্পন্ন হয়।[১][২]
বাব আর-রুওয়াহ নামটির অর্থ "বাতাসের দরজা"। নামটির উৎস সম্ভবত আটলান্টিক মহাসাগর থেকে আসা প্রবল বাতাস, যা রাবাত শহরকে নিয়মিত আঘাত করে।[৩]
বর্তমানে গেটের প্রবেশ পথটি আসল আকৃতির তুলনায় ছোট, কারণ এটি আংশিকভাবে ছোট পাথর দিয়ে ভরাট করে সংকুচিত করা হয়েছে।[৩] এই পরিবর্তনটি আলাউই সুলতান সিদি মুহাম্মদ ইবন আবদাল্লাহর সময় ঘটে (১৮শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ)। তিনি মারাকেশ-এর বাব আগনাউ প্রবেশদ্বারেও একই রকম পরিবর্তন আনেন।[১][৪]:৪৮০
বর্তমানে গেটের অভ্যন্তরাংশ একটি শিল্প গ্যালারিতে রূপান্তরিত হয়েছে। এটি ২০০০–২০০১ সালে সংস্কার করা হয়েছিল।[২]
স্থাপত্য
[সম্পাদনা]
এই প্রবেশদ্বারটি তার প্রতিরক্ষা কাঠামো এবং সমৃদ্ধ খোদাইকৃত পাথরের অলংকরণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এর অলংকরণ রাবাতের উত্তরে অবস্থিত আরেকটি আলমোহাদ প্রবেশদ্বার বাব ওউদাইয়া এবং মারাকেশের বাব আগনাউ-এর সঙ্গে তুলনীয়।[৫][৬] এটি লালচে রঙের পাথর দিয়ে নির্মিত হয়েছিল, তবে সমুদ্র থেকে আসা প্রবল বাতাসের কারণে সময়ের সাথে সাথে এর রঙ ফিকে ধূসর হয়ে গেছে।[৬] গেটটির বাইরের মুখ দুটি বেষ্টনাকারী টাওয়ারের (bastion towers) দ্বারা ঘেরা। আলাউই সুলতান মুহাম্মদ ইবন আবদাল্লাহর শাসনামলে (১৮শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ) এর মূল খিলানটি আংশিকভাবে ছোট এক খিলান দ্বারা পূর্ণ করে সংকুচিত করা হয়।
গেটের বাইরের অলংকরণে তিনটি একটির মধ্যে একটি অর্ধবৃত্ত খোদাই করা আছে, যাতে বহুপল্লববিশিষ্ট এবং বিকিরণময় মোটিফ ব্যবহৃত হয়েছে। এগুলো একটি আয়তাকার আলফিজ কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে ভেতরের অর্ধবৃত্তের দুই প্রান্তে (যেখানে খিলান শুরু হয়েছে) খোদাই করা হয়েছে "S" আকৃতির সাপের মতো নকশা। এই নকশাটি বাব ওউদাইয়া-তেও দেখা যায় কিন্তু অন্যত্র খুবই বিরল।[৫][৬] আলফিজ-এর কোণার ফাঁকগুলোতে খোদাই করা আছে পাতার নকশায় তৈরি আরবেস্ক মোটিফ, যার কেন্দ্রে একটি খোদাই করা শামুকের খোল। আলফিজের বাইরের ফ্রেমে কুফি লিপিতে কোরআনের একটি আয়াত খোদাই করা আছে, যার অনুবাদ নিম্নরূপঃ[৬]
তোমরা এমন এক জাতি হও যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে—এরাই সফল। আর তাদের মত হয়ো না, যারা স্পষ্ট নির্দেশনা পাওয়ার পরও বিভক্ত হয় এবং মতবিরোধে লিপ্ত হয়—এমন লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
— কুরআন, ৩:১০৪–১০৫
গেটটির অভ্যন্তরীণ পথ চারটি কক্ষে বিভক্ত এবং এটি ৯০ ডিগ্রি কোণে চারবার মোড় নেয়, যা আলমোহাদ সামরিক স্থাপত্যে সাধারণ একটি বাঁকানো প্রবেশপথের ধরন।[৬][৭] এই কক্ষগুলোর একটি মূলত খোলা ছিল ওপর থেকে (যদিও বর্তমানে ছাদ দিয়ে আবৃত), যাতে উপর থেকে আক্রমণকারীদের ওপর বস্তুকণা বা তীর ছোঁড়া যায়।[৬] গেটটির অভ্যন্তরীণ মুখ (যা শহরের দিকে মুখ করে আছে) তুলনামূলকভাবে সরল অলংকরণযুক্ত। এতে একটি বহুপল্লববিশিষ্ট অর্ধবৃত্ত খোদাই করা হয়েছে, যা একটি প্রশস্ত সেবকা প্যাটার্নে পরিপূর্ণ ফ্রেমের মধ্যে আবদ্ধ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Touri, Abdelaziz; Benaboud, Mhammad; Boujibar El-Khatib, Naïma; Lakhdar, Kamal; Mezzine, Mohamed (২০১০)। Le Maroc andalou : à la découverte d'un art de vivre (2 সংস্করণ)। Ministère des Affaires Culturelles du Royaume du Maroc & Museum With No Frontiers। আইএসবিএন ৯৭৮-৩৯০২৭৮২৩১১।
- 1 2 "Bab Rouah"। Archnet। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২০।
- 1 2 Bloom, Jonathan M. (২০২০)। Architecture of the Islamic West: North Africa and the Iberian Peninsula, 700-1800। Yale University Press। পৃ. ১৩৬–১৩৭। আইএসবিএন ৯৭৮০৩০০২১৮৭০১।
- ↑ Deverdun, Gaston (১৯৫৯)। Marrakech: Des origines à 1912। Rabat: Éditions Techniques Nord-Africaines।
- 1 2 Salmon, Xavier (২০১৮)। Maroc Almoravide et Almohade: Architecture et décors au temps des conquérants, 1055-1269। Paris: LienArt।
- 1 2 3 4 5 6 Bennison, Amira K. (২০১৬)। The Almoravid and Almohad Empires। Edinburgh University Press।
- ↑ Marçais, Georges (১৯৫৪)। L'architecture musulmane d'Occident। Paris: Arts et métiers graphiques।
