বিষয়বস্তুতে চলুন

বাব আল-আহমার

স্থানাঙ্ক: ৩৬°১১′৫৮″ উত্তর ৩৭°১০′০২″ পূর্ব / ৩৬.১৯৯৪৪° উত্তর ৩৭.১৬৭২২° পূর্ব / 36.19944; 37.16722
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাব আল-আহমার (আরবি: بَاب الْأَحْمَر, প্রতিবর্ণীকৃত: Bāb al-ʾAḥmar), যার অর্থ লাল দরজা, সিরিয়ার আলেপ্পোর প্রাচীন শহরের নয়টি ঐতিহাসিক দরজার মধ্যে একটি ছিল। দরজাটি প্রাচীন আলেপ্পোর পূর্বাঞ্চলীয় শহরতলির আল-হামর (আরবি: الحمر) গ্রামের দিকে যাওয়ার কারণে এটির নামকরণ করা হয়েছিল।

ইতিহাস

[সম্পাদনা]

ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে, আলেপ্পোর আইয়ুবীয় আমির আল-আজিজ মুহাম্মদ এর শাসনামলে প্রাচীন আলেপ্পোর পূর্বাঞ্চলে এই দরজাটি নির্মিত হয়েছিল। ষোড়শ শতাব্দীর শুরুতে মামলুক সুলতান আল-আশরাফ কানসুহ আল-গাওরির শাসনামলে এটি সংস্কার করা হয়েছিল। ১৮৩১ থেকে ১৮৩৩ সালের মধ্যে উসমানীয়দের বিরুদ্ধে মিশরীয়-উসমানীয় যুদ্ধ (১৮৩১-১৮৩৩) চলাকালীন মিশরের ইব্রাহিম পাশা ১৮৩০-এর দশকে দরজাটি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন। ১৮৩৪ সালে, দরজার পাথরগুলি আলেপ্পোর দুর্গ-এ ইব্রাহিম পাশার সামরিক ব্যারাক (বর্তমান আলেপ্পো দুর্গের জাদুঘর) নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল।[] বিখ্যাত হাম্মাম বাব আল-আহমার প্রাচীন শহরের ঐতিহাসিক প্রাচীরের মধ্যে দরজাটির কাছে অবস্থিত।

সিরিয়ার উপর উসমানীয় শাসনের সময় এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]